জার্নি আন্ডার দ্য মিডনাইট সান (পূর্ণাঙ্গ অনুবাদ)
বই কালেকশন

Buy জার্নি আন্ডার দ্য মিডনাইট সান (পূর্ণাঙ্গ অনুবাদ) Online in Bangladesh

লেখক: কেইগো হিগাশিনো

4.68
(19 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কেইগো হিগাশিনো
  • Publisher: বেনজিন প্রকাশন
  • Isbn: 9789849779117
  • Number Of Pages: 560
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2023
৳ 525৳ 75030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

জাপানের পশ্চিম দিকের শহর ওসাকার পরিত্যক্ত এক বিল্ডিংয়ে খুঁজে পাওয়া যায় একটি লাশ। তদন্তে নামে স্থানীয় পুলিশ এবং ডিটেকটিভ সাসাগাকি। প্রত্যেকটা সন্দেহভাজনকে খতিয়ে দেখা হয়, পরখ করা হয় ভিক্টিমের সাথে পরিচিত সবাইকে। কিন্তু কোনোভাবেই কেসের সমাধান পাওয়া যায় না। এরমধ্যে কেসটার প্রধান সন্দেহভাজন মারা গেলে কেসও ঝিমিয়ে পড়ে। কিন্তু খটকা থেকে যায় সাসাগাকির মনে। সময় গড়িয়ে যেতে থাকে, একে একে কেটে যায় বিশটি বছর। এই পুরো সময় ধরে ডিটেকটিভ সাসাগাকি একটা উত্তরই খুঁজে যায়– সেদিন আসলে কী ঘটেছিলো? গল্প চলে আসে টোকিওতে। তদন্ত থামায় না সাসাগাকিও। চলতে থাকে ইঁদুর-বিড়াল খেলা। শেষমেশ কি উত্তর পেয়েছিলো এই ডিটেকটিভ? জানতে পেরেছিলো যে সেদিন কী হয়েছিলো আসলে? সব প্রশ্নের উত্তর রয়েছে বইয়ের শেষ পাতা পর্যন্ত। রয়েছে প্রত্যেকটা অধ্যায়ে, প্রত্যেকটা সংলাপে। মধ্যরাতে উদিত হওয়া সূর্যের নিচে চলুন হাঁটা যাক কয়েক কদম।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.68
(19 টি কাস্টমার রিভিউ)
5
68%
4
32%
3
0%
2
0%
1
0%
880****669
880****669 ভেরিফাইড
31 Jan 2026

Couldn't just explain in words. Excellent!

