

Buy যদি কিছু হতে চাও Online in Bangladesh
লেখক: মুহাম্মাদ ফরিদ হাবিব নদবি
- Author: মুহাম্মাদ ফরিদ হাবিব নদবি
- Publisher: মাকতাবাতুন নূর
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমাদের জানতে হবে, আমরা কী হতে চাই? আমাদের স্বপ্ন কী? আমরা পৃথিবীর বুকে কী নির্মাণ করতে চাই? একজন ব্যক্তির সবচেয়ে গঠনমূলক সময় হচ্ছে ছাত্র-জীবন, যা আত্মউন্নয়ন, জীবন- গঠন ও ভবিষ্যত-নির্মাণের স্বর্ণযুগ। এ যুগে যে যত গুরুত্ব দিয়ে শিক্ষা ও দীক্ষামগ্ন থাকবে, তার জীবন তত দামী ও সুন্দর হবে। তাই একজন শিক্ষর্থীর জানতে হবে নিজ জীবনের প্রতিটি মুহূর্ত কীভাবে আগলে রাখবে? কীভাবে প্রতিটি মুহূর্তকে মান ও গুণে রূপান্তর করবে? কীভাবে জ্ঞানের সাগরে সাঁতার কাটবে? এ কাজে কী "আসবাব" তার দরকার? কী তার পথের বাধা? সে বাধা ডিঙ্গানোর উপায় কি? জীবনে কীভাবে ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছবে? প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন ব্যর্থতায় পেরিয়ে এলেও কীভাবে ঘুরে দাঁড়াবে-লেখক যেন তার মানচিত্র একেঁ দিয়েছেন বইটির পাতায় পাতায়। বইটি পড়ার পর মনে হবে শিরদাঁড়া সোজা করে পরিশ্রমের মাঠে নেমে যাই। জীবনের অমূল্য সময়কে কাজে লাগাই। তাই শিক্ষার্থীদের পাঠমুখী ও পাঠমগ্ন হতে এবং জীবনের লক্ষ ঠিক করে তা অর্জন করতে এই বইটি একটি মূল্যবান দিকনির্দেশিকা। এই বইটি শুধু একবার পাঠের মতো নয়। ছাত্র- জীবনের বাঁকে বাঁকে বারবার পাঠ করে নিজের গতি-প্রকৃতি পরখ করার উপযোগী। লক্ষ্য থেকে ছিটকে পড়লে বা নিজের মনোবল ভেঙ্গে পড়লে নবায়ন করতে এটি ছাত্র জীবনের সহায়িকা হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ভালো গাইডলাইন, তবে সাধারণ শিক্ষার্থীদের জন্য ততটা কার্যকর নয়। তবুও এতে কিছু মূল্যবান শিক্ষণীয় বিষয় রয়েছে ☺️


"If you have a goal write it down.If you do not write it down, you do not have a goal you have a wish." অর্থাৎ যদি তোমার কোনো লক্ষ্য থাকে, তাহলে তা লিখে রাখবে। কেননা,যদি তা না লিখে রাখ,তাহলে যেন তোমার কোনো লক্ষ্যই নেই,তুমি শুধু একটি ইচ্ছাই লালন করছ। "যদি কিছু হতে চাই " বইটি একটি আত্মউন্নয়ন ও অনুপ্রেরণামূলক ইসলামিক বই।বইটি লেখক খুবই সুনিপুণ ভাবে লিখেছেন শিক্ষার্থীদের জন্য এবং এই বইটি "যদি কিছু হতে চাও"লেখকের গভীর অধ্যয়ন এবং ইলমি ও দাওয়াতি কাজের মাঠপর্যায়ের সার-নির্যাস। বইটি লেখক মূলত মাদরাসা শিক্ষার্থীদের জন্য লিখলেও, অনুবাদ করার সময় অনুবাদক বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছোট ছোট টিকা যোগ করে দিয়েছেন, যাহাতে একজন জেনারেল শিক্ষার্থী ও যেন এই বইটি থেকে উপকৃত হতে পারে। একজন শিক্ষার্থী তার শিক্ষা-জীবনে যত সমস্যা ও প্রশ্নের সম্মুখীন হয়, সেগুলোর সব সমাধান লেখক তার বইতে খুব চমৎকার ভাবে লিখেছেন।