

Buy ইলুমিনাতি এজেন্ডা Online in Bangladesh
লেখক: ডিন হ্যান্ডারসন
- Author: ডিন হ্যান্ডারসন
- Publisher: প্রজন্ম পাবলিকেশন
- Isbn: 9789849557876
- Number Of Pages: 152
- Language: বাংলা
- Edition: 1st edition, 2021
পণ্য সারসংক্ষেপ (Summary)
সেই প্রাচীন কাল থেকে আজ অবধি চলছে ভালো এবং মন্দের মধ্যকার লড়াই৷ আপনার যদি এসকল বিষয়ে আগ্রহ থাকে, তাহলে বইটি আপনার জন্যেই। বইটিতে লেখক চিহ্নিত করেছেন লুসিফেরিয়ান তথা শয়তানের উপাসকদের৷ তারা আসলে কারা, কোথা থেকে এসেছে, কেন এসেছে, কী চায়, ইত্যাদি এই বইয়ের প্রধান আলোচ্য বিষয়৷ জানতে পারবেন কীভাবে তারা মানবজাতির ঘাড়ের ওপর চেপে বসে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে৷ বইটিতে সুবিস্তারে আলোচনা করা হয়েছে ফ্রিম্যাসন, ইলুমিনাতি, নাইট ট্যাম্পেলারসহ বেশ কয়েকটি গুপ্ত সংগঠনের পরিচয় ও কার্যাবলি সম্পর্কে৷ আর বর্তমানে তারা কী কী ভয়ানক অপকর্ম করে যাচ্ছে, তাদের এজেন্ডাসমূহ কী, তাদের লক্ষ্য কী, তাদের হয়ে কারা কাজ করছে, কোন কোন প্রতিষ্ঠান তাদের ইশারায় চলে এবং ভবিষ্যতে তারা কী করবে ও করতে পারে তার বর্ণনা দিয়ে গেছেন এক এক করে৷ তাছাড়া সাম্প্রতিক সময়ের যুদ্ধগুলোর পিছনের কথা, ফ্যাসিবাদ, পুঁজিবাদের আসল রূপ, অর্থ ও ব্যাংক ব্যবস্থার ছদ্মবেশী মুখোশ, জনসংখ্যা কমানোর এজেন্ডা ও পর্দার আড়ালের গল্প, বিষাক্ত খাবার, ভ্যাকসিন, টিকা, মেডিক্যাল ডেথ ইন্ডাস্ট্রি, মুসলিম খেলাফত ধ্বংস, সোভিয়েত গঠন, ইন্টারনেটের গোপন কথা, আয়রন মাউন্টেন, গোয়েন্দা নজরদারি, তথ্যসন্ত্রাস, পর্ণগ্রাফি, ইত্যাদি বিষয়ও বিস্তারিত উঠে এসেছে একে একে৷ অন্যদিকে ওয়ান ওয়ার্ল্ড অর্ডার আসলে কী, সেকুলারিজম ও নাস্তিকতার আড়ালে কী চলে, তাদের দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্য ও গোপন এজেন্ডাসমূহ কী কী—যা আমাদের থেকে মানবতা কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে, আমাদেরকে মেশিনে প্রতিস্থাপিত করছে এবং ধ্বংস করছে সমস্ত সৃষ্টিকে—তা জানা যাবে এই বইয়ে৷ অন্তত একজন মানুষ হিসেবে যা আপনার জানা প্রয়োজন৷
রিভিউ ও রেটিং (Review & Rating)

এমন আক্ষরিক অনুবাদের জন্য বইটা পড়া অনেক কস্ট সাধ্য। মনে হয় না যে বাংলা বই পড়ছি। এক বাক্য দুই-তিনবার পরে বুঝতে হয়। shocking!
বইটি সম্ভবত আক্ষরিক অনুবাদ করেছেন অনুবাদক যে কারণে খুব বেশিক্ষণ বইটি পড়া যায় না, কিংবা পড়লেও অর্থ অনুধাবন করা যায় না। অনুবাদের ক্ষেত্রে শব্দ চয়ন, বাক্য গঠন অনেক গুরুত্বপূর্ণ, প্রতিটি ভাষার ভাব প্রকাশের কায়দা ভিন্ন ভিন্ন আক্ষরিক অনুবাদ অর্থ জানায় কিন্তু ভাব প্রকাশ করতে পারে না, অনুবাদক খুবই অ্যামেচারিশ কাজ করেছেন। এখন অরিজিনাল বই না পড়ে আসলে বইটি কেমন তা বলা মুশকিল। আমি ১ স্টার রেটিং দিচ্ছি শুধুমাত্র অনুবাদকের জন্য, আর যেহেতু বই পড়ে খুব একটা যুত পাইনি তাই লেখক বা অরিজিনাল বই সম্পর্কে মন্তব্য করছি না।

Totally useless

nice book

আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব সিস্টেম শসুন্দর























