ঈশ্বর পৃথিবী ভালবাসা
বই কালেকশন

Buy ঈশ্বর পৃথিবী ভালবাসা Online in Bangladesh

লেখক: শিবরাম চক্রবর্তী

4.86
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শিবরাম চক্রবর্তী
  • Publisher: নবপত্র প্রকাশন (ভারত)
  • Isbn: 815325030
  • Number Of Pages: 466
  • Language: বাংলা
  • Edition: 5th Printing, 2013
৳ 800
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

"ঈশ্বর পৃথিবী ভালবাসা" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ বাংলা সাহিত্যে শিবরাম চক্রবর্তী একটি যুগান্তকারী নাম। চলমান নদীর মতাে তার যে জীবন নিয়ে আত্মকথা লিখতে গিয়ে শিবরাম তার জীবনের সব গােপন রহস্যই ফাস করে দিয়েছেন পাঠকের দরবারে। ‘ঈশ্বর পৃথিবী ভালবাসা’ তাই অভিজ্ঞতার ক্ষীরে মাখানাে চমচম। একবার কামড় দিলে শেষ না করে আর ছাড়া যায় না। ‘ঈশ্বর পৃথিবী ভালবাসা’য় আছে জন্ম থেকে তার দীর্ঘ জীবনের নানান উপাখ্যান,বহুধা ঘটনার সঙ্গে সঙ্গে নানারূপ পরিবেশের নিখুঁত বর্ণনা।দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশের সময় লক্ষ লক্ষ পাঠককে মুগ্ধ করেছিল এ কাহিনি।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.86
(4 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
25%
3
0%
2
0%
1
0%
MD. ZUBAYER IBN KAMAL
MD. ZUBAYER IBN KAMAL ভেরিফাইড
02 Nov 2025