বইটির বিশেষ কিছু অধ্যায় আমার নিজেকে সংশোধন করতে সাহায্য করেছে, যেমন-আমি সব কাজ করতে পারি,তুমি কেন লেখাপড়া করছ?তোমার লক্ষ্য কী?একজন শিক্ষার্থীর কী কী লক্ষ্য হতে পারে?বিশেষজ্ঞতা অর্জন করতে চাইলে তোমার মূল বিষয় কোনটি?অধ্যয়ন পদ্ধতি, অধ্যয়ন তালিকা কী হওয়া উচিত;বার্ষিক, মাসিক, সাপ্তাহিক ও দৈনিক কাজের লক্ষ্য স্থির করবে ইত্যাদি। এছাড়াও প্রত্যেকটি অধ্যায় থেকে আপনি কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। লেখক একদম শুরু থেকেই শিক্ষার্থীদের স্মৃতিতে এ কথা গেঁথে দেওয়ার চেষ্টা করেছেন যে, স্মরণ রাখবে!যদি কিছু হতে চাও,তাহলে তার সমস্ত কিছু নির্ভর করে তোমার দৃঢ় সংকল্পের ওপর।যদি তুমি কিছু হওয়ার সংকল্প কর,তাহলে কোনো কিছু তোমার প্রতিবন্ধক হতে পারবে না।আর যদি তোমার মাঝেই দৃঢ় সংকল্পের ঘাটতি থাকে, তাহলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান,কোনো অভিজ্ঞ উস্তাদ এবং কোনো চমংকার পাঠ্যসূচিও তোমাকে প্রতিষ্ঠিত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কোরআনে বলেছেন, "দৃঢ় সংকল্পকারীকে আল্লাহ সাহায্য করেন।" কারণ ব্যক্তির কাজ সংকল্প করা।আল্লাহর দায়িত্ব সাহায্য করা। অর্থাৎ আমরা কোনো কাজ করার আগে দৃঢ় সংকল্প করব এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করব। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীদের মধ্যে হীনমন্যতা কাজ করে। মূলত আত্মবিশ্বাস না থাকার কারণে হীনমন্যতা, মেধাহীনতা,ভয়-ভীতি,নৈরাশ্য,সংশয় ও লজ্জা এ ধরনের সমস্যা সৃষ্টি হয়।আমরা একজন অন্যজনের যোগ্যতা দেখে প্রভাবিত হই।অর্থাৎ যখন কেউ কারোর মধ্যে এমন কোনো যোগ্যতা দেখে, যা তার মধ্যে নেই,তখন সে হীনমন্যতার শিকার হয়।এর থেকে মুক্তির উপায় ও লেখক সুন্দর ভাবে বইটিতে উপস্থাপন করেছে।যদি কারোর স্মৃতিশক্তি দুর্বল হয় তবে কী করা উচিত?-এই ধরনের কোয়েসচেন আমরা প্রায় করে থাকি।লেখক এখানে অভয় দিয়ে বলেছেন, শুনে রেখো!সফলতা মেধার দ্বারা নয়;বরং উপযুক্ত পথে ও সঠিক সময়ে পূর্ণ চেষ্টা-পরিশ্রমের দ্বারা অর্জন হয়।পাঠ্যবইয়য়ের বাইরে অন্য বই পাঠের স্তর ও তালিকা করার পদ্ধতি কীভাবে করতে হয়, সেই বিষয়ে সুন্দর উপদেশ দিয়েছেন। লেখকের ভাষায়- "যদি অট্টালিকার ভিতের প্রথম ইট বাঁকা রাখা হয়,তাহলে দেয়াল নিজের সর্বোচ্চ সীমা পর্যন্ত বাঁকাই থেকে যাবে।"অর্থাৎ এই উক্তির মাধ্যমে লেখক আমাদেরকে এই বার্তাটি বোঝানোর চেষ্টা করেছেন যে,শুরুর ভিত্তি ঠিক না হলে পরের সবকিছু ত্রুটিপূর্ণ হয়ে যায়।