

Buy জীবনের বালুকাবেলায় (জেমকন সাহিত্য পুরস্কার-২০১২) Online in Bangladesh
লেখক: ফারুক চৌধুরী
- Author: ফারুক চৌধুরী
- Publisher: প্রথমা প্রকাশন
- Isbn: 9789849065944
- Number Of Pages: 528
- Language: বাংলা
- Edition: 3rd Printed, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘জীবনের বালুকাবেলায়’ বইয়ের ফ্ল্যপের কথাঃ ব্রিটিশ উপনিবেশ, পাকিস্তান ও বাংলাদেশ—এ ভূখণ্ডের এই তিন ইতিহাসপর্বে ছড়িয়ে আছে ফারুক চৌধুরীর জীবন। ১৯৫০-এর দশকের মধ্যপর্যায়ে নবীন পাকিস্তান রাষ্ট্রে তাঁর কূটনৈতিক জীবনের সূচনা। কূটনীতিকের চোখে তিনি দেখেছেন পাকিস্তানের বিলয়, বাংলাদেশের অভ্যুদয় এবং স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের ঝোড়ো রাজনীতির উত্থান-পতন। এ সময়ে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে সাক্ষী হয়ে আছেন বাংলাদেশ, ভারত উপমহাদেশ ও বিশ্বের নানা অঞ্চলের চমকপ্রদ সব পররাষ্ট্রীয় ঘটনার। একদিকে তিনি পেয়েছেন মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের মতো জাতীয় নেতাদের নিবিড় সান্নিধ্য; অন্যদিকে সংস্পর্শে এসেছেন বিশ্ববরেণ্য নেতাদেরও। ফারুক চৌধুরীর এ আত্মস্মৃতি বাংলাদেশ ও এ উপমহাদেশের বিশ শতকের দ্বিতীয়ার্ধের কূটনৈতিক ইতিহাস এবং সে ইতিহাসের নায়ক ও খলনায়কদের এক অন্তরঙ্গ ও উপভোগ্য চিত্র তুলে ধরেছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অবশ্য পাঠ্য একটি অসাধারণ বই
ভালো বই পড়ছি
আসাধারণ
Eloquent account of an amazing professional diplomat who witnessed so many important historical events and great leaders over more than 5 decades. A fantastic piece for someone interested in Bangladesh’s history, her journey in different international context and development story. Highly recommended.
অসাধারণ বই






















