

Buy কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম Online in Bangladesh
লেখক: হিসাশি কাশিওয়াই
- Author: হিসাশি কাশিওয়াই
- Publisher: শিরোনাম প্রকাশন
- Number Of Pages: 240
- Language: বাংলা
- Edition: 1st Published, Boimela 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
জীবন থেকে হারিয়ে যাওয়া বিশেষ কোন খাবারের স্বাদ আর একটাবার হলেও ফিরে পেতে চাইবেন আপনি? কোয়িশি কামোগাওয়া এবং তার বাবা নাগারে কামোগাওয়া দ্বারা পরিচালিত জাপানের কিয়োটো শহরের একটি বিশেষ রেস্তোরাঁর নাম ‘কামোগাওয়া ডাইনার’। অকল্পনীয় স্বাদের খাবার আর অমায়িক আপ্যায়ণে এই রেস্তোরাঁর জুড়ি মেলা ভার! তবে এই বিশেষ রেস্তোরাঁর বৈশিষ্ট্য শুধু এটুকুতেই সীমাবদ্ধ নেই। বরং এই রেস্তোরাঁয় গ্রাহক আসেন আরেকটি বিশেষ উদ্দেশ্য নিয়ে... বাবা-মেয়ের এই জুটি খাদ্য পরিবেশনের বাইরে ‘খাদ্য গোয়েন্দা’ হিসেবেও একটি বিশেষ পরিষেবার সঙ্গে জড়িত। তাদের বুদ্ধিদীপ্ত অনুসন্ধান গ্রাহকদের অতীত থেকে বিশেষ একটি খাবার খুঁজে আনে যার সাথে উঠে আসে ভুলে যাওয়া স্মৃতির নানান বোঝাপড়া এবং ভবিষ্যতের পথে এক কদমের নিশ্চয়তা! জাপানের অন্যতম খ্যাতিমান লেখক হিসাশি কাশিওয়াই এর জিভে জল আনা ভিন্ন স্বাদের গোয়েন্দা গল্পের সমাহার 'কামোগাওয়া রেস্তোরাঁয় আপনাকে স্বাগতম' এ পাঠকদেরকে স্বাগতম।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অনেক সুন্দর বই
Although i didnt read this book yet but i think the design of the book is amazing. Japanese writers books are very popular worldwide

ভালো লেগেছে।বিশেষ করে যে ধারণা নিয়ে লেখা হয়েছে সেটাই নতুন।এমন বই আর পড়ি নি।অন্যরকম লেগেছে বইটা পড়ে।আর খাবারগুলো বানিয়ে খেতে মন চেয়েছে।ফুড ডিটেকটিভ ব্যাপারটাই মজার না?
গল্পটা অসাধারণ। অনুবাদ ভালো লাগেনি মনে হচ্ছিলো গুগল ট্রান্সলেশ। অনুবাদ গল্পে বাংলা ভাষা এমন ভাবে যদি ফুটে ওঠে যাতে মনেই না হয় যে এটা একটা অনুবাদ গল্প তবেই পড়ে আনন্দ পাওয়া যায়।

it felt cozy and warm... loved the book. it's cover made me happy to own it.
প্রশ্ন ও উত্তর (Q/A)
bangla onubad nei??
প্রিয় গ্রাহক, এটিই বাংলা অনুবাদ। ধন্যবাদ।
এটা হার্ডকাভার নাকি পেপার কভার
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
bangla onubad nei??
প্রিয় গ্রাহক, এটিই বাংলা অনুবাদ। ধন্যবাদ।
এটা হার্ডকাভার নাকি পেপার কভার
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।























