দ্য হিস্ট্রি অ্যান্ড লিগ্যাসি অব মোসাদ
বই কালেকশন

Buy দ্য হিস্ট্রি অ্যান্ড লিগ্যাসি অব মোসাদ Online in Bangladesh

লেখক: চার্লস রিভার এডিটরস

4.00
(4 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: চার্লস রিভার এডিটরস
  • Publisher: সূচীপত্র
  • Isbn: 9789849638964
  • Number Of Pages: 128
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2022
৳ 175৳ 25030% ছাড়
স্টক আউট (Stock Out)
ফরম্যাট / সংস্করণ নির্বাচন করুন:
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

প্রাগৈতিহাসিক যুগের পর মানুষ যখন সমাজবদ্ধ হতে শুরু করে, তখন থেকেই গুপ্তচরবৃত্তির চর্চা প্রকাশ্যে আসে। আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ইন্টেলিজেন্স এজেন্সি সেই গুপ্তচরবৃত্তির কাজটাই করে। তবে পাল্টেছে কাজের ধরন, পরিধি ও চর্চা। ইন্টেলিজেন্স এজেন্সি হচ্ছে এমন এক প্রতিষ্ঠান, যার কাজ হলো নিজ দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, গবেষণা ও সেগুলো নিরাপদে রাখা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজ করতে হয় ইন্টেলিজেন্স এজেন্সিকে। পৃথিবীর প্রায় সব দেশেই ইন্টেলিজেন্স এজেন্সি রয়েছে। তবে গোপনীয়তা ও দুর্ধর্ষ গোয়েন্দাগিরির চর্চায় কয়েকটি সংস্থা ছাড়িয়ে গেছে অন্য সব ইন্টেলিজেন্স এজেন্সিকে। মোসাদ এরকমই একটি সংস্থা। বিশ্বের সবচেয়ে ভয়ংকর সংস্থা হিসেবে গণ্য করা হয় ইসরায়েলের মোসাদকে। প্রচণ্ড গোপনীয়তার কারণে মোসাদ সম্পর্কে বেশির ভাগ তথ্যই অজানা। এরপরও বিশ্ব মিডিয়ায় নানা সময় মোসাদের সাথে সংশ্লিষ্ট নানা বিষয় উঠে এসেছে। মোসাদ প্রতিষ্ঠাতা তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন মনে করতেন, গোয়েন্দাগিরি ইসরায়েলের First Line of Defence। টার্গেট দেশ থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাস দমন ও অপারেশনের বিষয়াদি গোপন রাখা হচ্ছে মোসাদের প্রধান কাজ। ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রমের রিপোর্ট ও গোয়েন্দা তথ্য সরাসরি প্রধানমন্ত্রীকে দিতে হয়; নীতিমালা ও কার্যক্রম অনেকটা যুক্তরাষ্ট্রের সিআইএ, যুক্তরাজ্যের MI-6 ও কানাডার CSIS (Canadian Security Intelligence Service)-র অনুরূপ। মোসাদের হেডকোয়ার্টার ইসরায়েলের সাবেক রাজধানী তেল আবিবে অবস্থিত। কর্মকর্তা-কর্মচারীর সঠিক সংখ্যা কেউ না জানলেও এর সংখ্যা কম করে হলেও সহস্রাধিক হবে। অবশ্য ১৯৮০ সালের শেষদিকে এ সংখ্যা ২০০০-র বেশি ছিল। মোসাদ সামরিক বাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তর নয়, যদিও অধিকাংশ কর্মকর্তা IDF (Israel Defense Forces)-র। ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যকার দ্বন্দ্ব ৬৯ বছর পুরানো। আর গণনা করা হয়, ২,০০০ বছরেরও বেশি ইতিহাসে এই দ্বন্দ্বের শিকড় রয়েছে। এত দীর্ঘ সময় ও ইতিহাসের সাথে সাথে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া জটিল ও রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে, যার মধ্যে রয়েছে কোয়ার্টেট, প্যালেস্টাইন অথরিটি, ফাতাহ, হামাস আর আরব লীগ ও ইসরায়েলের মতো পক্ষগুলো। এসব ধারণার মধ্যে রয়েছে প্রত্যাবর্তনের অধিকার, সংলগ্ন সীমানা, সুরক্ষিত সীমানা, অ-সামরিক অঞ্চল ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সময়ের সাথে সাথে, এমনকি পরিশীলিত রাজনৈতিক বিশেষজ্ঞ ও অনুসারীদের জন্যও বিষয়টির ওপর নজর রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সৃষ্টির পর প্রথম দশকগুলোতে ইসরায়েল অস্তিত্ব সংকটের মুখোমুখি হয় কারণ সর্বোৎকৃষ্ট ইন্টেলিজেন্স এজেন্সির অধিকারী হওয়া কার্যত প্রয়োজনীয় ছিল। তাই অবাক হওয়ার কিছু নেই, মোসাদ ইতিহাসের অন্যতম বিখ্যাত সংস্থা। হিব্রুতে, মোসাদের অর্থ ‘ইনস্টিটিউট', তবে Mossad-র পূর্ণরূপ হলো Merkazi le-Modiin 9 ule-Tafkidim Meyuhadim। এর অর্থ হলো- 'Central Institute for Intelligence and Special Operations'। বর্তমানে ১০টি পৃথক বিভাগ নিয়ে মোসাদের কাঠামো দাঁড়িয়ে আছে। তৎকালীন প্রধানমন্ত্রী বেন গুরিয়নের নেতৃত্বে মোসাদ গঠিত হয়। মোসাদের ভাষ্য হলো, 'আমাদের রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শত্রু দিয়ে বেষ্টিত। গোয়েন্দা সংস্থা হলো First Line of Defense... আমাদের চারপাশে কী ঘটছে, তা আমাদের অবশ্যই জানতে হবে।' এরপর থেকে মোসাদ বিশ্বের অন্যতম সেরা এবং একইসঙ্গে নির্মম ও রহস্যময় ইন্টেলিজেন্স সার্ভিস হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মোসাদকে অবিশ্বাস্য উদ্ধার অভিযান, সহিংস হত্যাকাণ্ড ও শত্রু দমন অপারেশনের চতুর নাশকতার 'কৃতিত্ব' দেওয়া হয়েছে। পৈশাচিক বা অপরিহার্য যা-ই হোক না কেন, মোসাদের সমালোচক ও সমর্থক উভয়ই স্বীকার করেন, মোসাদের আনুমানিক ১,২০০ কর্মচারীর অনিশ্চিত ও প্রতিকূল পরিস্থিতিতে খাপ খাইয়ে নেওয়ার অনন্য সক্ষমতা রয়েছে। সীমিত রিসোর্স দিয়ে তারা বৃহৎ উদ্দেশ্য অর্জন করতে পারে। প্রত্যাশা দমে গেলেও তারা অবিচল থাকে। দ্য মোসাদ (The Mossad: The History and Legacy of Israel's National Intelligence Agency) বইটি সংস্থার সাংগঠনিক বৈশিষ্ট্য, ঐতিহাসিক সূচনা, স্নায়ুযুদ্ধের পরিস্থিতি ও স্নায়ুযুদ্ধের সাম্প্রতিক প্রভাবকে তুলে ধরেছে নির্মোহভাবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(4 টি কাস্টমার রিভিউ)
5
75%
4
0%
3
25%
2
0%
1
0%
Md samiul islam
Md samiul islam ভেরিফাইড
18 Dec 2025

