কেউ কেউ কথা রাখে
বই কালেকশন

Buy কেউ কেউ কথা রাখে Online in Bangladesh

লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন

4.58
(75 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মোহাম্মদ নাজিম উদ্দিন
  • Publisher: বাতিঘর প্রকাশনী
  • Isbn: 9789848729823
  • Number Of Pages: 285
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2015
৳ 300৳ 50040% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বইয়ের কিছু কথাদশ-পনেরো মিনিট পায়চারি করেও দরজাটা দিয়ে ঢুকতে পারিনি। ওখানে যাবার আগে বুঝতে পারিনি এরকম দ্বিধায় পড়ে যাবো, আর সেটা ঠিক দরজার সামনে এসেই। জানি না কেন, তবে নিশ্চিতভাবেই সময় এখানে বিরাট ভূমিকা রেখেছে। সবাই বলে সময় সবকিছু সারিয়ে তোলে, কিন্তু ঐদিন মনে হচ্ছিলো সময় শুধু সারিয়েই তোলে না, জড়তা আর দ্বিধার স্তুপও বাড়িয়ে দেয়। ঐ মুহূর্তে আমি সেই স্তুপের তলে তলিয়ে গেছিলাম।জ্ঞান হবার পর থেকেই জানি সাহসিদের মধ্যে আমি পড়ি না, কিন্তু সামান্য একটি খোলা দরজা দিয়ে ঢোকার মতো সাহস নিশ্চয় আমার আছে, তাই এরকম দ্বিধাগ্রস্ত হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকার কোনো মানেই ছিলো না, তারপরও সেই খোলা দরজাটি কোনো দূর্গের বিশাল আর ভারি ফটকের মতোই পথরোধ করে দাঁড়িয়ে ছিলো আমার সামনে। ভাগ্য ভালো, সমস্ত দ্বিধা আর সংকোচ থেকে নিষ্কৃতি পেয়েছিলাম অপরিচিত একজনের হস্তক্ষেপে। লেখালেখি করে যে টুকটাক পরিচিতি পেয়েছি সেটা আবারও টের পেলাম।ঐ খোলা দরজা দিয়ে এক যুবক বেরিয়ে আসার সময় আমাকে দেখে থমকে দাঁড়ায়। আগ বাড়িয়ে জানায় সে আমার লেখার একজন পাঠক। ভক্তদের সাথে এরকম আকস্মিক দেখা-সাক্ষাতের অভিজ্ঞতা আমার জন্য অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়। তাদের আচরণ, কথাবার্তা, উচ্ছাসের সাথেও আমি পরিচিত।করমর্দন করতে করতেই পঁচিশ-ছাব্বিশ বছরের ঐ যুবক অনেক কিছু বললো, তারপর যখন জানতে পারলো আমি কেন এখানে দাঁড়িয়ে আছি সঙ্গে সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো সে। কার সাথে দেখা করতে যাচ্ছি আমি?-তার সঙ্গত প্রশ্নের জবাবে সেই নামটি উচ্চারণ করলাম যে নামটি আমার হৃদয়ের গহীনে দীর্ঘস্থায়ী আস্তানা গেড়ে আছে দুই যুগ ধরে। খুবই আন্তরিকভাবে আমাকে লিফট পর্যন্ত পৌছে দিলো সেই তরুণ, সেই সাথে কতো তলায় যেতে হবে সেটাও বলে দিলো। এমনকি লিফটে করে আমাকে নির্দিষ্ট সেই অফিসে পৌছে দেবার আগ্রহও দেখিয়েছিলো তবে আমি তাকে ধন্যবাদ জানিয়ে.......

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.58
(75 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
10%
3
10%
2
0%
1
0%
ami****com
ami****com ভেরিফাইড
29 Apr 2026

অসাধারণ একটি বই।

Shehrin jamil
Shehrin jamil ভেরিফাইড
09 Dec 2025

আমার নাম শেহরিন জামিল।বইটা কেনার পর যখন দেখলাম আমার নাম সেখানে জ্বলজ্বল করছে, অবাক হয়ে গেলাম। এত অপ্রচলিত নাম তো সাধারণ গল্প উপন্যাসে খুব একটা দেখা যায় না। কয়েক পৃষ্ঠা পড়তেই কাহিনির জগতে যেন ডুবে গেলাম। বইটার গল্প, প্লট সবই অসাধারণ। চরিত্রগুলোর সঙ্গে অদ্ভুত এক টান অনুভব হচ্ছিল। আর হায়দার ভাইয়ের শেষ পরিণতি তো… :((( সত্যিই অসাধারণ একটি বই। অবশ্যই পড়ে দেখতে পারেন আপনার সময়টা নিঃসন্দেহে সুন্দর কাটবে।🩶 কেউ কেউ আসলেই কথা রাখে বই টা পড়ে বুঝলাম।

Nihan Nubayed
Nihan Nubayed ভেরিফাইড
28 May 2025

Relly excellent

ধ্রুব পাহলোয়ান
ধ্রুব পাহলোয়ান ভেরিফাইড
04 Mar 2022

অসাধারণ একটি বই

Riya
Riya ভেরিফাইড
01 Nov 2021

অসাধারণ একটি বই। পুরোটা পড়ে শেষ করেছি। আমার অনেক ভালো লেগেছে বইটা।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

boitir mot page koto?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৮৫। ধন্যবাদ।

প্রশ্ন

boitir mot page koto?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৮৫। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)