

Buy কমান্ডো Online in Bangladesh
লেখক: রাজীব হোসেন
- Author: রাজীব হোসেন
- Publisher: নালন্দা
- Isbn: 9789849509455
- Number Of Pages: 293
- Language: বাংলা
- Edition: 8th Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কষ্টসাধ্য ট্রেনিংয়ের নাম 'আর্মি কমান্ডো কোর্স। ২৫ সপ্তাহের এই ট্রেনিং অনুষ্ঠিত হয় 'স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাক্টিক্সে'র অধীনে। অমানুষিক শারীরিক পরিশ্রম আর তীব্র মানসিক চাপের মধ্য দিয়ে শেষতক কৃতিত্বের সাথে যারা উত্তীর্ণ হন, তাদের প্রত্যেকেই একেকজন কমান্ডো। ট্রেনিংয়ের শেষ ধাপে প্যারাসুট জাম্পের ওপর প্রশিক্ষণ সম্পন্ন করায় তাঁদেরকে 'প্যারা- কমান্ডো' হিসেবেও অভিহিত করা হয়। এদের মাঝে নির্বাচিত কিছু সদস্য নিয়েই 'বাংলাদেশ আর্মি স্পেশাল ফোর্স' পড়ে উঠেছে, যাদের সুনাম ও কর্মদক্ষতার অনেক নজির, সাম্প্রতিককালে লক্ষণীয়। সেই প্যারা-কমান্ডোদের ট্রেনিং জীবন নিয়েই এই বই। এটি বাংলাদেশ আর্মি প্যারা-কমান্ডো নিয়ে লেখা সর্বপ্রথম বই।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সেনাবাহিনীর প্রতি দুর্বলতা থেকে বইটি কেনা। নিজের ভাষায় যে কোন মূল বই পড়ার মজাই আলাদা। সবদিক থেকে বইটি শুরু থেকে আমায় আটকিয়ে রেখেছিল। লেখকের বাস্তব জীবনের নানা দিক আজও আমায় টানে।

লেখকের সাথে আমার পরিচয় তার "মিলিটারি একাডেমির ডায়েরি" বইটি থেকে। আর্মি অফিসার হওয়ার জন্য যে ২৪ মাসের ট্রেনিং তার উপর সেই বইটি লিখা। আর এই "কমান্ডো" বইটি আরেকটি ৬ মাসের কষ্টসাধ্য ট্রেনিং নিয়ে লিখা যেখানে একজন সৈনিক বা অফিসার কমান্ডো উপাধি লাভ করেন। আগের ২৪ মাসের ট্রেনিং-এর সাথে কমান্ডো ট্রেনিং-এর একটি বড় পার্থক্য হলো কমান্ডো ট্রেনিং-এ নিয়মিত লাঠি দিয়ে শরীরে প্রচণ্ড উত্তম মাধ্যম দেয়া হয়। আমার পক্ষ থেকে লেখকের জন্য দ্বিতীয় ৫ তারকা।

বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এর ট্রেনিং এর ঘটনাবলী নিয়ে রচিত একটি মাস্টারপিস। দেশরক্ষায় আমাদের সেনাদের যে ত্যাগ-তিতীক্ষা তা সম্পর্কে আমাদের জানতে হবে। আপনি মিলিটারি গিক হন বা না হন, বইটি আপনার জন্য রিকমন্ডেড। দেশকে ভালবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।💥
Rokomari asolei sotto valo ekti website boi kinar jnne arr ei boi to army er jnne sera eita pore ami onk kicu sikhte peyechi commando training niye nijei kine pore nen

বাংলাদেশে বাংলা ভাষায় প্রকাশিত কমান্ডো বিষয়ক দুটি বইয়ের একটি রাজীব হোসেন এর কমান্ডো । দুটো বই নিয়েই এক সংগে আলোচনা করেছি আমার পেইজে https://www.facebook.com/mahbub.midpoint/videos/959711287974089


প্রশ্ন ও উত্তর (Q/A)
pre order এর শেষ তারিখ জানতে আগ্রহী
Estimated book release date: 08 Jan 2021.
বইটা কি ধরনের? ফিকশন নাকি নন ফিকশন?
নন ফিকশন বই।
Is this book available right now??
Sorry, this book is unavailable now.
Vai book ta available kokhon Hobe?
দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী কর্তৃক রিপ্রিন্ট করার মাধ্যমে তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না কবে পাওয়া যাবে।






















