

Buy ঘুরে দাঁড়াও Online in Bangladesh
লেখক: ওয়ায়েল ইব্রাহিম
- Author: ওয়ায়েল ইব্রাহিম
- Publisher: ওয়াফি পাবলিকেশন
- Isbn: 9789843457868
- Number Of Pages: 224
- Language: বাংলা
- Edition: 1st Published, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ঘুরে দাঁড়াও" বইয়ের সংক্ষিপ্ত লেখা:ঘুবইটি পর্ন-আসক্তি থেকে মুক্তিলাভের প্রেসক্রিপশন। তবে এই বইয়ের নির্দেশনাগুলো মেনে চলতে পারলে শুধু আসক্তি থেকে মুক্তিলাভ করবেন এমন নয়, আপনি সত্যিকার অর্থেই একজন আত্মপ্রত্যয়ী সফল মানুষ হতে পারবেন। .ভাববেন না এই বইটি গৎবাঁধা উপদেশমালা কিংবা অনুপ্রেরণামূলক কথাবার্তায় ভরপুর। একটি কথা আছে, উইল-পাওয়ার বা ইচ্ছাশক্তি দিয়ে সবকিছু হয় না, কিন্তু একটি কার্যকর সিস্টেম দিয়ে হয়। এই বইতে সেই সিস্টেমেটিক প্রসেসগুলোই সবিস্তারে বলা হয়েছে। বইটি একটানে পড়ে সেলফে উঠিয়ে রাখলে কোনো লাভ হবে না। এর প্রতিটি অধ্যায় আসলে এক-একটি এক্সারসাইজ। আপনি প্রথম অধ্যায় শেষ করবেন—নিজের ওপর প্রয়োগ করবেন। পরবর্তী অধ্যায় শেষ করবেন—নিজের ওপর প্রয়োগ করবেন। এভাবে চর্চা করে করে পড়ে যেতে হবে।. বইটির মূল্য লেখক ওয়ায়েল ইব্রাহিম একজন অভিজ্ঞ লাইফ কোচ। উনার অভিজ্ঞার প্রতিফলন এই বইতে পরিষ্কারভাবেই তুলে আনতে সক্ষম হয়েছেন। এই যাত্রায় কোথায় কোথায় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তা আগেভাগেই বলে দেওয়া আছে। এসব চ্যালেঞ্জের মোকাবিলা করতে কী ধরনের প্রস্তুতি নিতে হবে সেই সমাধানও দিয়ে দেওয়া আছে। .পুরো বইটি আপনার জীবনের একটী অংশের টাইমলাইনের মতো। আপনার জীবনের কিছু মাস কিংবা বছর যেখানে আসক্তি থেকে মুক্তিলাভের সংগ্রাম এবং সাফল্য অর্জনের গল্প আছে, সেই সময়কালের এক খণ্ড ডায়েরি হচ্ছে ঘুরে দাঁড়াও বইটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
আমি কোন বইতে সহযে রিভিউ দেই না । ভাবলাম যদি অন্য ভাইয়ের উপকারে আসে তাহলে রিভিউ দিতে কি?তাহলে কথা না বাড়িয়ে বইটিতে কি লেখা আছে তা নিয়ে সংক্ষিপ্ত কথা বলি। বইটিতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সুন্দরভাবে গুছিয়ে বলা আছে। যেমন : পর্ন ভিডিওতে যা দেখানো হয় তা অবাস্তব ও অতিরঞ্জিত। বাস্তবতার সাথে কোন মিল নেই। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হল প্রতিটি অধ্যায় শেষ হলে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। যদি শুধু পড়ার জন্য পড়েন তাহলে কোন লাভ হবে না বরং তার সময়, টাকা, শ্রম, সবই বৃথা যাবে। অধ্যায়গুলো শেষ করে তা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে তাহলে পুরোপুরি পর্ন আসক্তি থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইল যেন আসক্তির বেড়াজাল থেকে বেরিয়ে সুন্দর একটি জীবন উপভোগ করতে পারেন।



বইটা পড়লে সাথে সাথে আমল করতে হবে, তাও আবার বিশ্বাসের সাথে। নাইলে খুব বেশি উপকার পাবেন না আর কি, তবে অনুবাদের মান ভালো, ভিতরের ফন্টটাও ভালো।

সুন্দর দিকনির্দেশনা রয়েছে। মেনে চললে আসক্তি থেকে মুক্তি সম্ভব

এক কথায় অসাধারণ বই। সবগুলো পয়েন্ট একদম স্টেপ বাই স্টেপ তুলে ধরা হয়েছে।

বইয়ের সেটিং দেখতে আসা এমন প্রত্যেকটা যুবকের প্রতি আমার আহ্বান,,,,, আশক্তি থেকে মুক্তির সংগ্রামে,,,, বই দুটিকে অবশ্যই পাশে রেখো,,,,,,,বই দুটি অসম্ভব সুন্দর,,,, তুমিও কিনে ফেলো,,,,,, চলো ভাই একসঙ্গে যাত্রা শুরু করি,, 🥰🥰🥰🥰


প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইটির পিডিএফ কি ক্রয় করা যাবে?
দুঃখিত, পিডিএফ কপি পাওয়া যাবে না।
বইটা কি স্টকে আছে?
জি, এই মুহূর্তে বইটি আমাদের স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।
কোন প্রকাশনীর বই এটি?
জি, এটা ওয়াফি পাবলিকেশন এর বই।
বইটির প্রকাশনী কোনটি
প্রিয় গ্রাহক, বইটি ওয়াফি পাবলিকেশন থেকে প্রকাশ করা হয়েছে।























