

Buy কয়েকটি মৃত্যু Online in Bangladesh
লেখক: জহির রায়হান
- Author: জহির রায়হান
- Publisher: অনুপম প্রকাশনী
- Isbn: 9789844042742
- Number Of Pages: 28
- Language: বাংলা
- Edition: 4th Print, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
“কয়েকটি মৃত্যু”বইটির প্রথম দিকের কিছু কথাঃ গলিটা অনেকদূর সরলরেখার মতাে এসে হঠাৎ যেখানে মােড় নিয়েছে, ঠিক সেখানে আহমদ আলী শেখের বসতবাড়ি। বাড়িটা এককালে কোনাে এক বিত্তবান হিন্দুর সম্পত্তি ছিলাে। দেশ ভাগ হয়ে যাওয়ার পর তাঁদের চব্বিশ পরগণার ভিটেবাড়ি, জমিজমা, পুকুর সবকিছুর বিনিময়ে এ দালানটার মালিকানা পেয়েছেন। মূল্যায়নের দিক থেকে হয়তাে এতে তার বেশকিছু লােকসান হয়েছে, তবু অজানা দেশে এসে মাথাগোঁজার একটা ঠাই পাওয়া গেলাে সে-কথা ভেবে আল্লাহর দরগায় হাজার শােকর জানিয়েছেন আহমদ আলী শেখ। সেটা ছিলাে উনিশশাে সাতচল্লিশের কথা। এটা উনিশশাে আটষট্টি। মাঝখানে একুশটা বছর পেরিয়ে গেছে। সেদিনের প্রৌঢ় আহমদ আলী শেখ এখন বৃদ্ধ। বয়স তার ষাটের কোঠায়। বড় ছেলে সাঁইত্রিশে পড়লাে। মেজো’র চৌত্রিশ চলছে। সেজো আটাশ। ছােট ছেলের বয়স একুশ হলাে। বড় তিন ছেলের ভালাে ঘর দেখে বিয়ে দিয়েছেন তিনি। বউরা সব পরস্পর মিলেমিশে থাকে। একে অন্যের সঙ্গে ঝগড়া করে না, বিবাদ করে না। তাই দেখে আর অনুভব করে কর্তা-গিন্নির আনন্দের সীমা থাকে না। মনে মনে তারা আল্লাহকে ডাকেন। আর বলেন তােমার দয়ার শেষ নেই। আহমদ আলী শেখের নাতি-নাতনীর সংখ্যাও এখন অনেক। বড়র ঘরে পাঁচজন। মেজোর দুই ছেলেমেয়ে। সেজো পরে বিয়ে করলেও তার ঘরে আটমাসের খুকিকে নিয়ে এবার তিনজন হলাে। মাঝে মাঝে ছেলে, ছেলের বউ আর নাতি-নাতনীদের সবাইকে একঘরে ডেকে এনে বসান আহমদ আলী শেখ। তারপর, চেয়ে-চেয়ে তাদের দেখেন। একজন চাষি যেমন করে তার ফসলভরা ক্ষেতের দিকে চেয়ে থাকেন তেমনি সবার দিকে তাকিয়ে দেখেনে আহমদ আলী শেখ, আর মনে মনে আল্লাহর কাছে মােনাজাত করেন। ইয়া আল্লাহ, এদের তুমি ঈমান-আমানের সঙ্গে দীর্ঘদিন বাঁচিয়ে রেখাে। এখন রাত। আহমদ আলী শেখ বিছানায় আধশােয়া অবস্থায় রােজকার অভ্যেসমতাে খবরের কাগজ পড়েন। রাজনৈতিক খবরাখবরে তার কোনাে উৎসাহ নেই। দল গড়ছে। দল ভাঙছে। দফার পর দফা সৃষ্টি করছে। আর বক্তৃতা দিচ্ছে। ভিয়েতনামে ত্রিশজন মরলাে। রােজ মরছে। তবু শেষ হয় না। আইয়ুব খানের ভাষণ। আর কাশ্মির। কাশ্মির। কাশির পড়তে পড়তে মুখ ব্যথা করে উঠে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বই:কয়েকটি মৃত্যু লেখক:জয়ির রায়হান জহির রায়হানের সাহিত্য মানেই মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, স্বপ্নভঙ্গ আর অস্তিত্বের লড়াই। 