

Buy যুবক! ইউ আর দ্যা গেম চেঞ্জার Online in Bangladesh
লেখক: মাসুদ রানা সাগর
- Author: মাসুদ রানা সাগর
- Publisher: তালবিয়া প্রকাশন
- Isbn: 9789849930907
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
ব্রিটিশ চলে গেছে সেই ৭৫ বছর আগেই। কিন্তু তাদের প্রসূত চিন্তাচেতনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজো আমাদের তরুণেরা। আমাদের তরুণেরা সবসময় স্বপ্ন দেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবো। কিন্তু আজ আর কেউ স্বপ্ন দেখে না! আমরা ইবনে সিনা, আল ফারাবি, আল বাত্তানি, আল খাওয়ারিজম, ইবনে খালদুন হবো, যাদের বই পড়ে মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা প্রফেসর হবে। আমাদের তরুণেরা স্বপ্ন দেখে একটা সেনাবাহিনীর চাকরি আর এতেই তার স্বপ্ন ও জীবনের পরিধি শেষ। কিন্তু সে একবারো ভাবে না, মাত্র ১৬ বছর বয়সের একজন তরুণ নিজেকে সেনাবাহিনীর সৈনিকদের ভিতরেই সীমাবদ্ধ রাখেননি বরং সেনাপতি হয়ে উপমহাদেশে বিজয় করে ছিলেন। যিনি তার বীরত্বের কারণে যুগ যুগ ধরে অমর হয়ে আছেন আমাদের মাঝে। আমাদের তরুণেরা যেন দুনিয়ার বুকে যা ইচ্ছা করতে পারবে শুধুমাত্র খোদায়ি কাজ ছাড়া। কিন্তু আজ তারা কিছুই পারছে না, আসলে তারা পারছে না এমনটা নয় বরং তাদেরকে পারতে দেওয়া হচ্ছে না। ছোট্ট একটি চাকরি আর কিছু মানুষকে সুখে রাখার দায়িত্ব নিয়েই মহা-তৃপ্তির ঢেকুর তুলছে। যেখানে তারা একেকজন একেকটি জনপদের মুখে হাসি ফুটাতে সক্ষম। তাদেরকে বস্তুবাদ, পুজিবাদ, ভোগবাদের জালে বন্দি করে রাখা হয়েছে। যেভাবেই হোক তাদেরকে প্রচুর অর্থ আয় করতে হবে কিন্তু মহৎ কোনো জীবনবোধ, মূল্যবোধের ব্যাপারে তারা একটুও সচেতন না। আমাদের এই অসচেতন তরুণদের সচেতন করা, তাদের হৃদয়কে জাগ্রত করা, সমৃদ্ধ আগামী নির্মাণে তাদেরকে শানিত করার প্রচেষ্টা নিয়ে রচিত হয়েছে এই বইটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা বই ❤️


বর্তমান তরুণ প্রজন্মের জন্য একটি আদর্শ বই হচ্ছে যুবক! ইউ আর দা গেম চেঞ্জার ❤️
motivation dewa hoise khub valo kintu reference nai mejority kothar tai besh kisu totho অতিরঞ্জিত হতে পারে। বাকি যেসব মুসলিম যুবক এখনো ঘুমিয়ে আছে তাদের জন্য সবচেয়ে কার্যকর হতে পারে এই বইটি ।
অনেক ভালো একটি বই যুবকদের নিশ্চয়ই পড়া উচিত


খুব সুন্দর একটি বই,বিশেষ করে যুবকদের জন্য সাজেস্ট করব। আর ডেলিভারি খুব ফাস্ট পেয়েছি,ধন্যবাদ রকমারিকে






প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি কি হার্ডকভার?
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
Ami boi ter kisu part porte chai ...
প্রিয় গ্রাহক, "একটু পড়ে দেখুন" এ ক্লিক করলেই পড়তে পারবেন।
বইটি কি হার্ডকভার?
প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।
Ami boi ter kisu part porte chai ...
প্রিয় গ্রাহক, "একটু পড়ে দেখুন" এ ক্লিক করলেই পড়তে পারবেন।