ano****om
ano****om ভেরিফাইড
06 Jan 2026

good

Md. hasan
Md. hasan ভেরিফাইড
17 Dec 2025

দারুণ উপভোগ্য উপন্যাস

Ayon Mazumdar
Ayon Mazumdar ভেরিফাইড
31 Aug 2025

#টিপিএ_বেনজিন #টিপিএ_বি_এম_পারভেজ_রানা_বইরিভিউ কেইগো হিগাশিনোর সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলারে আমার দেখা এ যুগের অন্যতম সেরা একজন লেখক। কেইগো হিগাশিনোর “জার্নি আন্ডার দ্য মিডনাইট সান” একটি থ্রিলার উপন্যাস হলেও এটি প্রচলিত গোয়েন্দা গল্পের থেকে আলাদা। এই বইটি ধীরে ধীরে গড়ে ওঠা একটি জীবনের মতো, যেখানে রহস্যের সুতাগুলো হাজারো চরিত্রের জীবন ও তাদের সম্পর্কের মাধ্যমে বোনা হয়েছে। ৫৬০ পৃষ্ঠার এই দীর্ঘ উপন্যাসটি পড়তে গেলে পাঠককে ধৈর্য ধরতে হবে, কারণ এর গতি কখনো কখনো একটু ধীর মনে হতে পারে। তবে যারা গভীর চরিত্রায়ন এবং মানসিক উত্তেজনা পছন্দ করেন, তাদের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে উঠবে। Higashino is known as the prince of detective fiction in Japanese literature, but in this novel he seems to have reached a new height. He has done the work of unraveling the mystery that has been entangled in the wheel of time for twenty years through patience, subtlety and deep psychological understanding. তার কাগা সিরিজ পড়ে আমি তার ভক্ত হয়েছি। এই বইটিও আমার কাছে বেশ ভালো লেগেছে। ⛺ উপন্যাসের কাহিনী সংক্ষেপ গল্পের শুরু ওসাকার পরিত্যক্ত এক বিল্ডিংয়ে পাওয়া লাশ দিয়ে, যা দ্রুত একটি জটিল খুনের কাহিনীতে পরিণত হয়। ভিক্টিম ইউসুকে কিরিহারা একজন পনশপের মালিক, যাঁর কাছে হত্যাকাণ্ডের সময় এক মিলিয়ন ইয়েন ছিল। পুলিশ ও ডিটেকটিভ সাসাগাকি এই হত্যাকাণ্ডের তদন্তে নামেন, কিন্তু দ্রুত কোনো স্পষ্ট তথ্য পায় না। সন্দেহভাজন একজন ব্যক্তি মারা যাওয়ার কারণে তদন্ত থমকে যায়, আর খুনের রহস্য অন্ধকারে ঢাকা পড়ে। এরপর সময় কাটতে থাকে, চরিত্রগুলো বড় হতে থাকে এবং গল্প ধীরে ধীরে টোকিওতে স্থানান্তরিত হয়। এই দীর্ঘসময় ধরে সাসাগাকি অবসর নিয়েও সেই রহস্যের পিছু ছাড়েন না। তিনিই মূল চরিত্র হলেও বইয়ে অনেক ছোট বড় চরিত্র প্রবেশ করে, যারা গল্পের বিভিন্ন দিককে জোরদার করে। ইউসুকে কিরিহারার ছেলে রিও ও ইউকিহোর মতো চরিত্রের জীবনযাত্রা, তাদের সম্পর্ক এবং তাদের চারপাশের মানুষদের গল্প বইটির প্রাণ। ২০ বছর সময়কে পেছনে রেখে এই চরিত্রগুলোতে পাঠকের এক ধরনের আবেগ ও আগ্রহ জন্মায়। তদন্তের পরিধি বাড়তে বাড়তে চলে যায় দুই কিশোর–কিশোরীর দিকে রিওজি, নিহত ব্যবসায়ীর ছেলে, আর ইউকি হো, একই স্কুলের মেয়ে। প্রথম দেখায় তাদের সংযোগ তেমন গুরুত্বপূর্ণ মনে না হলেও সাসাগাকির নজর এড়িয়ে যায় না যে এই দুজনের মধ্যে এক অদ্ভুত নীরব