পড়ালেখায় মনোযোগী হওয়ার কৌশল
বই কালেকশন

Buy পড়ালেখায় মনোযোগী হওয়ার কৌশল Online in Bangladesh

লেখক: গাজী মিজানুর রহমান (বিসিএস)

4.43
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: গাজী মিজানুর রহমান (বিসিএস)
  • Publisher: অন্যপ্রকাশ
  • Isbn: 9789849890942
  • Number Of Pages: 127
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 339৳ 38011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বইটির প্রথম ফ্ল্যাপ থেকে নেওয়া ছাত্রজীবনে শিক্ষার্থীদের মধ্যে কিছু কারণে পড়ালেখার প্রতি অনীহা ও অমনোযোগিতা দেখা যায়। যেমন-পড়তে ইচ্ছে না করা, পড়লেও মনে না থাকা, কিছুদিন পর পড়ালেখার আগ্রহ ধরে রাখতে না পারা, পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখতে না পারা, পড়তে বসলে ঘুম আসে, পড়ার সময় মোবাইল ফোন ব্যবহারের আসক্তি, পরীক্ষা চলে আসার ভীতি, পড়া শেষ করতে না পারার টেনশন, ব্যাপক চেষ্টার পরেও পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট করতে না পারা, আর্থিক দুরবস্থার টেনশন, সংসার ও চাকরি সামলিয়ে পড়ালেখা করতে না পারা, সহপাঠী ও বন্ধু-বান্ধবদের থেকে পিছিয়ে পড়া ইত্যাদি। এই বইটিতে এসব প্রতিবন্ধকতা পিছনে ফেলে কীভাবে পড়ালেখায় আগ্রহী ও মনোযোগী হওয়া যায় এর কার্যকরী উপায় নিয়ে আলোচনা করা হয়েছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.43
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
0%
3
33%
2
0%
1
0%
Md Shafiul Islam
Md Shafiul Islam ভেরিফাইড
10 Jan 2026

not bad

Farzana
Farzana ভেরিফাইড
09 Mar 2024

বিভিন্ন কারণে যারা পড়ালেখায় মনোযোগ দিতে পারেন না, বইটি পড়ালেখার মনোযোগী হওয়ার বিভিন্ন কার্যকরী কৌশল ও পড়া মনে রাখার কৌশল নিয়ে সহজ সমাধান দেওয়া হয়েছে। Highly recommended

Sumaiya Akter
Sumaiya Akter ভেরিফাইড
09 Mar 2024

পড়তে ভালো লাগে না, কিছুদিন অনেক আগ্রহ নিয়ে পড়ার পরে আর পড়তে ভালো লাগে না, একটানা দীর্ঘ সময় ধরে পড়তে পারেন না, পড়লেও মনে থাকে না, পড়তে বসলে ঘুম পায়, 'পড়ব পড়ব' করে পড়ার টেবিলে বসা হয় না, আবার কেউ আছেন বই নিয়ে পড়ার টেবিলে বসেন ঠিকই কিন্তু পড়া হয় না, কেউ কেউ আবার পড়ার টেবিলে বসে মোবাইল ফোন একবার হাতে নিলে কোন দিক দিয়ে সময় চলে যায় টেরই পান, আবার কারও কারও ক্ষেত্রে সংসার সামলিয়ে কিংবা চাকরি বা টিউশনে করে নিজের পড়া হয়ে ওঠে না। -এসব সমস্যার কার্যকরী ও বাস্তব সমাধান রয়েছে বইটিতে। যেমন বইটি পড়ালেখায় মনোযোগী হওয়ার কৌশলের পাশাপাশি পড়া মনে রাখার সহজ কৌশল তুলে ধরা হয়েছে- পড়া মনে রাখার সহজ কিন্তু ভীষণ কার্যকরী ৫টি কৌশল হল- অনেকে আছেন, পড়ালেখা করতেই ভালো লাগে না। পড়ালেখায় মনোযোগ দিতে পারেন না। আবার কেউ কেউ আছেন, অনেক আগ্রহ নিয়ে প্রচুর পড়াশোনা করেন, কিন্তু পড়া মনে থাকে না ততটা। ফলে কেউ কেউ পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তাদের জন্য আমার দীর্ঘদিনের গবেষণা থেকে এখানে সহজ কিন্তু ভীষণ কার্যকরী পড়া মনে রাখার ৫টি কৌশল দেওয়া হল : ১। যে পড়াটি আজ পড়বেন, সেটি আগের দিন হালকা চোখ বুলিয়ে নিবেন। তাহলে যখন পড়তে বসবেন, তখন পড়াটি পুরোপুরি অপরিচিত মনে হবে না। ২। পড়ার সময় পড়ার গুরুত্বপূর্ণ অংশ কালার পেন বা হাইলাইটার দিয়ে মার্ক করে পড়বেন। কোনটি টপিকের অধিকাংশ অংশই যদি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে গুরুত্বপূর্ণ লাইনগুলো কালার পেন দিয়ে মার্ক করুন এবং অতি গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইটার দিয়ে মার্ক করে পড়ুন। পড়ার সময় যে লাইন বা শব্দ মনে থাকছে না বলে অনুভব করবেন, সেই লাইন/শব্দগুলো বারবার লিখে হালকা শব্দ করে পড়ুন; যেন কান পর্যন্ত পৌঁছায়। ৩। পুরো দিনের পড়া শেষে সারাদিনের পড়া একবার রিভিশন দিন এবং দ্বিতীয় বার শুধু কালার পেন বা হাইলাইটার দিয়ে মার্ক করা পড়াগুলো রিভিশন দিন। ৪। সারাদিন যা পড়লেন এবং রিভিশন দিলেন, ঘুমানোর আগে সেই পড়াগুলো নিয়ে কিছুক্ষণ চিন্তা বা কল্পনা করুন। ৫। পরের দিন নতুন পড়া শুরুর আগে আগের দিনের পড়া একবার রিভিশন দিন এবং পুরো এক সপ্তাহের পড়া প্রতি শুক্রবার রিভিশন দিন। এবং সম্ভব হলে মডেল টেস্ট দিন।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এটার পিডিএফ কবে থেকে কিনতে পারব

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।

প্রশ্ন

এটার পিডিএফ কবে থেকে কিনতে পারব

উত্তর

প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির ই-বুক ভার্সন এখনো বের হয়নি। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)