

Buy কে জি বি (রাশিয়ান সিক্রেট পুলিশ) Online in Bangladesh
লেখক: বিক্রমাদিত্য
- Author: বিক্রমাদিত্য
- Publisher: দে’জ পাবলিশিং (ভারত)
- Isbn: 817079157x
- Number Of Pages: 261
- Language: বাংলা
- Edition: 1st Edition, 1992
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘কে জি বি (রাশিয়ান সিক্রেট পুলিশ)’ বইয়ের ভূমিকা: এই ধরনের কাহিনীর ভূমিকা দেবার প্রয়োজন আছে। প্রথমেই বলে রাখি কে. জি. বি., ‘রাশিয়ান সিক্রেট পুলিশ’, পথিবীর বিভিন্ন স্পাই চক্রের মধ্যে একটি শক্তিশালী সংস্হা। এরপরে আরো চারটি স্পাই চক্রের রঙিন কাহিনী পাঠকদের কাছে তুলে ধরা হবে। প্রথমে হল: মাকড়সার জাল, মোসাদ, ইস্রাইলি ইনটেলিজেন্স সার্ভিস, দুই: সি আই এ, আমেরিকান ইনটেলিজেন্স সার্ভিস, তিন: বৃটিশ এম আই সিক্স, চার: ফরাসি ইনটেলিজেন্স, এস ডি সি ই, চীন এবং জাপানীজ সিক্রেট পুলিশ। এই সব বিভিন্ন ধরনের স্পাই চক্রের কাহিনী থেকে বাঙ্গালী পাঠক-পাঠিকারা দুনিয়ার বিভিন্ন ধরনের শাসকগোষ্পাঠী কী নীতি এবং পথ অনুসরণ করে তাদের দেশ কিংবা জনতাকে শাসন করে থাকেন তার একটি স্পষ্ট ছবি পাবেন। এই সব দেশের সিক্রেট পুলিশের কর্মদক্ষতা, ব্যর্থতার কাহিনী এখানে তুলে ধরা হবে। এ ছাড়া সম্ভব হলে ভবিষ্যৎ-এ দ্বিতীয় মহাযুদ্ধের বিখ্যাত জর্মান কাউন্টার ইনটেলিজেন্স সার্ভিস ‘আবভেরের’ কাহিনী লিখবার ইচ্ছা রইল। আমাকে লিখবার জন্যে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছেন শ্ৰীঅশোক মিত্ৰ (আই সি এস) এবং পরামর্শ দিয়েছেন শ্ৰীসুবীর ভট্টাচাৰ্য্য। শ্ৰীসুবীর ভট্টাচার্য, বাংলা সমালোচক, সম্পদনার সাহিত্যর এক উজ্জ্বল তারকা এবং আমার মত বহু সাহিত্যিকের অনুপ্রেরণার উৎস। এঁদের সবাইকে ধন্যবাদ জানাই। প্রকাশক সুধাংশু দে’ এই স্পাইচক্রের ইতিহাস রঙিন কাহিনী প্রকাশ করবার যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন কলেজ সিস্ট্রটে তা বিরল। কে জি বি, রাশিয়ান সিক্রেট পুলিশ এক তথ্যমূলক রঙিন ইতিহাস এবং চাঞ্চল্যকর কাহিনী। যে সব বই থেকে এই সব তথ্য নেয়া হয়েছে তার তালিকা বইয়ের শেষে দে’য়া হয়েছে। এই পান্ডুলিপির অনুলিপি করেছেন শ্ৰীমতী রত্না ঘোষ এবং শ্ৰীসুমন ভট্টাচার্য। তাদের এই সাহায্যর জন্যে ধন্যবাদ জানাই। এই বইতে ‘য়ুরোপের’ বানান দুই ভাবে করা হয়েছে। বিক্ৰমাদিত্য,
রিভিউ ও রেটিং (Review & Rating)
পশ্চিমবঙ্গের রহস্য, গোয়েন্দা ও ভৌতিক বই খুবই ভাল লাগল
লেলিনের মাথায় যে রাজ মুকুট ছিলো তাঁর নাম কম্যুনিস্ট পার্টি। তাঁর হাতে ছিলো দেশ শাসনের রাজদন্ড, কে জি বি। আজ রাজার মুকুট গিয়েছে, রাজদন্ড ভেঙ্গে দেয়া হয়েছে। তাই আজ রাশিয়া, তাঁর প্রতিবেশী সব দেশ, সবখানে বইছে এক রাজনৈতিক ঝড়ো হাওয়া, উঠেছে অশান্তির ঢেউ। আজ সাম্যবাদ হয়েছে দুর্বল, শক্তিহীন। এই রাজমুকুট, রাজ দন্ড নিয়ে লেখা হয়েছে অনেক ইতিহাস। লেখা হয়েছে অনেক রূপকথা। কিন্তু এই বইয়ের কাহিনী একেবারে রূপকথা নয়, ইতিহাসের কল্পনা ও নয়। ইভান দি টেরিবলের আমল থেকে গর্বাচভ অবধি রাশিয়া এবং তার উপগ্রহ দেশগুলোতে যে চক্রান্ত, ষড়যন্ত্র, খুন, হত্যা, সাজানো বিচার, কিছু বৈধ, কিছু অবৈধ, কাজ করা হয়েছিলো তারই বর্ণনা দেয়া হয়েছে এই বইয়ে। বইয়ের পাতায় পাতায় উঠে এসেছে নানা অজানা, দমবন্ধ করা সব তথ্য। ১৯১৭ সালে বলশেভিকের ক্ষমতা দখল, পরে দেশ শাসন, কি করে স্ট্যালিন তার ক্ষমতার পরিধি বাড়িয়েছিলেন, রাজত্বের সীমা বাড়িয়েছিলেন, ট্রটস্কির হত্যার রহস্যজনক কাহিনী, কি করে রাশিয়ের বৈজ্ঞানিকেরা জার্মানির কাছ থেকে এটম বোমা তৈরি করার পদ্ধতি চুরি করে নিয়ে এসেছিলেন, বিখ্যার স্পাই রিচার্ড সর্জ, কিম ফিলবি এবং আবেলের কাহিনী বিস্তারিত উঠে এসেছে এই বইটিতে। শুধু কে জি বি ই না, ইজরায়েলের মোসাদ, বৃটেনের এম আই সিক্স, আমেরিকার সি আই এ, ফরাসী ইন্টিলিজেন্স এস ডি সি ই, চীনা ইন্টিলিজেন্স , জাপানিজ সিক্রেট সার্ভিস সহ অন্যান্য দেশের সিক্রেট সার্ভিস এর অনেক না জানা কথাও জানা যাবে এই বইটিতে। আজ থেকে দুই যুগ আগে প্রকাশিত বইটি যে কোন পাঠকে মন্ত্রমুগ্ধ করে রাখবে অনেক্ষন, এ কথা নিশ্চিত করেই বলা যায়।






