সম্পর্ক আছে। কিন্তু মামলাটি অমীমাংসিত অবস্থায় থেকেই বন্ধ হয়ে যায়, যেন সময়ই তদন্তের সবচেয়ে বড় শত্রু। তারপর শুরু হয় গল্পের দ্বিতীয় যাত্রা যেখানে সময় ক্রমে এগোয়, কিন্তু হত্যাকাণ্ডের ছায়া থেকে যায়। আমরা বছর বছর এগিয়ে যাই, কিন্তু গল্পের বয়ান বদলে যায়, প্রতিবার নতুন চরিত্র এসে আমাদের চোখ খুলে দেয় অন্য দিকের দিকে। কখনও সেটা রিওজির সহপাঠী, কখনও ইউকি হোর সহকর্মী, কখনও ব্যবসায়িক লেনদেনের সঙ্গী প্রতিটি মানুষ তাদের জীবনের কোনো না কোনো টুকরো দেখে গেছে, কিন্তু পুরো ছবিটা কেউই জানে না। রিওজি আর ইউকি হো দুজনই নিজেদের মতো করে জীবনে এগোয়। রিওজি নীরবে ছায়ায় মিলিয়ে যেতে চায়, কিন্তু তার চারপাশে যেন সবসময় এক অদৃশ্য জাল বোনা থাকে। অন্যদিকে ইউকি হো ধীরে ধীরে হয়ে ওঠে মার্জিত, সফল, এবং সবাইকে মুগ্ধ করা এক নারী যেন অতীতের কোনও আঁচ তাকে স্পর্শ করতে পারবে না। তবু তাদের জীবনের গতিপথে কোথাও না কোথাও আছে সেই পুরোনো ঘটনার অদৃশ্য সুতো। গোয়েন্দা সাসাগাকি, তিনি এক প্রকার গল্পের নেপথ্য ছায়া। বছরের পর বছর কেটে গেলেও তার মনে থাকে সেই এক প্রশ্ন: ওই খুনের আসল সত্যি কী? তিনি জানেন, সময় যতই পেরোক, সত্যি হারিয়ে যায় না, শুধু গভীরভাবে লুকিয়ে পড়ে। কাহিনী আমাদের ঘুরিয়ে নিয়ে যায় ওসাকা থেকে টোকিও, ছোট প্রাদেশিক শহরের জনশূন্য রাস্তাগুলো থেকে উচ্চবিত্ত ব্যবসায়ী মহলের চকচকে দুনিয়ায়। প্রতিটি স্থান, প্রতিটি সময় যেন আরেকটি ক্লু, কিন্তু পাঠকও জানে, সব উত্তর একসঙ্গে মিলবে না। ধৈর্য ধরতে হবে, কারণ হিগাশিনো ধীরে ধীরে সব সুতো এক জায়গায় বাঁধবেন, যেখানে অতীতের অপরাধ আর বর্তমানের জীবন মুখোমুখি দাঁড়াবে। উপন্যাসের শেষটা কেমন হতে পারে এটা পড়তে পড়তে আমিও ভেবেছিলাম কিন্তু শেষটা আমি মেলাতে পারিনি। শেষটা কেমন হবে জানতে পড়ে ফেলুন বইটি। ⛺ পারসোনাল পাঠ প্রতিক্রিয়া সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো লেখকের বর্ণনার ধরন, যা শুরুতে একটু ধীর মনে হলেও বইয়ের মাঝামাঝি থেকে তা পাঠককে এক অনন্য যাত্রায় নিয়ে যায়। এখানেই হিগাশিনোর লেখার মূল সৌন্দর্য প্রকাশ পায়। তিনি শিল্পীর মতো গল্পটা রচনা করতে পারেন। এটি শুধু একটি খুনের তদন্ত নয়, এটি সময়ের সাথে মানুষের পরিবর্তন, তাদের দুঃখ-কষ্ট, ভালোবাসা এবং সমাজের অন্ধকার দিক নিয়ে একটি জটিল, মানবিক প্রতিচ্ছবি। সবচেয়ে প্রশংসনীয় দিক হলো চরিত্রগুলোর জটিলতা। ইউকি হো, এক রহস্যময়ী নারী, যার জীবন যত দেখবেন, ততই মনে হবে তার চারপাশে এক অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। রিওজি নীরব, সংযত, কিন্তু নিজের ভেতরে বহন করছে এমন কিছু, যা থেকে মুক্তি নেই। তাদের জীবনের স্রোতে কখনও কাছাকাছি আসা, কখনও দূরে সরে যাওয়া পাঠককে ক্রমাগত