

Buy অদৃশ্য সাম্রাজ্য (বিশ্বশাসনের নীলনকশা) Online in Bangladesh
লেখক: শামীম হোসাইন
- Author: শামীম হোসাইন
- Publisher: মাকতাবাতুন নূর
- Isbn: 978-984-99725-7-0
- Number Of Pages: 712
- Language: বাংলা
- Edition: 1st Edition 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
যখন সত্য ইতিহাসের পর্দা উন্মোচন করে কাঁপিয়ে দেয় সভ্যতার ভিত্তি!আপনি কী জানেন–কে আসলে পরিচালনা করছে পৃথিবীর রাজনীতি, অর্থনীতি আর যুদ্ধের নাট্যমঞ্চ? রথচাইল্ড, রকফেলার-সহ এলিট পরিবাররা কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে সাম্রাজ্যের পেছনে বসে নিয়ন্ত্রণ করেছে রাজা-রানি, ব্যাংক আর বিপ্লব?ইলুমিনাতি, জেসুইট, ফ্রিম্যাসন আর ট্রাইল্যাটারেল কমিশনের অদৃশ্য জাল কতদূর ছড়িয়েছে আমাদের চেতনায়?বাইবেলের নিসিয়া কাউন্সিল থেকে শুরু করে আজকের হলিউড পর্যন্ত– এই অন্ধকার শক্তির সুতোগুলো কে টেনে নেয়? কেন ব্যাবিলনের হারুত-মারুতের কাব্বালাহ আজও আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও বিনোদনের আড়ালে লুকিয়ে কাজ করছে?সত্যিই কি আধুনিক বিশ্ব এক অদৃশ্য ডিপ স্টেটের হাতে বন্দী?আর আমরা, আপনি-আমি– কি এক প্রোগ্রাম করা বাস্তবতায় বসবাস করছি? প্রযুক্তি, এআই তথা মেটাভার্স আমাদের কীভাবে গ্রাস করছে? ইয়াজুজ-মাজুজ কারা? তাদের প্রাচীর কোথায়? তারা কি মুক্তি পেয়েছে?‘অদৃশ্য সাম্রাজ্য’ বইটি শুধু একটি বই নয়– এটা এক প্রবেশদ্বার, যেখানে ইতিহাস মিলেছে গুপ্ত সংঘের রহস্যের সঙ্গে, বিজ্ঞান জড়িয়েছে ধর্মতত্ত্বে, আর রাজনীতি মিশেছে পরকালীন ভবিষ্যদ্বাণীতে।এই বইয়ে উন্মোচিত হয়েছে—১৩ রহস্যময় পরিবারের গোপন ইতিহাস!গুপ্ত সংঘের পেছনের কথা!জাতিসংঘ-সহ ১৯ বৈশ্বিক সংস্থার মুখোশ উন্মোচন!ব্যাবিলনের আত্মা ও কাব্বালাহর পুনর্জাগরণ!ডিপ স্টেট, CIA, ইসরায়েল ও বৈশ্বিক রাজনীতির অদৃশ্য ছায়া!ইয়াজুজ-মাজুজ, যুলকারনাইন ও গগ-ম্যাগগের প্রাচীর রহস্য!হলিউড, মিউজিক, ও খেলাধুলায় দাজ্জালের প্রতীকি প্রচার!প্রযুক্তির দাসত্ব, নিউরাল কন্ট্রোল ও ‘ডিজিটাল দাসত্বের যুগ’!খিলাফাহ, মাহদী ও কেয়ামতের শেষ যুদ্ধের ভূরাজনৈতিক পটভূমি!পোপতান্ত্রিক রাজনীতি, সৌদির দাসত্ব এবং ভ্যাটিকান প্যালেস রহস্য!টাইটানিক ষড়যন্ত্র, অলিম্পিক জাহাজ কাণ্ড, ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার কালো ইতিহাস, বিতর্কিত গসপেল নিষিদ্ধ রহস্য, স্ক্রোল লিপি, কুমরান জাতি-সহ সবকিছুর সংমিশ্রণ তথা অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে বাংলাদেশে এক বিরল কাজ।প্রশ্ন হলো, আপনি কি সাহস করবেন এই অদৃশ্য সাম্রাজ্যের দরজায় প্রবেশ করতে? আপনি কি প্রস্তুত জানার জন্য— পৃথিবীর ভাগ্য নির্ধারণ করছে কারা? আর সেই পরিকল্পনার চূড়ান্ত পরিণতি কোথায় নিয়ে যাবে মানবজাতিকে?যদি আপনার মনে প্রশ্ন জাগে–“আমরা সত্যিই স্বাধীন তো?”তাহলে অদৃশ্য সাম্রাজ্য আপনার জন্যই লেখা।'অদৃশ্য সাম্রাজ্য'– যেখানে সত্য ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা খুলে দেয় অন্ধকারের নতুন এক দরজা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
খুব ভালো একটা বই। অনেক কিছু জেনেছি একটা বই পড়ে। যারা বলে যাচ্ছে এআই দিয়ে লেখে, তারা এটা ভাবে না তথ্য যুক্ত করা আর এইআইয়ের তথ্য এক না। বইটিতে অজানা অনেক কিছু আছে। ভালো লেগেছে আমার।
এটার মতোন এমন আজাইরা আর ফালতু বই ২য়টা নাই। লেখক আর প্রকাশনীর লোকগুলারে পাইলে কইস্যা ২টা চড় লাগাইতাম। কারণ একটাই, যেইটাতে যা নাই তা নিয়া হুদাই মার্কেটিং করে গেছে সোস্যাল মিডিয়াতে এই অপদার্থগুলা!
