

Buy কিং সলোমন’স মাইনস Online in Bangladesh
লেখক: হেনরি রাইডার হ্যাগার্ড
- Author: হেনরি রাইডার হ্যাগার্ড
- Publisher: ভূমিপ্রকাশ
- Isbn: 9789849858447
- Number Of Pages: 272
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। ৫০+ ইলাস্ট্রেশন। কাস্টমাইজড পুস্তানি ২টি।নিখোঁজ ভাইয়ের সন্ধানে বেরিয়েছেন স্যার হেনরি কার্টিস। সঙ্গী হিসেবে রয়েছেন রয়েল নেভির ক্যাপ্টেন জন গুড আর বিখ্যাত শিকারি অ্যালেন কোয়াটারমেইন। পথের দিশা বলতে তিনশ বছর আগের একটা চিরকুট:‘আমি, হোসে ডা সিলভা, এই মুহূর্তে ক্ষুধা-তৃষ্ণায় মৃত্যুর মুখোমুখি ছোট্ট একটা গুহার ভেতর। যে দুই পাহাড়ের আমি নাম দিয়েছি ‘শেবার বক্ষযুগল’,’ ওগুলোর সর্বদক্ষিণের উত্তর পাশে রয়েছে গুহাটা, যেখানে নেই কোনো তুষারের অস্তিত্ব। ভাঙা একটা হাড়কে কলম আর নিজের রক্তকে কালি বানিয়ে খ্রিষ্টিয় ১৫৯০ অব্দে লিখে যাচ্ছি এই চিঠি, আমার পোশাকের কাপড়ের ওপরে। যদি আমার ভৃত্য আমাকে এসে খুঁজে পায়, তবে এই চিঠিটা যেন ডেলাগুয়ায় আমার বন্ধুর (নামটা অস্পষ্ট) কাছে পাঠায়, পুরো বিষয়টা রাজাকে অবহিত করার জন্য। রাজা যদি এখানে সৈন্য প্রেরণ করেন, আর তারা যদি মরুভূমি এবং পাহাড় পেরোনোর পাশাপাশি দুর্ধর্ষ কুকুয়ানা এবং তাদের কালো যাদুকে পরাস্ত করতে পারে, যার জন্য অবশ্যই একদল যাজককে সাথে আনতে হবে, তবে রাজা হবেন কিং সলোমনের পরে সবচেয়ে ধনাঢ্য রাজা।আমি স্বচক্ষে সলোমনের গুপ্তধনের চেম্বারে অগুনতি হীরা জমাকৃত অবস্থায় দেখেছি, যার অবস্থান ধবল মৃত্যুর পেছনে; যদিও জাদুকর গাগুলের কারণে স্রেফ নিজের জীবনটা ছাড়া আর কিছুই নিয়ে আসতে পারিনি সাথে। যে বা যারা এখানে আসবে, তাদের আসতে হবে ম্যাপে দেখানো পথ অনুসরণ করে। তুষার অনুসরণ করে শেবার বাম বক্ষের শীর্ষ বিন্দুর ওপর দিয়ে আসতে হবে উত্তর পাশে, যেখানে বিশাল রাস্তা তৈরি করে রেখেছেন সলোমন। আর সেখান থেকে রাজপ্রাসাদের দূরত্ব তিনদিনের পথ। যে আসবে তাকে অবশ্যই খুন করতে হবে গাগুলকে। আমার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করবেন। বিদায়।... পদে পদে ভয়, রোমাঞ্চ আর মৃত্যুর হাতছানি।স্বাগত বাংলা ভাষায় প্রথম পূর্ণাঙ্গ অনুবাদে স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কালজয়ী উপন্যাস “কিং সলোমন’স মাইনস”-এর রোমাঞ্চকর অভিযানে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

𝗧𝗼 𝘀𝘁𝗿𝗶𝘃𝗲, 𝘁𝗼 𝘀𝗲𝗲𝗸, 𝘁𝗼 𝗳𝗶𝗻𝗱, 𝗮𝗻𝗱 𝗻𝗼𝘁 𝘁𝗼 𝘆𝗶𝗲𝗹𝗱. — 𝘜𝘭𝘺𝘴𝘴𝘦𝘴, 𝘈𝘭𝘧𝘳𝘦𝘥 𝘓𝘰𝘳𝘥 𝘛𝘦𝘯𝘯𝘺𝘴𝘰𝘯. আলফ্রেড লর্ড টেনিসনের ভাষ্যে –জীবনে কখনো হার মানা উচিত নয়। আর স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা –কিং সলোমন'স মাইনস তার প্রতিচ্ছবি মাত্র। উপন্যাসটি অভিজ্ঞ ব্রিটিশ শিকারী ও অভিযাত্রী অ্যালান কোয়ার্টারমেইনকে কেন্দ্র করে। তার সাথে নাটালগামী শীপে দেখা হলো ব্রিটিশ নাইট স্যার হেনরি কার্টিস এবং তার বন্ধু রয়াল নেভি অফিসার ক্যাপ্টেন গুডের সাথে। যেখানে স্যার হেনরি কার্টিস অ্যালেন কোয়ার্টারমেইনকে জিজ্ঞেস করেছিলেন ট্রান্সভালের বেমাংওয়াড়ায় তার ভাই মি. নেভিল নামের কাউকে দেখেছিল কিনা। কোয়ার্টারমেইন স্যার হেনরিকে তার ভাই মি. নেভিলের কিং সলোমনস মাইনস এর যাত্রা সম্পর্কে বললেন। কিন্তু, উপন্যাসের চিত্রপঠ অনুযায়ী এগুলোর অস্তিত্ব শুধু লোককথায় আছে, বাস্তবে কেউ কখনো দেখেনি। তবে, কোয়ার্টারমেইনের