

Buy আনা ফ্রাঙ্কের সন্ধানে Online in Bangladesh
লেখক: আর্নস্ট শ্ন্যাবেল
- Author: আর্নস্ট শ্ন্যাবেল
- Publisher: দি স্কাই পাবলিশার্স
- Isbn: 9847014501739
- Number Of Pages: 159
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
ডায়েরির আনা ফ্রাঙ্ককে বিশ্ববাসী জানে কিন্তু বিস্ময় কিশোরী আনা ফ্রাঙ্ককে ও তাঁর অজানা আত্মজীবনী যিনি খুব কাছ থেকে দেখেছেন তার চেনা আনা ফ্রাঙ্ককে ক'জন জানে? সেই শ্বাসরুদ্ধকর বিভীষিকাময় ১৩ বছরের একটি কিশোরীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধবংসস্তূপে চাপা পড়ে থাকা ও মৃত্যুর অনবদ্য তথ্যসমৃদ্ধ ইতিহাস অনেকেরই জানা থাকার কথা নয়। আর্নস্ট শ্যাবেল অতি যত্নসহকারে খুঁজে এনেছেন কিশোরী আনা ফ্রাঙ্ককে। আনার এই ঘটনাপ্রবাহ ও জীবন সংগ্রামের কাহিনি পৃথিবীর বুকে জীবন্ত ইতিহাসের জন্ম দিল। সেই ইতিহাসের অনবদ্য সংকলন এই গ্রন্থ ।
রিভিউ ও রেটিং (Review & Rating)

.
Valo

রকমারি রিভিউঃ বইঃ আনা ফ্রাঙ্কের সন্ধানে । লেখকঃ আর্নস্ট স্ন্যাবেল । অনুবাদকঃ মোস্তাক আহ্মাদ । প্রকাশনীঃ দি স্কাই পাবলিশার্স । মূল্যঃ ২০০টাকা । পৃষ্ঠাঃ ১৫৯ । প্রথমেই বলব আপনি যদি আনা ফ্রাঙ্ককে না চিনেন তবে "আনা ফ্রাঙ্কের ডায়েরি" বইটি পড়ুন । এই বইয়ে আনা ফ্রাঙ্কের বিষয়ে বিভিন্ন তথ্য দেয়া আছে । আনা ফ্রাঙ্ক ছোটবেলা থেকে কেমন ছিলো, তার স্বভাব কেমন ছিলো, পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে কেমনভাবে চলত ইত্যাদি । তবে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো আনা ফ্রাঙ্কসহ বন্দিশিবিরের বন্দিদের পরিনতি যা পড়লে আপনার গা শিউরে উঠতে পারে । আপনি নিজের অজান্তেই বলে উঠবেন, মানুষ এত নৃশংষ কি করে হতে পারে । বইটির অনুবাদ অত ভালো না । সহজ শব্দ রেখে কঠিন আর দুর্বোধ্য ভাষায় অনুবাদ করা হয়েছে । আজকাল অনুবাদকরা ভাবেন যত গুরুগম্ভীর ভাষা, তত ভালো বই । তাছাড়া বইটির কভার আর পৃষ্ঠাও ভালো ছিলো না । আপনি যদি আনা ফ্রাঙ্কের বিষয়ে কৌতূহলী হয়ে থাকেন, তবে পড়তে পারেন ।





















