গুরাবা
বই কালেকশন

Buy গুরাবা Online in Bangladesh

লেখক: শাইখ আহমাদ মুসা জিবরিল

5.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: শাইখ আহমাদ মুসা জিবরিল
  • Publisher: সন্দীপন প্রকাশন লিমিটেড
  • Number Of Pages: 64
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 79৳ 10021% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

কখনো কখনো এমন সময় আসে, কোনো নেককার তাওহিদবাদীকে নিজ শহরেই, নিজ ঘরেই নিজেকে অচেনা-অপরিচিত মনে হয়। অচেনাদের মাঝে আরও অচেনা লাগে নিজেদের। তাওহিদে লাগে অচেনা। অচেনা যেন চলনে, বলনে, পোশাকে, চিন্তা-চেতনায়। উম্মতের ওপর চলা গণহত্যা আর জুলুমের স্টিম রোলারের কথা চিন্তা করে নিজেকে অপরিচিত মনে হয়। মনে হয় যেন, কেউ যে কেন তাদের বোঝে না! তাদের তাওহিদি চেতনা যেন এক উপত্যকায়, আর বাকিদের বুঝ অন্য উপত্যকায়। এই অচেনাবোধ হয়ে যায় বেদনার, যখন জামাআত করবার জন্যে একটি মসজিদ খুঁজে পায় না। সবগুলো যে মসজিদে দ্বিরার হয়ে বসে আছে! বহু মসজিদ আল্লাহর তাওহিদের প্রকাশ্য অবাধ্যতা ঘোষণা করে চলছে। তাওহিদের বদলে তার পরিচালনা চলছে শিরকের ভিত্তিতে। আল্লাহর দ্বীনকে কূটঘাত করবার কেন্দ্র হয়ে আছে প্রচুর মসজিদ। মুসলিমদের পরিচয় রক্ষা করবার বদলে তারা লা ইলাহা ইল্লাল্লাহ-কে ইন্টারফেইথ দিয়ে ভুলিয়ে রাখছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Aminur Islam Rifat
Aminur Islam Rifat ভেরিফাইড
03 Mar 2024

আলহামদুলিল্লাহ! বইটি পড়ার তাওফিক হলো। সত্যি বলতে এই বইটি পড়ার পূর্ব পর্যন্ত 'গুরাবা' সম্পর্কে আমি কিচ্ছু জানতাম না। জানবই বা কী করে? এসম্পর্কে পূর্বে কিছু জানার সুযোগ হয়নি বা আমি পড়িনি। যাইহোক, বইটি খুব সংক্ষিপ্ত হওয়ায় চট করেই পড়ে ফেলি। 'গুরাবা' সম্পর্কে বইয়ে সুন্দর আলোচনা হয়েছে তা পড়লেই বোঝা যাবে। তাছাড়া, এসম্পর্কে এখানে কতটা বিস্তারিত বিবরণ উঠে এসেছে তা আমি বলতে পারব না। তবে এটা বলা যায় মৌলিক অনেক বিষয় উঠে এসেছে বইটিতে। . ছোট এই পুস্তিকাতে 'গুরাবা' বলতে আসলে সেইসমস্ত ব্যক্তিবর্গদের চিহ্নিত করা হয়েছে, 'যারা হেদায়েতের ওপর রয়েছে। সকল প্রকার সন্দেহ ও খায়েশাত থেকে দূরে আছে। যারা অকপটে অনুসরণ করার চেষ্টা করে ইসলামের প্রাথমিক প্রজন্মকে। তারা সুন্নাহ এবং সাহাবিদের অনুসরণ করে। গোমরাহ, মন্দ ও বিদআতি লোকদের থেকে দূরে থাকে।' . 🔸পাঠ পর্যালোচনা: বইটি যেহেতু অনুদিত তাই অনুবাদের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যদি আমাকে প্রশ্ন করা হয়, এই বইয়ের অনুবাদ কেমন হয়েছে? উত্তরে বলব, অনুবাদ খুবি সাবলীল হয়েছে। তবে বইয়ের কিছু জায়গায় কতক শব্দ দৃষ্টিকটু লেগেছে। (যেমন: খড়কুটোর দল, আনাড়ি প্রভূতি) এগুলোতে অন্য সমার্থক শব্দ ব্যবহার করলে হয়তো উত্তম হতো। তবে সার্বিকভাবে অনুবাদ প্রসংশনীয়। পড়ে সময় স্বাচ্ছন্দ্য বোধ হয়েছিল। . 🔹প্রিয় উক্তি: ১. নিশ্চিত থাকুন,আপনার তাওহীদ যত বিশুদ্ধ হবে, তাওহীদের চর্চা যত বেশি করবেন, আর এতে আপনি যত বেশি দৃঢ় হবেন, আপনার প্রতি শত্রুতার মাত্রা তত বেশি হবেই। ২. দ্বীনের পথ কণ্টকাকীর্ণ, মসৃণ নয়। কঠিন এক পথ। তবে সেই পথের শেষ এমন জান্নাতে, যার প্রশস্ততা আসমান-জমিনের সমান। ৩. আপনি যেই পথ পছন্দ করবেন সেটাই আপনার জান্নাত-জাহান্নামকে নির্ধারণ করবে। এই পথ আরাম-আয়েশের নয়।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)