Buy কাদম্বরীদেবীর সুইসাইড-নোট : রবীন্দ্রনাথের নতুন বউঠানের শেষ চিঠি Online in Bangladesh
লেখক: রঞ্জন বন্দ্যোপাধ্যায়
- Author: রঞ্জন বন্দ্যোপাধ্যায়
- Publisher: পত্রভারতী (ভারত)
- Isbn: 9788183741491
- Number Of Pages: 120
- Language: বাংলা
- Edition: 61th Printed, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লিখা কথারবীন্দ্রনাথ তখন তেইশ, নতুন বউঠান কাদম্বরীদেবী মাত্র পঁচিশ। ১৮৮৪ সালের ১৯ শে এপ্রিল আফিম খেলেন নতুন বউঠান, আত্মহত্যার চেষ্টায়। মারা গেলেন ঠিক দুদিন পরে। কেন আত্মহত্যা করেছিলেন রবির প্রাণের সাখা কাদম্বরীদেবী? কেন প্রবল প্রতাপ বাবামশাই দেবেন্দ্রনাথের আদেশে আত্মহত্যার সব প্রমাণ পুড়িয়ে ফেলা হল? ঘুষ দিয়ে বন্ধ করা হল সকলের মুখ? কাদম্বরীদেবী কি দেখেননি কোনও সুইসাইড-নোট? নাকি লিখেছিলেন? যা পুড়িয়ে ফেলা হয়! ... সেই সুইসাইড নোটে কি সত্যিই কিছু অস্বাভাবিকতা ছিল? লুকিয়ে ছিল গোপন গহন ব্যাথা? লেখক বলছেন, ‘ঠিক সুইসাইড নোট নয়। এক সুদীর্ঘ চিঠির সর্বাঙ্গ ঝলছে গেছে আগুনে। .... ঝলসানো চিঠিটাকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে? রবীন্দ্রনাথ?’ ........ চলুক পাঠক, আমরা ফিরে যাই ১২৭ বছর পূর্বের সেই রহস্যাবৃত সময়ে। ......... চিঠি নয় এ এক হতভাগ্য তরুণীর বেদনাবিধুর উপাখ্যান।
রিভিউ ও রেটিং (Review & Rating)
Thanks Rokomari for delivering my book in time although I am in a rural area.

কাদম্বরী দেবীর সুইসাইড নোট এক নি:শ্বাসে পড়ার মতো একটি বই। বইটি দুবার পড়েছি আমি। রকমারি থেকে সংগ্রহ করেছি। পড়তে পারেন আপনি।

অতিরঞ্জিত ছিল কিছু জায়গায়

লেখক রঞ্জনবাবু পাঠকের কাছে উপাদেয় করার জন্য বইটিকে অতিরঞ্জিত করেছেন কিনা সেই প্রসঙ্গে যাবোনা। যেই বেদনাবিধুর ভালোবাসার উপাখ্যান এই দীর্ঘ চিঠিতে আছে, তা কেবল হাহাকার ছাড়া আর কিছু তৈরি করবেনা আসলে! কাদম্বরীদেবী যেন তার নীরব ভাষায় তাই বুঝাতে চেয়েছেন। অত্যন্ত ছোট, একবসায় পড়ার মত বই। পড়তে খারাপ লাগবে না।
কবি গুরু রবীন্দ্রনাথকে আমার এমনিতেই রহস্যময় পুরুষ বলে মনে হয়।তার রহস্যময় আচরন শুরু হয় ছেলেবেলা থেকেই। আমাদের মত প্রথাগত শিক্ষা নিতে তিনি রাজি হননি। যখন কলেজে পড়ি তখন এক ম্যাডাম বাংলা ক্লাসে আমাদরকে কাদম্বরীদেবীর কথা বলেছিলেন। মনে আছে ম্যাডামের কথা হা করে গিলেছিলাম। যুগ যুগ ধরে পৃথিবীতে নারীরা পুরুষদের প্রেরনার উৎস। কবি গুরু রবীন্দ্রনাথেরও সেধরনর একজন নারী ছিল এবং সেই নারী তার নিজের বড় ভাইয়ের বৌ। রবীন্দ্রনাথ তখন তেইশ, নতুন বউঠান কাদম্বরীদেবী মাত্র পঁচিশ। ১৮৮৪ সালের ১৯ শে এপ্রিল আফিম খেলেন নতুন বউঠান, আত্মহত্যার চেষ্টায়। মারা গেলেন ঠিক দুদিন পরে। কেন আত্মহত্যা করেছিলেন রবির প্রাণের সাখা কাদম্বরীদেবী? কেন প্রবল প্রতাপ বাবামশাই দেবেন্দ্রনাথের আদেশে আত্মহত্যার সব প্রমাণ পুড়িয়ে ফেলা হল? ঘুষ দিয়ে বন্ধ করা হল সকলের মুখ? কাদম্বরীদেবী কি দেখেননি কোনও সুইসাইড-নোট? নাকি লিখেছিলেন? যা পুড়িয়ে ফেলা হয়! … সেই সুইসাইড নোটে কি সত্যিই কিছু অস্বাভাবিকতা ছিল? লুকিয়ে ছিল গোপন গহন ব্যাথা? গতবছর হঠাৎ করে রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাদম্বরীদেবীর সুইসাইড নোট বইটি হাতে আসে। পৃথিবীর বিখ্যাত মানুষদের জীবন নিয়ে আমার আগ্রহর শেষ নেই। আর সেটা যদি রবীন্দ্রনাথের মত মানুষ হয় তাহলে তো কথাই নেই। কবি গুরু রবীন্দ্রনাথের প্রতি আমার ব্যক্তিগত আগ্রহ অনেকটাই মিটাতে পেরেছে রঞ্জন বন্দ্যোপাধ্যায়। ১২৭ বছর আগের ঘটনা লেখক বলেছেন কাদম্বরীদেবীর সুইসাইড নোট বইটিতে। কাদম্বরীদেবী ও রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অজানা এবং সত্য কথা উঠে এসেছে যা হয়ত এই বইটা প্রকাশিত না হলে কখনই জানা যেত না। বইটি পড়ে আমার মনে হয়েছে কাদম্বরীদেবী রবীন্দ্রনাথকে মুক্তি দিয়েছেন তার মৃত্যকে তরান্নিত করে। কাদম্বরীদেবী রবীন্দ্রনাথের মাঝেই খুঁজে পেয়েছিলেন জীবনের স্বাদ। তার পঁচিশ বছরের জীবনের প্রতিটি মুহুর্তে চিন্তার সঙ্গী ছিলেন রবীন্দ্রনাথ। তিনি বুঝেছিলেন একমাত্র তার মৃত্যুই রবীন্দ্রনাথকে সামনের দিকে নিয়ে যাবে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Delivery pabo koto diner vitor
প্রিয় গ্রাহক, বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে। ধন্যবাদ।
Delivery pabo koto diner vitor
প্রিয় গ্রাহক, বইটি বিদেশি সাপ্লাইয়ারের নিকট থেকে সংগ্রহ করতে ৩০-৪০ দিন সময় লাগবে। ধন্যবাদ।






