যত ভালো আশা করছিলাম তত ভালো পাই নি
such a good one ..can learn many things
বই টি কিনুন,পড়ুন,আর হারিয়ে যান অদৃশ্য সাম্রাজ্যে। যে সাম্রাজ্যের অলিতে গলিতে আপনি খুঁজে পাবেন এমন এমন কিছু যা আপনার চারপাশের পরিবেশ এমন কি আপনার জীবন কে নিয়েও ভাবতে বাধ্য করবে।
প্রশ্ন ও উত্তর (Q/A)
শামীম হোসাইন কে? লেখক সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
প্রিয় গ্রাহক, লেখক শামীম হোসাইন তিনি শৈশব থেকেই দ্বীনদার পরিবেশে বেড়ে ওঠা এক নিবেদিতপ্রাণ মুসলিম। লেখকের পিতা ছিলেন একাধারে মসজিদের ইমাম ও খতিব, তাই স্বাভাবিকভাবেই ইসলামী অনুশাসন ও আখলাকের বাতাবরণেই তার বেড়ে ওঠা। সহীহ কোরআনের আলোয় আলোকিত সেই পরিবারেই জন্ম তার। জ্যেষ্ঠ ভ্রাতা দাওয়ায়ে হাদীস উত্তীর্ণ; ধর্মভীরু ও কওমী ঐতিহ্যের গর্বিত সন্তান তিনি। শিক্ষাজীবনের সূচনা কওমী মাদ্রাসায়। এরপর দাখিল মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে ধীরে ধীরে মক্তবের গণ্ডি পেরিয়ে অগ্রসর হন সিরাজগঞ্জের স্থানীয় এক কওমী মাদ্রাসায়। ধর্মীয় শিক্ষার সেই দৃঢ় ভিতকে সঙ্গে নিয়েই পরবর্তীতে প্রবেশ করেন জেনারেল শিক্ষার জগতে। বর্তমানে তিনি বাংলা বিভাগের মাস্টার্সের শেষ পর্বে অধ্যয়নরত। শামীম হোসাইন শুধু একজন লেখক নন, তিনি একজন নিবেদিত দেশপ্রেমিক এবং চিন্তাশীল গবেষক। দেশ, ইসলাম ও মানবতার কল্যাণই তার জীবনের মূল লক্ষ্য। অধ্যয়ন তার নেশা— নিজ বাড়ির চারটি বুকশেলফ বইয়ে পরিপূর্ণ; ইতিহাস, ধর্ম, রাজনীতি, সাহিত্য, অর্থনীতি ও দর্শন– সবকিছুর প্রতিই তার অগাধ অনুরাগ। অসংখ্য বই পড়ে তিনি নিজের ভাবনার ভুবনকে সমৃদ্ধ করেছেন। তিনি নিয়মিত নামাজ আদায় করেন, সহীহ আকিদা অনুসরণ করেন এবং মূলধারার ইসলামের প্রতি অবিচল আনুগত্য রাখেন। বিভ্রান্তিকর ফেরকার বিরুদ্ধে আপসহীন অবস্থান তার অন্যতম বৈশিষ্ট্য। কলমকে তিনি দেখেন দায়িত্ব হিসেবে– যেখানে অনিয়ম ও অন্যায় সেখানেই কলম চালান– আল্লাহর সন্তুষ্টির জন্য, সত্যের পক্ষে, মিথ্যার মুখোশ উন্মোচনের জন্য। আল্লাহ তায়ালা যেন তার লিখনীর খেদমত কবুল করেন, সত্য প্রচারের পথে তাকে দৃঢ় রাখেন– আমীন।
শর্ট পিডিএফ পড়ে বইটির জন্য অপেক্ষা করে যাচ্ছি। কবে যে পাবো হাতে। এক বইয়ে এতকিছু দেখে অবাক হয়েছি।
প্রিয় গ্রাহক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সূচিপত্র দেখতে চাই?
প্রিয় গ্রাহক, দেওয়া আছে
কোনো গিফট থাকবেনা!
প্রিয় গ্রাহক, আপাতত থাকছেনা।