'কয়েকটি মৃত্যু' ছোট এই উপন্যাসিকাটি কেবল কিছু মানুষের মৃত্যুর গল্প নয়, বরং বেঁচে থাকার গ্লানি আর জীবনের অন্তহীন শূন্যতার এক অনন্য দলিল। একটা মানুষ যখন নিশ্চিত মৃত্যুর সামনে তখন তার মনের চিন্তা ভাবনা কেমন হয়? কেউ ভাবে তার পরিবার নিয়ে, কেউ অর্থ, কেউ পরকাল নিয়ে ভাবে আবার কেউ ব্যস্ত হয়ে যায় হিসাবের কাগজে। এটাই জীবনের সৌন্দর্য্য। মৃত্যু আছে বলেই হয়ত আমরা ভাবতে শিখি, চলতে শিখি, কিছু একটা করতে শিখি। নির্মম আর ভয়াবহ একটি সৌন্দর্য জহির রায়হান কালিতে তুলে এনেছেন অসাধারণ ভঙ্গিতে। বইটার নাম 'কয়েকটি মৃত্যু' কয়েকটি মৃত্যু' কোনো রহস্য উপন্যাস নয়, বরং মানুষের মনস্তাত্ত্বিক জগতের এক গভীর ব্যবচ্ছেদ। জহির রায়হান এখানে দেখিয়েছেন যে, মানুষের মৃত্যু কেবল শরীরবৃত্তীয় উপায়ে ঘটে না; একটি মানুষের মৃত্যু ঘটে ধাপে ধাপে—তার বিশ্বাসে, তার প্রেমে, তার আদর্শে। উপন্যাসের মূল চরিত্রগুলো এমন এক পরিস্থিতিতে এসে দাঁড়ায় যেখানে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আপনার জীবনের উদ্দেশ্যকে নতুন ভাবে জানতে পারবেন এই বইটি পড়ার মাধ্যমে। মানুষ মৃত্যুর কাছে অসহায় ।মৃত্যুর পর আপনাকে নিয়ে ভাবার মতো কেউ থাকবে না। হয়তো কিছু আপনজন কান্না করবে কিন্তু আপনাকে আমাকে কবরে যেতেই হবে।আপনার জীবনের হিসাব আপনাকেই চুকাতে হবে। বইটি পড়ার সময় আপনার মনে হবে আপনি কোনো শব্দ দেখছেন না, বরং একটি সাদা-কালো সিনেমা দেখছেন। জহির রায়হানের চলচ্চিত্রকার সত্তা এখানে তাঁর লেখনীতে প্রতিফলিত হয়েছে। প্রতিটি দৃশ্য এতটাই জীবন্ত যে, পাঠশেষে এক ধরণের সুক্ষ্ম বিষণ্ণতা আপনাকে গ্রাস করবে। "মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, আর না মরলে পাথর হয়ে যায়।" — এই আপ্তবাক্যটি যেন বইটির মূল সুর।

বইটা আনলেই ভালো ছিল। ৩২ পৃষ্ঠায় এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে। জহির রায়হানের একজন ভক্ত হয়ে গেলাম পড়ে।

কয়েকটি মৃত্যু। দারুণ এক কাহিনী আর সাথে মায়ের ভালোবাসার বহিঃপ্রকাশ।
বইটিও সংগ্রহ করে রাখছি,ভালো বই

নির্সন্দেহে চমৎকার একটি বই ৩২ পৃষ্ঠার। তবে, বইয়ে বানান ভুল অনেক। যেটা রকমারি থেকে আশা করা যায় না। আশা করবো রকমারি বানান ভুলের বিষয়টা মাথায় রেখে নেক্সট টাইম থেকে নির্ভুল বই ডেলিভারি দিবে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
হার্ড কভার নাকি পেপার ব্যাক ❓
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
boi ta koba asba? ami kinta chai
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে; তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
boi ta ki ekhon paoya jabe r prize koto?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
boi tar page koto?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৮। ধন্যবাদ।























