

Buy সিএ কীভাবে পড়ব Online in Bangladesh
লেখক: আব্দুল্লাহ আল মামুন এফসিএ
- Author: আব্দুল্লাহ আল মামুন এফসিএ
- Publisher: পাঞ্জেরী পাবলিকেশন্স
- Isbn: 9789849706120
- Number Of Pages: 105
- Language: বাংলা
- Edition: Edition, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
পাস করার সঙ্গে সঙ্গেই একজন সিএ ডিগ্রিধারীর সিএ ফার্ম-সহ যেকোনো দেশি কিংবা বহুজাতিক প্রতিষ্ঠানের মিড লেভেলের পদে যোগদানের সুযোগ থাকে । স্বপ্নের ছয় ডিজিটের বেতন-ভাতা দিয়েই শুরু হয় তাঁর কর্মজীবন । সিএ কীভাবে পড়ব বইটি মেধাবী ও প্রতিশ্রুতিশীল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুল্লাহ আল মামুনের একটি দিকনির্দেশনা ও আত্মোন্নয়নমূলক বই । সিএ পড়ার স্বপ্ন থাকলে স্কুল-জীবন থেকেই নিজেকে কীভাবে প্রস্তুত করতে হবে— গল্পের মাধ্যমে তার প্রাঞ্জল বর্ণনা দেওয়া হয়েছে এ বইতে । শুধু সিএ শিক্ষার্থীদের জন্যই নয়, এ বিষয়ে পড়তে ইচ্ছুক কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্যও সিএ কীভাবে পড়ব একটি অবশ্যপাঠ্য বই ৷
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটি সুন্দরভাবে গুছানো ছিল প্রতিটা কথায় যেন হৃদয় স্পন্দনে স্পর্শ করে।সিএ পড়ার গুরুত্ব সম্পর্কে এ বই পড়ে খুব ভালোভাবে জানা যায়।
লেখকের লিখার ধরন অসাধারণ। অনেক দিন হলো বইটা পড়েছি কিন্তু এখনো লিটনের কথা মনে পড়ে। আমি ও আমার বন্ধু প্রায় লিটনকে নিয়ে আলোচনা করি।
বোধগম্য শব্দ চয়ন, সাবলীল ভাষায় উপস্থাপনা, এবং অনেক অনেক motivation ছিলো এই বইটাতে, সিএ অনেক কঠিন একটা পথ, এই পথে আগামীতে কি হতে যাচ্ছা বলা যায়না, এক একটা unwanted situation এ পড়ে অনেকেই motivation হারিয়ে ফেলে, নাহলে হাল ছেড়ে দেয়, কিন্তু মামুন ভাইয়া তার জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছেন, যা মনে অনেকটা সাহস যোগিয়েছে, কৃতজ্ঞ মামুন ভাইয়ার কাছে এত সুন্দর একটি বই সিএ ছাত্রছাত্রীদের উপহার দেওয়ার জন্য।
বই টি আমি আমার স্ত্রীর জন্য কিনেছি।মুলত ওকে অনুপ্রেরণা ও গাইডলাইন দেওয়ার জন্য বইটি কেনা।আমি নিজেও পডেছি। লেখক কে ধন্যবাদ এত ভালো একটি বই উপহার দেওয়ার জন্য।

helpful for every ca students























