ফরেন সার্ভিসে ৩৫ বছর টক মিষ্টি ঝাল
বই কালেকশন

Buy ফরেন সার্ভিসে ৩৫ বছর টক মিষ্টি ঝাল Online in Bangladesh

লেখক: এটিএম নজরুল ইসলাম

4.00
(6 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: এটিএম নজরুল ইসলাম
  • Publisher: আগামী প্রকাশনী
  • Isbn: 9789840418701
  • Number Of Pages: 112
  • Language: বাংলা
  • Edition: ১ম প্রকাশ, ২০২০
৳ 199৳ 22010% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে অনার্স-মাস্টার্স করে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ১৯৭৩ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন এটিএম নজরুল ইসলাম। এরপর প্যারিস, লন্ডন, রেঙ্গুন, অটোয়া, কলম্বো, দোহা, আংকারা এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদে সরকারি দায়িত্ব পালন করেন এবং অবশেষে সচিব হিসেবে অবসর নেন ২০০৭ সালে। দীর্ঘ পঁয়ত্রিশটি বছর কাটিয়ে দিয়েছেন বাংলাদেশ ফরেন সার্ভিসে। স্বাধীনতার পরপরই একটি নতুন দেশের পররাষ্ট্রনীতি ও সংশ্লিষ্ট বিভাগের নানা দিক নিয়ে রয়েছে তার ব্যক্তিগত অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার নির্যাসই এই গ্রন্থ । অনেক কিছু বলতে চেয়েছেন, অনেক কিছু বলা যায় না বলে বলেননি। ফরেন সার্ভিসের অনেক অজানা কথাও উঠে এসেছে এখানে। বিদেশে একটি দেশের ভাবমূর্তি অনেকখানি নির্ভর করে ফরেন সার্ভিসের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের কর্মকাণ্ডের উপর । সেইসব বিষয়ে তিনি যেমন আলোচনা করেছেন, তেমনি দেশ থেকে বিদেশে যাওয়া মন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার নানা দিক নিয়েও আলোচনা করেছেন । ক্ষুদ্র বিষয় থেকে বড় বিষয়ও উঠে এসেছে তাতে। অম্ল-মধুর সেইসব অভিজ্ঞতা তিনি পাঠকের সাথে বিনিময় করেছেন ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(6 টি কাস্টমার রিভিউ)
5
50%
4
0%
3
17%
2
17%
1
17%
Monjel Molla
Monjel Molla ভেরিফাইড
06 Jan 2025

I think this is a source of knowing about foreign policy

Shahriar Kabir
Shahriar Kabir ভেরিফাইড
02 Nov 2024

বইটির প্রকাশকাল ২০১৬ সালে আওয়ামী লীগ সরকারের আমলেI এরকম উচ্চপদের অবসরপ্রাপ্ত একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত নগ্ন তেলবাজী সরকারকে করতে পারে তা ভেবে অবাক হই। বোঝাই যায় বইটি পাঠকদের জন্য লিখা হয়নি, লেখা হয়েছে সরকারি মহলের নজর কাড়তে যা খুবই বিরক্তিকর লেগেছে।

M.Aktaruzzaman hasan
M.Aktaruzzaman hasan ভেরিফাইড
15 Jun 2022

অসমাপ্ত একটি আত্মজীবনী

Shahadad hossain
Shahadad hossain ভেরিফাইড
06 Jan 2022

Nice book

Nayan Rahman
Nayan Rahman ভেরিফাইড
12 Jul 2021

চাকরিজীবনের বিভিন্ন ঘটনা শেয়ার করে লেখা বই। কেউ চাইলে পড়তে পারেন। সহজ, সাবলীল গল্প পড়ার মতো লাগবে। খুব জ্ঞানগর্ভ আলোচনা নয়, পরিচিত কারো অভিজ্ঞতা শোনার মতো একটা ব্যাপার মনে হবে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)