রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি
বই কালেকশন

Buy রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি Online in Bangladesh

লেখক: ঝংকার মাহবুব

4.59
(370 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ঝংকার মাহবুব
  • Publisher: আদর্শ
  • Isbn: 9789849266228
  • Number Of Pages: 120
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 299৳ 34012% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি" বইটি কাদের জন্য দিনে কয়বার মোবাইলের চার্জ চেক করো? চার্জের লাল বাত্তি জ্বলার আগেই লাফাইতে লাফাইতে চার্জার নিয়ে বসে পড়ো! অথচ কখনো কি চেক করেছো তোমার লাইফের চার্জ কতটুকু আছে?যারা লাইফের চার্জ কতটুকু আছে চেক করতে চায়। দরকার হলে নিজেকে রিচার্জ করে নিতে চায়। মরা ইঞ্জিন নিয়েও কেরামতি দেখাতে চায়। বন্ধুত্বের ভাইরাস, ছুতার জং, ভালো না লাগার রোগ সেরে ফেলতে চায়। তাদের জন্য এই বই। যাতে তারা সময়মতো কনফিডেন্সের বড়ি গিলতে পারে, কোপা শামসু স্টাইলে ফাইট দিয়ে জীবন ঝাক্কাস বানাতে পারে।এই বইটির উদ্দেশ্যএই বইটির উদ্দেশ্য হচ্ছে তোমাকে লাইফের জন্য, স্বপ্নের জন্য, অর্জনের জন্য একটা চার্জার দেয়া। যাতে যখনই দরকার পড়বে তখনই রিচার্জ your ডাউন ব্যাটারি বই নিয়ে নিজেই নিজেকে রিচার্জ করে নিতে পারো।এটা কি ধরনের বইএইটা জীবনের বিভিন্ন সিচুয়েশনে হাল কিভাবে ধরবে সেই গাইডলাইনের বই। একটু পিছিয়ে পড়ার পর, লাইফে কামব্যাক করার বই। স্কুল কলেজ ভার্সিটিতে গিয়ে কিছু ভুল করে ফেলার পর আবারো লাইনে ফেরত আসার উপায় নিয়ে আলোচনা করা বই।বইয়ের ভূমিকায় লেখক লিখেছেনপ্রায় সাড়ে তিন বছর ধরে, প্রায় সাড়ে পাঁচ ফুটের এই আমার; টুক টুক করে এই বই লিখতে মাথার ঘাম পায়ে পড়েছে। কারণ বেশিরভাগ সময় ফ্যান চালানোর জন্য কারেন্ট থাকতো না।