Buy ডিজিটাল ফরট্রেস Online in Bangladesh
লেখক: মাকসুদুজ্জামান খান
- Author: মাকসুদুজ্জামান খান , ড্যান ব্রাউন
- Publisher: অন্বেষা প্রকাশন
- Isbn: 9843225201
- Number Of Pages: 367
- Language: বাংলা
- Edition: 6th Printed, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
শুরুর কথা বলা হয়, মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে সব পরিষ্কার হয়ে যায়, এখন এনসেই টানকাডো হাড়ে হাড়ে টের পাচ্ছে, কথাটা একেবারে সত্যি। বুকের একপাশ চেপে ধরে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যাবার আগ মুহূর্তে সে তার কাজের ভুল দিকটা ধরতে পারে। লোকজন চারধার থেকে ভিড় জমাচ্ছে, ঝুকে আসছে তার উপর, চেষ্টা করছে সাহায্য করার। কিন্তু দেরি হয়ে গেল, অনেক বেশি দেরি হয়ে গেল। এখন আর কিছূ করার নেই। কাঁপতে কাঁপতে সে বা হাতটাকে উচু করে ধরে। খুলে দেয় মুষ্ঠিবদ্ধ কয়েকটা আঙুল। মনে মনে বলে, আমার হাতের দিকে দেখ! চারপাশের লোকজন তাকায় তার হাতের দিকে, আঙুলগুলো বাঁকা। জন্মগতভাবে অক্ষম টানকাডো। সেটা জানানো তার উদ্দেশ্য নয়। কিন্তু মূল ব্যাপারটা বুঝতে পারে না কেউ। তারও বোঝানোর মত উদ্দেশ্য নয়। কিন্তু মূল ব্যাপারটা বুঝতে পারে না কেউ। তারও বোঝানোর মত শক্তি নেই। বাঁকা আঙুলে গেঁথে আছে একটা সোনালি আঙটি। আন্দালুসিয়ান সূর্যের দীপ্তিতে মুহুর্তের জন্য ঝিকিয়ে ওঠে সেখানকার চিহ্নগুলো। অস্তাচলে যাচ্ছে দিবাকর। এনসেই টানকাডো জানে এটাই তার জীবনের শেষ রাত।
রিভিউ ও রেটিং (Review & Rating)
অনেক ভালো একটা বই। সবাই নিতে পারেন।



অসাধারণ বই

ড্যান ব্রাউনকে এক কথায় বলতে হলে বলতে হবে তিনি সত্যিই একজন দুর্দান্ত লেখক। কিন্তু মাকসুদুজ্জামান স্যারের অনুবাদটি বুঝতে আসলেই অনেক জায়গায় অনেক অসুবিধা হয়েছে। কিছু ক্ষেত্রে অনুবাদটি এমন দাড়িয়েছে যে অনেক চ্যাপটারে আমি মূল বিষয়টি বুঝতে যেয়ে একটু বিপাকে পরে গিয়েছি। লেখককে অনুরোধ করবো, যারা বইটি পড়বে তাদের জন্য শুধু অনুবাদ নয়, দয়া করে বইটি পড়তে এবং বুঝতে যেন সুবিধা হয় সেদিকেও একটু দৃষ্টি আকর্ষণ করবেন।
'ডিজিটাল ফরট্রেস’ অসাধারন একটি টেকনো থ্রিলার ধরনের বই । মুল বইটির লেখক ড্যান ব্রাউন । ড্যান ব্রাউন সম্বন্ধে বলার কিছু নেই । বিশ্বের অন্যতম থ্রিলার লেখক ড্যান ব্রাউন । তিনি তার লেখা দ্য দা ভিঞ্চি কোড এর জন্য বিখ্যাত যা বিশ্বের ইতিহাসে অন্যতম বেস্ট সেলার বই । তিনি আমেরিকাতে জন্মগ্রহন করেন । তিনি আমহাস্ট থেকে গ্র্যাজুয়েশন করে ইংরেজী শিক্ষক হিসেবে কিছুদিন চাকরি করেছেন । ডিজিটাল ফরট্রেস বইটি বাংলাতে অনুবাদ করেছেন মাকসুদুজ্জামান খান । তিনি ইতিমধ্যে প্রচুর সায়েন্স ফিকশন ও থ্রিলার অনুবাদ করেছেন । এছাড়াও মৌলিক লেখালেখির কাজ ও চালাচ্ছেন । বইটি