

Buy একগুচ্ছ হ্যাগার্ড Online in Bangladesh
লেখক: হেনরি রাইডার হ্যাগার্ড
- Author: হেনরি রাইডার হ্যাগার্ড
- Publisher: বিবলিওফাইল প্রকাশনী
- Isbn: 9789849823049
- Number Of Pages: 160
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
স্মিথ অ্যান্ড দ্য ফারাওস: কে জানত, দুবারের বেশি তৃতীয়বার মূর্তিটির দিকে স্মিথের তাকানোটাই কাল হবে? কে জানত, বহু বছর আগে মারা যাওয়া এক রানির মূর্তি দেখেই তার প্রেমে পড়া যুবকটি হয়ে উঠবে মিশরবিদ? আর কে-ই বা জানত, কোনো এক রহস্যময় দিনে তারই বিচার বসবে অতীতের সব ফারাওদের উপস্থিতিতে? অনলি আ ড্রিম: মৃত্যুর সঙ্গে সঙ্গে ভালোবাসাও কি মারা যায়? বোধহয় না। যদি যেত, তাহলে ফ্র্যাঙ্কের দ্বিতীয় বিয়ের আগের রাতে, মৃত্যুর ওপার থেকে ফিরত না তার প্রথমা স্ত্রী। মনে করিয়ে দিত নাওয়াদার কথা। তারপর? মাগেপা দ্য বাক: শেষ যেবার কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন কোয়াটারমেইন এবং মাগেপা, সেবার কোনোক্রমে জান হাতে নিয়ে ফিরতে পেরেছিলেন। মাগেপাও দ্রুত ছুটে বুঝিয়ে দিয়েছিল—কেন তাকে 'মাগেপা দ্য বাক' বলা হয়। কিন্তু সেই ঘটনার তিরিশ বছর পর, আবারও কি নিজের দ্রুত গতির প্রমাণ দিতে পারবে মাগেপা? লং অডস: আমরা সবাই জানি, খুঁড়িয়ে হাঁটেন কোয়াটারমেইন। কিন্তু কেন? জাত শিকারি ভদ্রলোকের এহেন পঙ্গুত্বের পেছনের কারণটাও নিশ্চয়ই শিকার সংক্রান্তই হবে? একবেলায়, একধাক্কায় চারটে সিংহ শিকারের সেই গল্পটি...আপনিও কি শুনতে চান? হান্টার কোয়াটারমেইন'স স্টোরি: কে শিকার, আর কে-ই বা শিকারি? অ্যালান কোয়াটারমেইনের জবানিতেই শোনা যাক তার এক অভিযানের বর্ণনা...যেখানে প্রকৃতির বিরুদ্ধে লড়তে হয়েছে তাকে। হারাতে হয়েছে সঙ্গীদেরকে। যেখানে সিংহ শিকার করতে গিয়ে আরেকটু হলেই নিজেই বনে যেতেন শিকার!
রিভিউ ও রেটিং (Review & Rating)

great
থ্রিলার এর পাশাপাশি আফ্রিকা ও মিশরের ইতিহাস জানা'র জন্য পারফেক্ট লেখক
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটাতে কয়টা গল্প আছে এবং কি কি?
প্রিয় গ্রাহক, এই বইয়ে হেনরি রাইডার হ্যাগার্ডের পাঁচটি গল্প আছে - ১. স্মিথ অ্যান্ড দ্য ফারাওস ২. অনলি আ ড্রিম ৩. মাগেপা দ্য বাক ৪. লং অডস ৫. হান্টার কোয়াটারমেইন'স স্টোরি।
এটাতে কয়টা গল্প আছে এবং কি কি?
প্রিয় গ্রাহক, এই বইয়ে হেনরি রাইডার হ্যাগার্ডের পাঁচটি গল্প আছে - ১. স্মিথ অ্যান্ড দ্য ফারাওস ২. অনলি আ ড্রিম ৩. মাগেপা দ্য বাক ৪. লং অডস ৫. হান্টার কোয়াটারমেইন'স স্টোরি।