তার উপরে আমি যে মোবাইলে লিখতাম সেটার প্রসেসর, মেমোরি, সিমকার্ডসহ সবকিছু ঠিক থাকলেও, কিছুদিন পর পর সেটা আর চলতে চাইতো না। কারণ চার্জ শেষ হয়ে যেতো। তাই সেই মোবাইল রিচার্জ করতে করতেই আমি আমার চিন্তাভাবনা, কাজের স্পৃহা আর চেষ্টার আগ্রহকেও রিচার্জ করার ট্রাই করতাম। আর তাতেই পয়দা হয়ে গেছে প্রায় চল্লিশখানা লেখা।এই লেখাগুলাতে একজন ঘনিষ্ঠ বড় ভাই তার ছোট ভাইকে বিভিন্ন সিচুয়েশনে গাইডলাইন দিচ্ছে। যেমনটা হয়ে থাকে চায়ের দোকানে, মেসের আড্ডাতে, পিকনিকের বাসে কিংবা ক্যাম্পাসের করিডোরে।-ঝংকার মাহবুব, মরা ইঞ্জিনের হেলপারwww.JhankarMahbub.comসূচি/বইতে যেসব গাইডলাইন দেয়া তার কয়েকটা আয়েশ আর অর্জন এক পথে চলে নাশান্টিং না দিলে পানি উপরে উঠে নাদু-একটা ল্যাং খাইলে ফিউচার ডাউন খায় নাসাবজেক্ট ক্যারিয়ারের জন্য বেরিয়ার হয় নালেগে থাকাই অর্জনঅর্জনই গর্জনছেড়ে দিলে হেরে যাবেকন্ট্রোল না করলে, কন্ট্রোলিত হবেকনফিডেন্সের বড়ি গিলোঅপেক্ষা না করে অপশন ধরোভালো না লাগা- একটা জাতীয় সমস্যারিস্ক নেয়াটা সফলদের তপস্যাবন্ধুত্বের ভাইরাসে কামড়ালে জান হবে কয়লাবেশি ছুতা ধরলে ইঞ্জিনে ধরবে জং আর ময়লাপারফেক্ট টাইম, পারফেক্ট কন্ডিশন দিবে মুলাজীবন ঝাক্কাস বানাতে ফলো করো ৫স ফর্মূলাবারে বারে লাথি দিলে তালা ঠিকই ভাঙ্গবেআত্মদিবসের ডোজ খেলে স্বপ্নগুলো জাগবেভাইবো না, চাকরি করলেই হয়ে যাবে ধনীবিজনেস করতে নামলে খাইতে হবে কনিমন খারাপ করা মরণ ব্যাধিরিচার্জ your ডাউন ব্যাটারিহীনমন্যতা নামের টাল্টিবাল্টি ছাড়োলম্বা প্ল্যান ছেড়ে, ছোট প্ল্যানের তাবিজ ধরোমরা ইঞ্জিনের কেরামতিলোনলিনেসে তেলেসমাতিকপি ইজ দ্য সিক্রেট অফ সাকসেসটার্গেট এচিভ করার মিশনে হইওনা মোখলেসহেরে গেলেও ব্যর্থ হয় না চিতাকিসিম বুঝে বাইধো লাইফের ফিতাআরামের ব্যারাম ফিউচারে মারবে গুতাসুখ হচ্ছে, আনন্দদায়ক মুহূর্তের ধারাবাহিকতাআগে পারতাম, এখন হালুয়া টাইটকাটপিস স্টাইলে কোপা শামসু দেয় ফাইটশুধু স্ট্রাগলে ভরবে না স্বপ্নের ট্যাঙ্কিট্যালেন্ট দিয়ে মাইরো না হাঙ্কি-পাঙ্কি