শিক্ষার শুরু ভুল হলে পরের জ্ঞানও দুর্বল হতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই বইটি সকল শিক্ষার্থীদের একবার করে পড়া উচিত এবং প্রতিটি বিষয় থেকে জেনে নিজের জীবনে প্রয়োগ করা উচিত।এই বইটি সচেতন,আশাবাদী, দায়িত্বশীল ও অনুভূতিশীল শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী বই।এছাড়াও সব ধরনের পাঠক এই বই থেকে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। বই পরিচিতি বই: যদি কিছু হতে চাও লেখক: মুহাম্মদ ফরিদ হাবিব নদভী অনুবাদক মাওলানা মুহাম্মাদ হেলালুদ্দীন প্রকাশনী: মাকতাবাতুন নূর মূদ্রিত মূল্য: ১৬০টাকা পৃষ্ঠা সংখ্যা: ৮০ রিভিউদাতা: Farhana Yesmin




বইটি আমি নিয়ে ছিলাম মার্চ মাসে। মার্চ মাসের ২৯তারিখ হাতে পেয়েই পড়া শুরু করে দিলাম ২দিনের মধ্যেই বইটা আমার পড়া শেষ হয়ে ছিল।মাশা আল্লাহ অনেক সুন্দর একটি বই। আমার মতো ছাএদের জন্য শিখার অনেক কিছু আছে এই বইয়ে।অল্প কথা অনেক Important কথা গুলো চলে এসেচে এই বইয়ে।❤️



অসাধারণ
যদি কিছু হতে চাও এটি একটি অনুপ্রেরণামূলক বই। বইটিতে আছে যদি আমরা সত্যিই কিছু অর্জন করতে চাই,তবে শুধু চাওয়া যথেষ্ট নয়,পরিশ্রম,ধৈর্য ও সঠিক পরিকল্পনার সঙ্গে বাস্তবায়ন প্রয়োজন।লেখক সহজ ভাষায় জীবনঘনিষ্ঠ উদাহরণ ও কাহিনীর মাধ্যমে পাঠককে প্রেরণা জোগান। বইটিতে লক্ষ্য,মনোভাব,স্ব-উন্নয়ন,সময় ব্যবস্থাপনা ও চ্যালেঞ্জ মোকাবেলার কৌশলগুলো অত্যন্ত বাস্তবমুখীভাবে তুলে ধরা হয়েছে।পড়তে পড়তে মনে হয় আমরা অনেক সময় স্বপ্ন দেখি,কিন্তু উদ্যোগ নেই। এই বইটি সেই উদ্দীপনা জাগিয়ে দেয়,যা আমাদেরকে এগিয়ে চলতে উদ্বুদ্ধ করে। আমি ব্যক্তিগতভাবে বইটি পড়ে নিজের লক্ষ্য ও কাজের পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ পেয়েছি।এটি ছেলে মেয়ে সকল শিক্ষার্থী,চাকরিজীবী বা উদ্যোক্তাদের জন্য সমানভাবে প্রেরণাদায়ক। আমার পরামর্শ হবে যারা নিজের জীবনে উন্নতি, সাফল্য ও প্রতিষ্ঠা চান,তারা অবশ্যই এই বইটি পড়ুন। ইনশাআল্লাহ,এটি আপনার মনোভাব ও আচরণে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে এবং স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। বই:যদি কিছু হতে চাও প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর
প্রশ্ন ও উত্তর (Q/A)
স্টুডেন্ট ra নিতে পারেন ভালো উপদেশ মূলক বই
প্রিয় গ্রাহক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
স্টুডেন্ট ra নিতে পারেন ভালো উপদেশ মূলক বই
প্রিয় গ্রাহক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।























