

Buy যমজ-কাণ্ড Online in Bangladesh
লেখক: ইসমাইল আরমান
- Author: ইসমাইল আরমান
- Publisher: প্রথমা প্রকাশন
- Isbn: 9789849870098
- Number Of Pages: 120
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
যমজ দুই ভাই। একজন ভালো, অন্যজন মন্দ। এদের নিয়েই মহাজটিল এক ধাঁধায় পড়ে গেছে অয়ন, জিমি আর রিয়া। কে যে আসলে ভালো, আর কে মন্দ, সেটাই বোঝা দায়। টাকা তুলতে গিয়ে ব্যাংক ডাকাতির মধ্যে পড়ে গেল অয়ন-জিমি। চেষ্টা করেও থামাতে পারল না ডাকাতকে, তবে দেখে ফেলল তার চেহারা। সে রাতে একই চেহারার আরেক লোক এসে হাজির। ডাকাতের যমজ ভাই বলে নিজের পরিচয় দিল সে। ওদের অনুরোধ করল তার ভাইকে খুঁজে দিতে। বান্ধবী রিয়াকে নিয়ে পলাতক ডাকাতের খোঁজে বেরিয়েই হতবুদ্ধিকর অবস্থার মধ্যে পড়ে গেল অয়ন আর জিমি। ক্রমেই ঘনিয়ে উঠল রহস্য। দেখা দিল সন্দেহ আর অবিশ্বাস। দুই যমজের মধ্যে কে ভালো আর কে মন্দ, তা নিয়েই বেধে গেল গন্ডগোল।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমার এই বইটি পড়তে দারুন লেগেছে। বইটির সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এই বইটি একটি রহস্যময় বই।🍀🍀
great story, great twist

চমৎকার গল্প। গোয়েন্দা গল্প পছন্দ করে এমন যেকোনো মানুষের জন্যই এই বইটা ভালো হবে। বাংলাদেশের রকিব হাসানের পরে আমার মতে ইসমাইল আরমান সবচেয়ে ভালো রহস্য রোমাঞ্চ বইয়ের লেখক।


Ayon - Jimi are best

সত্যিকারভাবে, বইটি অয়ন-জিমি সিরিজের একটি সেরা বই। প্রথমা প্রকাশনের বাধাই আর ইসমাইল আরমান এর লেখনি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, অসাধারণ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কী এখন পাওয়া যাবে?
প্রিয় গ্রাহক, বইটি চাইলে প্রি অর্ডার করতে পারবেন। ধন্যবাদ।
বইটি কতো পৃষ্ঠা?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১২০। ধন্যবাদ।
এটি এখন আছে কি?
প্রিয় গ্রাহক, জি, বইটি স্টকে এভেইলেবল। স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন। ধন্যবাদ।
is this a single story book or does is contain multiple stories like in the book থ্রি চিয়ার্স ফর অয়ন-জিমি ?
Yes






