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.59
(370 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
5%
3
0%
2
5%
1
0%
Abu Yousuf Akash
Abu Yousuf Akash ভেরিফাইড
23 Jun 2021

দুনিয়াতে ট্যালেন্ট বলতে কিছু নেই। পরিশ্রমী পোলাপান দিনের-পর-দিন সাধনা করে যে দক্ষতা, যে জ্ঞান অর্জন করে, আইলসা পোলাপান সেটাকেই ট্যালেন্ট বলে। Only পরিশ্রম is real. Hard work beats talent when talent doesn’t work hard. _Tim Notke যে পড়ালেখার জন্য আজকে ১ ঘন্টা সময় বের করতে পারবে না। সে পরের সপ্তাহে বা পরের সেমিস্টারেও ১ ঘন্টা বা ৪ ঘন্টাও বের করতে পারবে না। যা করার আজকেই করতে হবে। It always seems impossible until it’s done. _Nelson Mandela Experience, Information, Courage

Foial Ahmed
Foial Ahmed ভেরিফাইড
07 Apr 2021

বইয়ের নাম থেকেই বোঝা যায় এটি একটা মোটিভেশনাল বই। পুরোটা বই ইউনিভার্সিটি পড়ুয়া দুই জনের কথোপকথন দিয়ে সাজানো হয়েছে। দুইজনের একজন জুনিওর (আবির) আরেকজন সিনিওর ভাই (মাসুম)। বইয়ের বিভিন্ন প্লটে জুনিওর আবির তার জীবনের বিভিন্ন সমস্যা সিনিওর মাসুম ভাইয়ের সাথে শেয়ার করে। ইউনিভার্সিটি তে ওঠার পর অথবা কয়েক সেমেস্টার পার করার পর বেশিরভাগ মানুষ যেসব সমস্যার সম্মুখীন হয় সেইসব সমস্যা কাটিয়ে ওঠার কিছু টিপস এন্ড ট্রিক্স বইটিতে দেয়ার চেষ্টা করা হয়েছে। কথোপথনে বড় ভাই মাসুম তুই তোকারি করে কথা বলে জন্যে বইটি পড়লে মনে হবে সত্যিই কোনো বড় ভাই আপনাকে বোঝাচ্ছে। আর বইটির প্রতিটি অধ্যায় শেষে নিজের অবস্থা যাচাই করার জন্যে কিছু এক্টিভিটিস দেয়া আছে সেগুলো দিয়ে নিজের অবস্থা সম্পর্কে ভালো ধারণা পাবেন সাথে কি করতে হবে তার দিক নির্দশনা ও পাবেন। যাদের গাইডলাইন দেয়ার মত বড় ভাই নেই অথবা ইউনিভার্সিটি জীবনের সাথে খাপ খাইয়ে নিতে পারছেন না কিংবা পথ চলতে চলতে খেই হারিয়ে ফেলেছেন তারা বইটি বইটি পড়ে ফেলুন।

Alamgir_Hossain
Alamgir_Hossain ভেরিফাইড
24 Jan 2020

All I can tell you is that 'Recharge your down bettery' is a good book. It has helped me in many ways. I read this book almost like 5 times. The main focus of this book is to show us how we can be more productive in life and reach at our goals. If anyone wants to learn something new and interesting I would highly recommend to read 'Recharge your down bettery' this book.

Abid hossain rion
Abid hossain rion ভেরিফাইড
08 Jan 2020

বইটির কয়েকটি দিক আমার বেশ নজর কেড়েছে এবং ভালোও লেগেছে। তার মধ্যে প্রথম হলো, লেখক বইটিতে যে যে পয়েন্ট তুলে ধরেছেন, তার প্রত্যেকটির সাথে তিনি অনেকগুলো উদাহরণ দিয়েছিলেন যেগুলো আমার কাছে অনেকটাই বাস্তবিক মনে হয়েছে। আর আসলে উদাহরণগুলোর সাথে আমি নিজেকে রিলেট করতে পারতেসিলাম। যার কারণে আমার কাছে পয়েন্টগুলো বেশ ভালোই লাগছিল। কিন্তু আমার সবচেয়ে বেশি যে পয়েন্টটা ভালো লেগেছে তা হলো, "বিজনেস করতে গেলে খাইতে হবে কনি"।কারণ এই পয়েন্টটাতে লেখক এক্কেবারে কড়া সত্য কথা নির্দেশনা হিসেবে দিয়েছেন যা আমাদেরকে আসলে কেউ সহজে বলতে চায় না। উল্টা আমরা বাস্তব জীবন কঠিন ভাবে শিখি। আমার কাছে ৫স ফর্মুলাটাও বেশ মজার মনে হয়েছে প্লাস কার্যকরীও বটে। বইটির আরেকটি বিশেষ দিক হলো, প্রত্যেক ৪ টা পয়েন্ট শেষে লেখক পাঠকের দিকে মানে আমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আবার বইটির শেষে লেখক ব্যাটারির চার্জের সাথে প্রয়োগমূলক একটা কাজ দেন। আমার কাছে বেশ ভালোই লেগেছে, তবে এই দিকটি ছাত্রসমাজের জন্য বেশ উপকারী হবে।

MD MESBAH UL MUSFIQ
MD MESBAH UL MUSFIQ ভেরিফাইড
29 Nov 2019

Are you a teenagers? Do you a serious diseases of getting nervous every time? Don't you have any dream to achieve? Are you afraid of your future? Don't you have any mentor? If yes, then you need an one stop solution right? Read the book. Not kidding. Read the book. Its easy to read and more easy to memories the lessons. Don't want to describe how. Just read the book and get answer. I personally would like to thank the writer to write such easy digestible motivational book.

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

এই বই মেলায় প্রকাশিত আর একটি বই কোথায় ?

উত্তর

https://www.rokomari.com/book/158227/ এই লিংক এ নতুন বইটি পাবেন।

প্রশ্ন

এই বই মেলায় প্রকাশিত আর একটি বই কোথায় ?

উত্তর

https://www.rokomari.com/book/158227/ এই লিংক এ নতুন বইটি পাবেন।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)