

Buy এখন যৌবন যার Online in Bangladesh
লেখক: মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
- Author: মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী
- Publisher: উমেদ প্রকাশ
- Number Of Pages: 320
- Language: বাংলা
- Edition: 2nd Edition, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
স্বাভাবিকভাবেই একজন যুবককে নফস ও শয়তান নানাভাবে পরাস্ত করার চেষ্টা করে। কারণ, জীবনের এই বেলাটায় মানুষের ভেতর যৌন-তাড়না থাকে বেশি। আর একে ব্যবহার করেই যুবককে ঘায়েলের চেষ্টা করা হয়।এ তো হলো সাধারণ হিসাব। কিন্তু আমাদের এ নষ্ট সময় ও পরিবেশে একজন যুবককে অনেক বেশি প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। রাস্তার বেপর্দা পরিবেশ থেকে শুরু করে কলেজ-ইউনিভার্সিটির সহশিক্ষা, ইন্টারনেটের মতো জরুরি উপকরণের রন্ধ্রে রন্ধ্রে থাকা চরম অশ্লীলতা ও বেহায়াপনা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্রোতে ভেসে আসা নানারকমের আজাব… সব মিলিয়ে যুবক এখন বিপদে। আগে যে যৌবন ছিল বিপুল সম্ভাবনার আধার, এখন সে যৌবন যেন হাজারো বিপদের আশঙ্কা ।‘এখন যৌবন যার’ বইতে লেখক তুলে ধরেছেন এক আখ্যান, যুবক যাকে আঁকড়ে ধরতে পারবে এই অকুল দরিয়ার অবলম্বন হিসেবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ব্যস্ততা আর মানসিক অস্থিরতার এই যুগে আমরা সবাই একটুখানি আত্মিক শান্তি খুঁজি। এই বইটি ঠিক তেমনই এক টুকরো আলো, যা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবে। এটি কেবল কিছু পৃষ্ঠা নয়, বরং জীবনের গোলকধাঁধায় সঠিক দিশা। নিজের ঈমানকে রিচার্জ করতে আজই বইটি পড়া শুরু করুন। **হাদিস:** রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "আল্লাহ যার মঙ্গল চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন।" (বুখারী)
কিশোর এবং যুবকদের সবার বইটি পড়া দরকার। এতো সুন্দর আর দরদ দিয়ে লেখা। সত্যিই অসাধারণ।
It's an amazing book I have ever read
আলহামদুলিল্লাহ, খুবই ভালো বই, সকলেরই বইটা জীবনে একবার হলেও পড়া দরকার।
আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি বই। যদিও বইটি আমার পুরো পড়া হয়নি। তারপরেও আমারা কাছে যা পড়েছি তা অনেক ভালো মনে হয়েছে। আমি মনে করি আপনাদেরকেও অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Stock e ki available ache?
স্টকে নেই, অর্ডার করতে পারেন প্রকাশনী থেকে সংগ্রহ করে দেয়া হবে।
pages.?
Dear customer, a total of 320 pages of the book, thanks.
ai boi ti ki hard cover ??
প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।
ই বুক ভারসন নাই
প্রিয় গ্রাহক, জি, বইটির ই-বুক ভার্শন এভেইলেবল আছে।