কাছে এক মানচিত্র আছে সেখানে যাওয়ার। আর মানচিত্র অনুযায়ী মরুভূমি, পর্বত পাড়ি দিয়ে যেতে হবে সেই কিং সলোমনস মাইনস এ। কিং সলোমনস মাইনের এই মানচিত্র তৈরি করেছিলেন এক পুর্তগীজ দুঃসাহসিক অভিযাত্রী জোসে সিলভেস্ট্রে। স্যার হেনরির উদ্দেশ্য ছিল তার ভাইকে খুঁজে ঘরে ফেরা, আর কোয়ার্টারমেইনের উদ্দেশ্য ছিল কিং সলোমনস মাইনস হতে হিরা সংগ্রহ করে বাকি জীবন আরাম আয়েশে কাটানো। তো শুরু হলো অ্যালান কোয়ার্টারমেইন এবং তার সহযাত্রীদের কিংবদন্তি সলোমনের হারিয়ে যাওয়া ধন-সম্পদ খুঁজতে এক বিপদসংকুল যাত্রা। ১৮৮৫ সালে প্রকাশিত হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা কিং সলোমন'স মাইনস একটি ক্লাসিক অ্যাডভেঞ্চার উপন্যাস। স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের লেখনী অতুলনীয় এবং বিস্ময়কর।স্যার হেনরি তার লেখায় এমন একটি রহস্যময় এবং আতঙ্কজনক পরিবেশ তৈরি করেছেন যা পাঠকদের রোমাঞ্চকর অভিজ্ঞতা ও অনুভূতির শিহরণ জাগায়। তার বর্ণনাগুলি এতটাই জীবন্ত যে আমার মনে হয়েছে যেন আমি নিজেই সেই যাত্রার অংশ। এই উপন্যাসের অত্যন্ত উত্তেজনাপূর্ণ টানটান কাহিনী এবং অ্যালান কোয়ার্টারমেইন ও তার সঙ্গে থাকা স্যার হেনরি কার্টিস এবং ক্যাপ্টেন জন গুড চরিত্রগুলিরও বিশেষ বিশেষত্ব আছে, যা কাহিনীকে আরও প্রাণবন্ত করে তোলে। ইতিহাস বিষয়ক সাহিত্যে কিং সলোমন'স মাইনস একটি মাইলফলক বলা যায়। যা অ্যাডভেঞ্চার উপন্যাসের জগতে কিন্তু গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। হ্যাগার্ডের অনবদ্য এই সৃষ্টি শুধু বিনোদনের জন্য বললে ভুল হবে, বরং সাহসিকতার এবং মানুষিক দৃঢ়তার প্রতীকও। কিং সলোমনস মাইনস –এ বারবার মৃত্যুর মুখোমুখি হয়েও নানা চড়াই উতরাই পেরিয়ে হার না মানা মানসিকতা সম্পন্ন এই চরিত্রগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং উৎসাহিত করে জীবনের দুঃসাহসী সিদ্ধান্ত নিতে এবং জীবনে মৃত্যুকে ভয় না পেয়ে এগিয়ে যেতে। প্লটে মরুভূমির বিরূপ পরিবেশে টিকে থাকার লড়াই, তীর-বর্ষার যুদ্ধের পটভূমি, সংস্কৃতি ও কুসংস্কার সব মিলিয়ে দুঃসাহসিক ভ্রমণ বিষয়ক এ উপন্যাস দামের বিষয়ে বলতে চাই - দাম উপন্যাসের মানের তুলনায় অনেক কম। যাইহোক, বইটি খালেদ নকীবের অনুবাদে BhumiProkash - ভূমিপ্রকাশ থেকে বাংলা ভাষায় প্রকাশ হয়েছে। আর দারুণ ও আকর্ষণীয় প্রচ্ছদ করেছেন Sultan Azam Sazal ভাইয়া। তবে প্রচ্ছদের নিচে আছে ইন্টারেস্টিং জিনিস লাল কাপড়ের উপর কালো কালির ছোঁয়ায় মূল উপন্যাসের অনুকরণে অনিন্দ্য সুন্দর লালচে ভিন্টেজ লুকটা(দ্বিতীয় ছবি), যা ভাষায় প্রকাশ করার মতো না। আর আপনার মনের সর্বশেষ সন্দেহে অবসান ঘটাতে রঙিন পুস্তানি ও ক্যারেক্টার কার্ড তো আছেই। শিকার, নদী, মরুভূমি, পাহাড়-পর্বত, সবুজ সমতল , যুদ্ধ ও রাজতন্ত্র সবমিলিয়ে কিং সলোমন'স মাইনস আমার মতে সেরা একটি অ্যাডভেঞ্চার উপন্যাস। আর এটা আমার পড়া প্রথম উপন্যাস যেটা জীবনের প্রতিবন্ধকতা বা বাধা-বিপত্তির কাছে হার না মানার মতো গুরুত্বপূর্ণ বিষয়টা অনুভব করিয়েছে। ৬ই কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ Mohammad Borhan Uddin - মুহম্মদ বুরহান উদ্দিন
প্রশ্ন ও উত্তর (Q/A)
a boi t ki available kora jabe?
বইটি এভেলেইবল।
a boi t ki available kora jabe?
বইটি এভেলেইবল।























