

Buy এবার ভিন্ন কিছু হোক Online in Bangladesh
লেখক: আরিফ আজাদ
- Author: আরিফ আজাদ
- Publisher: সমকালীন প্রকাশন
- Number Of Pages: 194
- Language: বাংলা
- Edition: 1st Published, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
লুসাই পাহাড় বেয়ে এঁকেবেঁকে নেমে আসা অপরূপ নদী কর্ণফুলির অঞ্চল থেকে উঠে আসা একজন লেখক-আরিফ আজাদ। সত্যের পেছনে নিরন্তর ছুটবার অদম্য নেশা থেকে সাংবাদিক হতে চেয়েছিলেন, কিন্তু জীবন তাকে টেনে এনেছে লেখালেখির জগতে। সাংবাদিক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু সত্য এবং সুন্দরে তার যে সবিস্ময় মুগ্ধতা, সেই মুগ্ধতার ঘোর তাকে নিয়ে এসেছে সত্য তুলে ধরবার এমন এক দুনিয়ায় যেখানে দাঁড়িয়ে তিনি মিথ্যের কুয়াশাকে মুছে দিতে চান ভোরের ঝলমলে আলো দিয়ে। আরিফ আজাদ লেখালেখির জগতে পদার্পণ করেন 'প্যারাডক্সিক্যাল সাজিদ' লিখে। তার পরের ঘটনাপ্রবাহকে যদি এক শব্দে তুলে ধরতে হয়, তবে বলতে হবে অবিশ্বাস্য! বাংলা সাহিত্যে প্রথম বই দিয়ে কেকজন লেখক ইতিহাস গড়েছেন, আরিফ আজাদীনিঃসন্দেহে তাদের মধ্যে অগ্রগণ্য। যেন তিনি রূপকথার সেই বীর যিনি 'এলেন, দেখলেন আর জয় করে নিলেন'। তবে সেখানেই থেমে যাননি তিনি। 'আরজ আলী সমীপে', 'প্যারাডক্সিক্যাল সাজিদ ২', 'জীবন যেখানে যেমন' আর 'নবি-জীবনের গল্প'-সহ উম্মাহর জন্য উপকারী চমৎকার সব রচনা উপহার দিয়ে সেই জায়গাটিকে তিনি পোক্ত করে চলেছেন অবিরত। তবে ২০২০ বইমেলায় প্রকাশিত 'বেলা ফুরাবার আগে' বইয়ে আরিফ আজাদ হাজির হয়েছেন একেবারেই ভিন্নভাবে। মানুষের ভেতর জীবনবোধ জাগানোর জন্য লেখক যেন সমস্ত আয়োজন সাজিয়ে বসেছেন। পাঠকনন্দিত সেই 'বেলা ফুরাবার আগে' বইয়ের দ্বিতীয় কিস্তি হিসেবে লেখক এবার উপস্থিত হয়েছেন 'এবার ভিন্ন কিছু হোক' নিয়ে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

খুবই খুবই অসাধারণ একটা বই। এতো ভালো একটা বই পড়ার সুযোগ করে দেওয়া জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া ও লেখকের জন্য অনেক বেশি দোয়া ও শুভকামনা।
এটি একটি বই যা শুধু গল্প নয়, বরং একটি প্রক্রিয়া, একটি পরিবর্তন এবং নিজেকে চিনে নেওয়ার গল্প। পাঠক যদি নিজের জীবনের প্রতি এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে চান, তবে এই বইটি তাদের জন্য।

আমার বই পড়ার যাত্রা শুরু হয় "এবার ভিন্ন কিছু হোক" বইটি দিয়ে.. ফেসবুককে সবসময় স্যারের স্ট্যাটাস গুলো পড়তাম.. প্রতিটা কথা যেন আমার হৃদয় স্পর্শ করত.. একদিন এই বইটি হঠাৎ করে অর্ডার করে দেই..আমার বই পড়ার অভ্যাস একদম ছিল না.. এত ভালো লাগবে বই পড়ে আমি ভাবতেই পারিনি..! এই বইটি আমাকে জীবনের আসল উদ্দেশ্যটি শিখিয়ে দিয়েছে.. জীবনের কিছু ভুল শুধরানোর উপায় জানতে পেরেছি.. আলহামদুলিল্লাহ্..এমনকি বইটি আমাকে কাঁদিয়েছে .. আমার কাছে মনে হয়েছিল স্যার আমার জন্যই লিখেছিল বইটি.. জাযাকাল্লাহু খায়রান স্যার..🤍


জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো হেলায় হারিয়ে ফেলেছি আমরা। কেন এসেছি পৃথিবীতে আর করছিটা কী, কতই না গাফেল আমরা জীবনের আসল উদ্দেশ্য ভুলে ছুটছি মরিচিকার পিছু। এমতাবস্থায় জীবনকে নিয়ে নতুন করে ভাবতে শেখাবে বইটি। কী চমৎকার দরদমাখা বর্ণনা রয়েছে বইটিতে! বইটি সকলের পড়া উচিত।

বইটা অনেক ভালো মানের একটা বই। বলতে গেলে অনেক কিছু শেখার আছে। আরিফ আজাদ স্যারকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই রকম বই উপহার দেওয়ার জন্য।
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটি হার্ডকভার নাকি পেপারব্যাক?
পেপারব্যাক।
ei book ta order korle ki akhon pawa jabe?
জি, বইটি পাওয়া যাবে। অর্ডার করতে পারেন।
কোন প্রকাশনী ভাই?
সমকালীন প্রকাশন।
বইটি কিনতে আসে ছিলাম কিন্তু শুধু 'buy ebook' লেখা আসে । প্রিন্ট কপি কিনতে পারবো কিনা?
প্রিয় গ্রাহক, দুঃখিত, প্রিন্ট কপি পাওয়া যাবেনা।