বাংলা সাহিত্যের রম্যশাখার এক অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শিবরাম চক্রবর্তী। আমাদের জীবনের খুব সাধারণ বিষয়গুলোকে নিয়ে তিনি যে হাস্যরস সৃষ্টি করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। নিজের নামকে নিজেই বিকৃত করে লিখতেন ‘শিব্রাম চকরবরতী’; লিখেছেন ‘শিবরাম বনাম শিব্রাম’। ছোটোবেলা থেকেই দুরন্ত ছিলেন তিনি, ছিলেন স্বাধীনচেতা। ছোটোবেলায় বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন কলকাতায়। পরে সেই অভিজ্ঞতা থেকেই লেখেন তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা ‘বাড়ি থেকে পালিয়ে’। শিবরাম ছিলেন রাজবাড়ির উত্তরসূরী। যদিও পৈত্রিক সম্পত্তিতে আগ্রহ ছিল না তাঁর, তবুও একবার বন্ধুদের জোরাজুরিতে সম্পত্তির দাবিতে মামলা করেন শিবরামীয় কায়দায়। নিজের পক্ষে কোনো উকিল নেই, তিনি নিজেই উকিল। আছেন কেবল এক সাক্ষী। কে সেই সাক্ষী? যার বিরুদ্ধে মামলা ঠুকেছেন, স্বয়ং তিনিই! তিনি বিশ্বাস করেছিলেন, সাক্ষী মিথ্যা বলবেন না। কিন্তু যথারীতি সাক্ষী নিজের পক্ষেই বললো এবং মামলার সেখানেই নিষ্পত্তি। এরকম আরো অসংখ্য খেয়ালীপনায় গড়া তাঁর জীবন। তবে এই খেয়ালী মানুষটার শেষজীবন কেটেছে নিদারুণ কষ্টে। দেনা-পাওয়ার হিসাবে গরমিল থাকায় অর্থকষ্টে ভুগেছেন সারা জীবন, প্রবীণ অবস্থায় তা প্রকট হয়ে ওঠে। নিজেই নিজের অবস্থা নিয়ে বলতেন, “জিনিসপত্র সব বাঁধা হয়ে গেছে। এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাবো।” শিবরাম চক্রবর্তী নিজে হয়তো ট্যাক্সিতে চেপে চলে গেছেন পরপারে, তবে তাঁর জিনিসপত্র, সাহিত্যকর্ম ছড়িয়ে দিয়ে গেছেন আমাদের মাঝে। এসবই তাকে বাঁচিয়ে রাখবে পাঠকদের অমলিন স্মৃতিতে। 'ঈশ্বর পৃথিবী ভালোবাসা' শিবরাম চক্রবর্তীর আত্মজীবনীমূলক গ্রন্থ। এটি কোনো কাল্পনিক কাহিনীর উপন্যাস নয়, বরং লেখকের বিচিত্র ও বর্ণময় জীবনের অভিজ্ঞতার নির্যাস। তাঁর জন্ম থেকে শুরু করে দীর্ঘ জীবনের বিভিন্ন ঘটনার উপাখ্যান, সব গোপন রহস্য অকপটে পাঠকের কাছে তুলে ধরেছেন। লেখক তাঁর জীবনে রাজনীতি করেছেন, জেল খেটেছেন, রাস্তায় কাগজ ফেরি করেছেন, সাংবাদিকতা করেছেন এবং আজীবন মেস-জীবন কাটিয়েছেন। তিনি বিয়ে করেননি। বইটিতে তাঁর এই বহুধা ঘটনার সঙ্গে নানান পরিবেশের নিখুঁত বর্ণনা রয়েছে। এই গ্রন্থে লেখক শুধুমাত্র হাসির গল্পের স্রষ্টা হিসেবে নয়, একজন দার্শনিক হিসেবেও আত্ম-অনুসন্ধান করেছেন। তিনি 'ঈশ্বর', 'পৃথিবী' এবং 'ভালোবাসা'-এই তিনটি শব্দের দর্শনের মধ্যে দিয়ে তাঁর জীবনকে দেখেছেন। মানুষের প্রতি বিশ্বাস হারাননি তিনি, যদিও বহুবার ঠকেছেন। বইটিতে লেখকের রাজপরিবারে জন্ম নেওয়া থেকে শুরু করে ফুটপাতে জীবন কাটানো, স্বাধীনতা সংগ্রামের জন্য জেল খাটা, নেতাজি ও দেশবন্ধুর সঙ্গে ঘনিষ্ঠতা-জীবনের সমস্ত উত্থান-পতনের কথা স্থান পেয়েছে। শিবরাম এই আত্মজীবনীর মাধ্যমে এই বার্তা দিয়েছেন- জীবন ব্যাকরণ মেনে চলে না, বরং জীবনের উত্থান-পতনকে মেনে নিতে হয়। আমাদের জীবন বিশ্ব ও আমাদের প্রিয় সৃষ্টিকর্তা দ্বারা বেষ্টিত।

Review Upload 1
Review Upload 2
Mohosinul Islam Sabbir
Mohosinul Islam Sabbir ভেরিফাইড
07 Apr 2022

প্রিন্টিং ও কাগজের মান ভালোনা

Kazi Rashed Abdallah
Kazi Rashed Abdallah ভেরিফাইড
13 Apr 2021

Good

Shadin Pranto
Shadin Pranto ভেরিফাইড
13 Oct 2019

রাজপরিবারে জন্ম নিয়েও থেকেছেন পথে-ঘাটে। গৃহী হয়েও করেছেন সন্ন্যাস জীবন-যাপন। জীবন তার কেটেছে বড্ড এলোমেলো ভাবে হয়তো এটাই জীবনের নিয়ম। বাড়ি থেকে পালিয়েছেন,রাস্তায় হকারি করেছেন, ধার করে শোধ দেননি, স্বরাজ করে জেল খেটেছেন, দেশবন্ধু, নেতাজীসহ অনেকের সান্নিধ্য পেয়েছেন, ছিলেন নজরুল সহ আরো অনেকের অতিআপন। এ বই শিখেয়েছে জীবন ব্যাকরণ মানে না, জীবনের উত্থান -পতন কে মেনে নিয়ে চলতে হয়, মানতে হয় আর ঈশ্বর কে ভালোবেসে পৃথিবীকে ঘিরে ই জীবন। চমৎকার ছিলো উপস্থাপন ভঙি, শব্দ চয়নে শিবরাম চক্কত্তি বস লোক তা বলার অপেক্ষা রাখেনা। অনায়েসে ৫ তারকা।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

Mein Kampf

Mein Kampf

৳ 898৳ 898
4.68(7)
কিনুন