কৌতূহলী করে তোলে। আর সাসাগাকি গোয়েন্দা হয়েও যেন সময়ের বিরুদ্ধে একা যুদ্ধ করা একজন মানুষ। তিনি উচ্চস্বরে চিৎকার করেন না, নাটকীয় পদক্ষেপ নেন না, কিন্তু তার ধৈর্য ও একাগ্রতা পুরো গল্পের ভিত গড়ে দেয়। "Journey Under the Midnight Sun" is a novel that will captivate the reader because of its tense construction. It is not a straightforward "who-did-it" type of crime thriller, but rather a much more complex, slow burn type of novel. People love to explore mysteries, mysteries attract and hold them. The mystery in the book was able to pull me in, that is the first interest of the book. লেখকের ভাষা ও পরিবেশচিত্র অসাধারণ। ৭০-এর দশকের ওসাকার রাস্তাঘাট, ৮০-এর দশকের টোকিওর ব্যবসায়িক চকচকে পরিবেশ, কিংবা ছোট প্রাদেশিক শহরের নিস্তব্ধতা—সবই এত জীবন্তভাবে আঁকা হয়েছে যে পড়তে পড়তে মনে হয়, আমরা সেখানে দাঁড়িয়ে আছি। প্রতিটি অধ্যায় যেন অন্য কারও চোখ দিয়ে দেখা এক টুকরো ছবি, আর এই ছবিগুলো মিলিয়ে ধীরে ধীরে পুরো ক্যানভাস তৈরি হয়। সবমিলিয়ে বইটিতে চরিত্রায়ন খুবই নিঁখুতভাবে করা হয়েছে। তবে, বইয়ের দীর্ঘ সময়কাল এবং অসংখ্য চরিত্রের কারণে নামগুলো মনে রাখা কিছু পাঠকের জন্য কঠিন হতে পারে। বিশেষ করে যারা জাপানি নামের সাথে স্বাভাবিকভাবেই পরিচিত নন, তাদের জন্য শুরুতে চরিত্রের নামগুলো মনে রাখা একটা চ্যালেঞ্জ হতে পারে। তবে একবার নাম গেঁথে ফেললে গল্পের বিভিন্ন স্তর ও সম্পর্ক বুঝতে সমস্যা হয় না। এছাড়া অনেক পৃষ্ঠার বই জন্য বইয়ের কিছু অংশ ধীর গতির মনে হতে পারে। উপন্যাসের সমাপ্তিটা এমন ভাবে লেখক শেষ করবেন তা আমি ভাবতে পারিনি। শেষটা কি আরও ভিন্নভাবে করা যেতো? ⛺ অনুবাদ, সম্পাদনা ও বাঁধাই অনুবাদ সংক্রান্ত দিক থেকে বলা যায়, বি. এম. পারভেজ রানার সাবলীল এবং সহজবোধ্য অনুবাদ বইটিকে আরও প্রাণবন্ত করেছে। এত বড় ও জটিল একটি বই অনুবাদ করাটা সহজ কাজ নয়, কিন্তু পারভেজ রানা সেই কাজটি নিখুঁতভাবে সম্পন্ন করেছেন। তার ভাষা অনেকটা বাংলা ভাষাভাষী পাঠকের কাছে অতি প্রাঞ্জল মনে হবে, যা পড়তে সহজ করে দিয়েছে। সামগ্রিকভাবে অনুবাদে তেমন কোন ত্রুটি আমি দেখতে পাইনি। বইটির সম্পাদনা অনেক ভালো হয়েছে। বেনজিন প্রকাশনীর বইয়ের সম্পাদনা নিয়ে প্রশ্ন তোলার অনেক জায়গা থে‌কে যায়। কিন্তু এই বইতে তারা অনেক ভালো কাজ করেছে। বইটি মোটা হলেও খুব সহজে খুলে পড়া গিয়েছে। বইটির বাঁধাইও আশানুরূপ ভালো হয়েছে। ⛺ একটু পর্যালোচনা হিগাশিনোর এই বইটি অনেক জনপ্রিয়। আমার কাছেও বইটি ভালো লেগেছে। ব্যতিক্রম এন্ডিং দেখেও আমার বইটি খারাপ লাগেনি। সকল লেখকের এই সাহসটা থাকে না। কিন্তু হিগাশিনোর এই সাহসটা আছে বলেই আমি মনে করি। বইটির সবচেয়ে