

Buy গুপ্তধনের খোঁজে অন্তর্ধান Online in Bangladesh
লেখক: সুজিৎ চন্দ্র সাহা
- Author: সুজিৎ চন্দ্র সাহা
- Publisher: ঈহা প্রকাশ
- Isbn: 9789849454250
- Number Of Pages: 127
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
উপন্যাস : গুপ্তধনের খোঁজে অন্তর্ধান কাহিনী সংক্ষেপ : কথিত গুপ্তধনের খোঁজে স্বপ্নীল এর ৮ জন বন্ধু এসেছিল গুপ্তপুর গ্রামে। যারা প্রত্যেকেই ছিল বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী। কিন্তু অভিযানের শুরুতেই রহস্যজনকভাবে নিখোঁজ হয় তারা সবাই । ৯ সেপ্টেম্বর ২০১৫; তাদের নিখোঁজ রহস্য উদঘাটনে গুপ্তপুর গ্রামে এসেছিল গোয়েন্দা পুলিশ। অত:পর, তদন্তের চূড়ান্ত মিমাংসার ব্যর্থতায় আন্তর্জাতিক পর্যায়ে "এফবিআই" এর কাছে গেলেও সমাধান হয়নি কিছুই। কি ঘটেছিল তাদের সাথে?
রিভিউ ও রেটিং (Review & Rating)

এটা কোনো রিভিউ না, বইটা আমার কাছে খুব ভালো লাগছে তাই আমি আমার নিজের অনুভূতি প্রকাশ করছি ✨🌼.. থ্রিলার, এডভেঞ্চার, ফ্যান্টাসি, গুপ্তধন জনরার বইটার শুরু হয় কথিত গুপ্তধনের খোঁজে সপ্নীল তার ৮ জন বন্ধুকে আমন্ত্রন জানিয়ে ছিলো তার গ্রাম গুপ্তপুরে, সপ্নীল তার গ্রামের ইতিহাস ও গুপ্তধনের ইতিহাস জানার জন্য সপ্নীল নিজে সহ মোট ৯ মিলে শুরু করে এ অভিজান। অভিযানের শুরুতেই আকস্মিক ঘটে যায় অলৌকিক ঘটনা, তারা জানতে পারে তারা নতুন কোনো জগতে প্রবেশ করেছে তারা এই নতুন জগতে এসে সম্মুখীন হয় বিভিন্ন জটিল বিপদ আর ঐতিহাসিক সব চরিত্রদের সাথে এবং এক পর্যায় তারা পরিচিত হয় ভয়ংকর এক চরিত্রের সাথে,. সেই ভয়ংকর চরিত্রটা কে?? আর সেই ঐতিহাসিক চরিত্র গুলাই বা কে?? তারা কিভাবে সেই নতুন জগতে প্রবেশ?? শেষ পর্যন্ত কি হয় তাদের সাথে? তারা কি ফিরে আসতে পেরেছিল সেই জগৎ থেকে? তারা কি সফল হয়েছিল তাদের অভিযানে?? বইটা শেষ করার পর এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাবে আপনার মাথায়, ১২৮ পৃষ্ঠার এই বইটি পড়তে ১ মিনিটের জন্যেও আপনার বিরক্তি ফিল হবে না, অসাধারণ প্লট এবং টানটান উত্তেজনা নিয়ে লেখা এই উপন্যাস টি আপনার অবশ্যই পড়া দরকার,অবশ্যই ভালো লাগবে ভালো না লাগার কোনো কারন নেই , তাছাড়া লেখকের লেখনশৈলী খুব ভালো, পাকা পুক্ত লেখনি। গুপ্তধন সুরিজের প্রথম বই এটি খুব তাড়াতাড়ি বইটার ২য় পার্ট আশা করি লেখকের ( সুজিৎ চন্দ্র সাহা ) কাছে.. লেখকের জন্য অনেক শুভ কামোনা ও অভিনন্দন, বইয়ের নাম : "গুপ্তধনের খোঁজে অন্তর্ধান " লেখক : সুজিৎ চন্দ্র সাহা 🖤 জনরা : থ্রিলার, এডভেঞ্চার, ফ্যান্টাসি ও সাই- ফাই প্রকাশ : ঈহা প্রকাশনী পৃষ্ঠা সংখ্যা : ১২৮ খুব ভালো একটা বই চাইলে সংগ্রহ করতে পারেন, ✨🌼

Best one






