good products. thanks Rokomari

maf****com
maf****com ভেরিফাইড
26 Aug 2024

ভাই মোসাদ অন্য একটা জিনিস। আপনি যতো বেশি জানতে শুরু করবেন মোসাদ সম্পর্কে ততোই আপনার আগ্রহ বাড়বে।

Shourav hasan Himal
Shourav hasan Himal ভেরিফাইড
24 May 2023

অসাধারণ একটা বই৷ মোসাদ এবং দ্যা হিস্ট্রি অব লিগ্যাসি মোসাদ এই দুইটি বই একে অপরের পরিপুরক৷ আপনাকে পড়লে দুইটি বই এক সাথে পড়তে হবে৷ বই গুলো অনেকটা পাজলের মত৷ মোসাদ কিভাবে দুনিয়ায় ও এসপিওনাজ জগৎ এর সেরা হয়ে উঠেছ্র তার বর্ননা খুব ভাল ভাবে পাপ্যা যায় বইতে৷ ধন্যবাদ সূচীপত্র প্রকাশনীর কে৷ ধন্যবাদ প্রিয় সাঈদ বারী ভাইয়াকে৷ আমাদের এত সুন্দর একটা বই উপহার দেয়ার জন্য৷

Dr.Rajib Sarkar
Dr.Rajib Sarkar ভেরিফাইড
07 Oct 2022

অনুবাদের মান শুধু খারাপ না, ভয়াবহ রকমের খারাপ। একেবারেই আক্ষরিক অনুবাদ। দুঃখের সাথে বলতে হচ্ছে এরকম মানহীন আক্ষরিক অনুবাদ কেন করে? এতই বাজে অনুবাদ কয়েক পৃষ্ঠা পড়ে আর পারলাম না।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)