শক্তিশালী দিক হলো, এটা শুধু রহস্য বা গোয়েন্দা গল্প নয়, বরং মানব জীবনের বহুমাত্রিক ছবি তুলে ধরে। এই উপন্যাসে রয়েছে মানুষের মধ্যে বিদ্যমান ভালোর সাথে মিশ্রিত অন্ধকারের গভীর বিশ্লেষণ। গল্পে এমন অনেক চরিত্র রয়েছে যারা তাদের নিজেদের কারণে অন্যদের সঙ্গে জটিল সম্পর্ক তৈরি করে, আবার কেউ কেউ সমাজের অন্যায় ও অবিচারের শিকার। লেখক এমনভাবে চরিত্রগুলো গড়ে তুলেছেন যে তাদের অনুভূতি, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং বিকৃতি পাঠকের হৃদয়ে গভীর ছাপ ফেলে। এখানে যে লেখকের লেখার কৃতিত্ব আছে সেটা কি আপনি পাঠক হিসেবে ধরতে পেরেছেন? অন্যদিকে, কিছু পাঠকের কাছে বইটির ধীর গতি একটু অসুবিধা মনে হতে পারে। কিন্তু চরিত্রগুলো স্ট্যাবলিশ করার জন্য লেখকের এটা করা ছাড়া উপায়ও ছিলনা। চরিত্রের ডিটেইলস না থাকলেও কিছু পাঠক সেটা নিয়ে চিল্লাপাল্লা করে, আবার চরিত্রের ডিটেইলস থাকলেও সেটা নিয়েও আলোচনা চলতে থাকে। যেখানে তার অন্য থ্রিলার উপন্যাসগুলো বেশি অ্যাকশন ও উত্তেজনায় ভরা থাকে, সেখানে “জার্নি আন্ডার দ্য মিডনাইট সান” ধীরে ধীরে ঘটনা প্রকাশ করে। আরেকটি বিষয় যা পাঠকদের মনে প্রশ্ন জাগাতে পারে, তা হলো বইটির কিছু চরিত্রের অসম্পূর্ণ অবসান। অনেক চরিত্রের গল্প আংশিক থেকে যায়, যা কিছু পাঠকের কাছে অপ্রস্তুত বা অসম্পূর্ণ মনে হতে পারে। তবে, এটিকে লেখকের ইচ্ছাকৃত সিদ্ধান্ত হিসেবে নেওয়া যায়, যেখানে তিনি মূল কাহিনির ওপর বেশি জোর দিয়েছেন এবং অন্যান্য পাশের চরিত্রগুলোকে আংশিক রেখেছেন। কিছু চিন্তার জায়গা রাখাটা কি খারাপ? সবকিছু কেন লেখক তার বইতে বলে দিবে। এছাড়া, গল্পে টাকার প্রভাব এবং সমাজের দারিদ্র্যতা একটি গুরুত্বপূর্ণ থিম হিসেবে উঠে এসেছে। লেখক দেখিয়েছেন কিভাবে টাকা ও সম্পদ মানুষের জীবন ও সম্পর্ককে প্রভাবিত করে, এবং কখনো কখনো তা দুর্দশা ও সংঘাতের কারণও হয়ে দাঁড়ায়। ⛺ সমাপনী কিছু কথা “জার্নি আন্ডার দ্য মিডনাইট সান” এমন একটি বই যা পাঠকের মধ্যে মনোযোগ ও আবেগের দাবি করে। তবে যারা এই ধৈর্য্য ধারণ করতে পারেন, তারা পাবেন এক অসাধারণ সাহিত্যকর্ম যা রহস্যের অতীত ঘুরে ফিরে জীবনের গভীরতর অর্থগুলো আবিষ্কার করে। এটি শুধু একটি খুনের তদন্ত নয়, বরং মানব জীবনের জটিলতা, অন্ধকার ও আলো, ভালোবাসা ও ঘৃণার গল্প। পাঠক যারা থ্রিলার সাহিত্যের সাথে পাশাপাশি চরিত্রের মনের গভীরতা ও জীবন জটিলতা বুঝতে চান, তাদের জন্য এই বই নিঃসন্দেহে পড়ার যোগ্য। কেইগো হিগাশিনোর লেখা ও পারভেজ রানার অনুবাদ একসাথে মিলেমিশে এক শক্তিশালী পাঠ অভিজ্ঞতা দিয়েছে। ⛺ বই পরিচিতি বইয়ের নাম[]জার্নি আন্ডার দ্য মিডনাইট সান লেখক[]কেইগো হিগাশিনো অনুবাদক[]বি. এম. পারভেজ রানা প্রকাশনী[]বেনজিন প্রকাশন মুদ্রিত মূল্য[]৭৫০ টাকা পৃষ্ঠা []৫৬০

