জননী
বই কালেকশন

Buy জননী Online in Bangladesh

লেখক: শওকত ওসমান

4.69
(10 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শওকত ওসমান
  • Publisher: সময় প্রকাশন
  • Isbn: 9844584078
  • Number Of Pages: 208
  • Language: বাংলা
  • Edition: 11th Printed, 2022
৳ 275৳ 32014% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

”জননী” বইয়ের সংক্ষিপ্ত কথা: জননী উপন্যাসের সমাজ বাস্তবতা অত্যন্ত কঠিন। উপন্যাসের আদ্যোপান্ত কাহিনী দারিদ্রের কষাঘাতে জর্জরিত। কাহিনী বর্ণনায় লেখক বাস্তবতার ও মৌলিকতার পরিচয় দিয়েছেন। কাহিনীতে সামান্য কিছু অবাস্তবতা ও অসংগতি থাকলেও কাহিনী নির্মাণে, চরিত্র চিত্রনে, শিল্প চেতনা ও সমাজ বাস্তবতায় লেখক মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। জননী শওকত ওসমানের প্রত্যক্ষ জীবন ঘনিষ্ঠ সর্বাধিক সার্থক ও মৌলিক উপন্যাস। (পূর্বদেশ)

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.69
(10 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
0%
3
10%
2
0%
1
0%
Nirjor
Nirjor ভেরিফাইড
24 Dec 2025

❤️

Ziauddin Dalim
Ziauddin Dalim ভেরিফাইড
10 Aug 2021

জননী দরিয়াবিবি যেন আবহমান বাংলার সকল মা এর প্রতিনিধিত্ব করেছে। বইয়ের শেষটুকু চমক লাগার মতো! মনে রাখার মতো বই। বাল্য বয়সে এই ধরনের বই পড়লে মা-বাবা সন্তানের জন্য কত সংগ্রাম করে টিকে থাকে তা আন্দাজ করতে পারে। পরিবারের প্রতি দায়িত্ববোধ বাড়ে।

Asif Mahmud
Asif Mahmud ভেরিফাইড
18 May 2021

বাংলা সাহিত্যের চমৎকার একটা উপন্যাস। সার্থক উপন্যাস। যতক্ষণ পড়েছি আমি মুগ্ধ হয়েছি। পড়া শেষে আমি হয়েছি স্তব্ধ। এই বইটা অবশ্যই পড়া উচিত প্রতেক্যটা মানুষের।

Md Anas jr.(Author)
Md Anas jr.(Author) ভেরিফাইড
04 Oct 2020

বইটা যেমন কাব্যিক ছন্দে লিখিত গদ্যরীতি তেমনি এটার বর্ননা,,,শেষ পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারিনি

Al-Amin Sabuj
Al-Amin Sabuj ভেরিফাইড
20 Jan 2020

সচেতনভাবে প্রথম শওকত ওসমানের 'কৃতদাসের হাসি' পড়ি। রচনার ভূমিকা যেমন কৌশলী, রচনাটাও অনবদ্য। এরপর শওকত ওসমানের উপর বড় একটা নিবন্ধ পড়ি। তার দীর্ঘ জীবন ও কর্ম নিয়া। তার শৈশব পড়াশোনা সাহিত্যে জীবন নিয়া। এমন সময়ে তিনি লিখা শুধু করছেন যে মুসলমান লেখকরা আবার কিছু লিখতে পারে নাকি এমন ধারণা চলছিল। তিনি শক্তপোক্ত 'শওকত ওসমান' নাম নিয়া লেখা শুরু করলেন। ব্রিটিশ ভারত তারপর পাকিস্তান সবশেষে বাংলাদেশ। বাংলাদেশের পর পঁচাত্তর পরবর্তী সময়ও লক্ষ্য করেছেন। যে কয়জন লেখককে সময়ের অভিভাবক ভাবা হতো, শওকত ওসমান তাদের মধ্যে একজন। জননী উপন্যাসে সময়কাল ব্রিটিশ ভারতের অখন্ড বাংলার ক্ষয়িষ্ণু সমাজের ছবি তুলে এনেছেন। বাংলায় মূলত হিন্দু মুসলিম সহাবস্থান বিরাজ করেছে যতক্ষণ পর্যন্ত বর্বরেরা বিদ্বেষ ছড়িয়ে দেয়। এই উপন্যাস নিটোল গ্রাম্য পরিবেশের অলঙ্ঘনীয় কাহিনী দিয়ে শেষ হয়েছে। অবশ্যই সুখপাঠ্য। দরিয়াবিবি নামের গ্রাম্য বধুর জীবনপ্রবাহ এই উপন্যাসের উপজীব্য।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)