Tania
Tania ভেরিফাইড
15 Aug 2025

#টিপিএ_বি_এম_পারভেজ_রানা_বইরিভিউ #টিপিএ_বেনজিন বইটার নাম প্রথম শুনেই মাথায় ভেসে উঠেছিল এক রহস্যময়, দীর্ঘ যাত্রার ছবি। কেইগো হিগাশিনো মানেই তো ধীরলয়ের এক গল্প, যেখানে প্রতিটি পাতায় লুকিয়ে থাকে মানুষের ভেতরের অন্ধকার।"জার্নি আন্ডার দ্য মিডনাইট সান" পড়তে বসার পর বুঝলাম, এটা কেবল খুনি খুঁজে বের করার গল্প না, বরং সময়, সম্পর্ক আর ভাগ্যের জটিল খেলাগুলো দেখানোর এক অসাধারণ কৌশল। গল্পটা শুরু হয় একটা হত্যাকাণ্ড দিয়ে। কিন্তু এরপর সময় এগিয়ে চলে বছরের পর বছর, চরিত্ররা বড় হতে থাকে, বদলাতে থাকে। কোথাও মনে হয়, রহস্যটা হাতের মুঠোয়, আবার কোথাও যেন তা মিলিয়ে যায় কুয়াশায়। বি. এম. পারভেজ রানা’র অনুবাদ এতটাই সাবলীল যে ভুলে যাবেন এটা আসলে জাপানি ভাষার বই ছিল। সংলাপগুলো একদম জীবন্ত, বইটার অনুবাদ বইয়ের প্রতি আরো বেশি আকর্ষণ করেছে। সবচেয়ে ভালো লেগেছে, বইটা ধীরে ধীরে গড়ে ওঠে—তাড়াহুড়ো নেই, কিন্তু প্রতিটি অধ্যায় শেষে কেমন যেন টান লেগে থাকে। পড়া শেষ হওয়ার পরও গল্পটা মাথায় ঘুরতে থাকে, কিছু চরিত্রের প্রতি সহানুভূতি, কিছু চরিত্রের প্রতি ক্ষোভ জমে থাকে।আপনার মনে হবে যে,আপনি রহস্যের জটিলতায় জড়িয়ে যাচ্ছেন। কিছু বই আছে যেগুলো পড়ার পর ও রেশ থেকে যায়, এটা এমন একটি বই। রেটিং: (১০/১০) #টিপিএ_বেনজিন #টিপিএ_বি_এম_পারভেজ_রানা_বইরিভিউ বইটার নাম প্রথম শুনেই মাথায় ভেসে উঠেছিল এক রহস্যময়, দীর্ঘ যাত্রার ছবি। কেইগো হিগাশিনো মানেই তো ধীরলয়ের এক গল্প, যেখানে প্রতিটি পাতায় লুকিয়ে থাকে মানুষের ভেতরের অন্ধকার।"জার্নি আন্ডার দ্য মিডনাইট সান" পড়তে বসার পর বুঝলাম, এটা কেবল খুনি খুঁজে বের করার গল্প না, বরং সময়, সম্পর্ক আর ভাগ্যের জটিল খেলাগুলো দেখানোর এক অসাধারণ কৌশল। গল্পটা শুরু হয় একটা হত্যাকাণ্ড দিয়ে। কিন্তু এরপর সময় এগিয়ে চলে বছরের পর বছর, চরিত্ররা বড় হতে থাকে, বদলাতে থাকে। কোথাও মনে হয়, রহস্যটা হাতের মুঠোয়, আবার কোথাও যেন তা মিলিয়ে যায় কুয়াশায়। বি. এম. পারভেজ রানা’র অনুবাদ এতটাই সাবলীল যে ভুলে যাবেন এটা আসলে জাপানি ভাষার বই ছিল। সংলাপগুলো একদম জীবন্ত, বইটার অনুবাদ বইয়ের প্রতি আরো বেশি আকর্ষণ করেছে। সবচেয়ে ভালো লেগেছে, বইটা ধীরে ধীরে গড়ে ওঠে—তাড়াহুড়ো নেই, কিন্তু প্রতিটি অধ্যায় শেষে কেমন যেন টান লেগে থাকে। পড়া শেষ হওয়ার পরও গল্পটা মাথায় ঘুরতে থাকে, কিছু চরিত্রের প্রতি সহানুভূতি, কিছু চরিত্রের প্রতি ক্ষোভ জমে থাকে।আপনার মনে হবে যে,আপনি রহস্যের জটিলতায় জড়িয়ে যাচ্ছেন। কিছু বই আছে যেগুলো পড়ার পর ও রেশ থেকে যায়, এটা এমন একটি বই। রেটিং: (১০/১০)

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি এই মুহুর্তে অর্ডার করলে কি পাওয়া যাবে?

উত্তর

প্রিয় গ্রাহক, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই। অর্ডার করতে পারেন, প্রকাশনী থেকে সংগ্রহ করে দেওয়া হবে। ধন্যবাদ।

প্রশ্ন

এটা কি এখন স্টকে আছে?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।

প্রশ্ন

আচ্ছা, এই বইটি কি ১০ থেকে ১২ বছরের বাচ্চারা পড়তে দেওয়া যাবে? মানে ১৮+ বাজে শব্দ নেই তো?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি ১৮ বছর বা তার ঊর্ধ্ব বয়সের পাঠকের জন্য উপযোগী, ধন্যবাদ।

প্রশ্ন

এটা কি একক বই নাকি কোনো সিরিজের কয়েকটি বইয়ের একটি?

উত্তর

প্রিয় গ্রাহক, এটি একক বই। কোনো সিরিজের অন্তর্ভুক্ত না।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)