প্রথম প্রকাশিত হয় ২০০৬ সালের জুন মাসে । বইটির প্রকাশনা সংস্থা অন্বেসা প্রকাশনী , এবং বইটির প্রকাশক মোহাম্মদ শাহাদাত হোসেন । প্রচ্ছদ করেছেন হাসান খুরশীদ রুমী । অসাধারন টান টান উত্তেজনাকর একটি উপন্যাস এইটি । বইটির প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তেজনা কাজ করবে পাঠকদের মাঝে । মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে সব পরিষ্কার হয়ে যায়, এখন এনসেই টানকাডো হাড়ে হাড়ে টের পাচ্ছে, কথাটা একেবারে সত্যি। বুকের একপাশ চেপে ধরে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে যাবার আগ মুহূর্তে সে তার কাজের ভুল দিকটা ধরতে পারে। লোকজন চারধার থেকে ভিড় জমাচ্ছে, ঝুকে আসছে তার উপর, চেষ্টা করছে সাহায্য করার। কিন্তু দেরি হয়ে গেল, অনেক বেশি দেরি হয়ে গেল। এখন আর কিছূ করার নেই। কাঁপতে কাঁপতে সে বা হাতটাকে উচু করে ধরে। খুলে দেয় মুষ্ঠিবদ্ধ কয়েকটা আঙুল। মনে মনে বলে, আমার হাতের দিকে দেখ । বাঁকা আঙুলে গেঁথে আছে একটা সোনালি আঙটি। আন্দালুসিয়ান সূর্যের দীপ্তিতে মুহুর্তের জন্য ঝিকিয়ে ওঠে সেখানকার চিহ্নগুলো। অস্তাচলে যাচ্ছে দিবাকর। এনসেই টানকাডো জানে এটাই তার জীবনের শেষ রাত। অসাধারন টান টান উত্তেজনাকর বইটি সকল শ্রেনীর পাঠকের কাছেই গ্রহনযোগ্য হবে বলে আশা করা যায় ।
ড্যান ব্রাউন একজন মার্কিন রোমাঞ্চকর উপন্যাস লেখক।ব্রাউনের উপন্যাসের মূল উপজীব্য হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, রহস্যময় সংকেত। তাঁর উপন্যাসে এ ব্যাপারগুলো ঘুরে ফিরে বারবার আসে। বর্তমানে ব্রাউনের লিখা উপন্যাস ৪০ টিরও অধিক ভাষায় অনুদিত হয়েছে।ড্যান ব্রাউন,সিডনি শেলডনের 'The Doomsday Conspiracy' পড়ে থ্রিলার লেখার জন্য উৎসাহিত হোন।'ডিজিটাল ফরট্রেস' একটি টেকনো-থ্রিলার।এই জনরার উপন্যাসগুলো প্রযুক্তি নির্ভর হয়ে থাকে।এই উপন্যাসটির কাহিনী 'ক্রিপ্টোগ্রাফি' নিয়ে।যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর ইন্টেলিজেন্স এজেন্সি 'এনএসএ' এর ক্রিপ্টো ডিপার্টমেন্ট কে ঘিরে কাহিনী। যুক্তরাষ্ট্রের গোপন তথ্য সংগ্রহ,সংরক্ষণ,তথ্য প্রযুক্তির অনৈতিক প্রয়োগ ফুটে উঠেছে বইটিতে।এটা এক দিনের গল্প।এক দিন ও রাতে কাহিনী। উপন্যাসটিতে এক ঘটনা থেকে আরেক ঘটনায় খুব দ্রুত চলে যাওয়া হয়েছে।এর কারণে উপন্যাসটির অধ্যায়গুলো খুব ছোট। ডিজিটাল ফরট্রেস তিনি প্রচুর পড়াশোনা করে লিখেছেন। 'ক্রিপ্টোগ্রাফি'র অনেক খুঁটিনাটি বিষয় উল্লেখ করেছেন।প্রযুক্তির অনেক জটিল বিষয় খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন। বইয়ের বিছু গুরুত্বপূর্ণ চরিত্র- সুসান ফ্লেচার,ট্রেভর স্ট্র্যাথমোর,ডেভিড বেকার,এনসেই টানকাডো,নুমাটাকা।এনসেই টানকাডো, 'এনএসএ' এর বিতারিত এক কর্মী।ডিজিটাল ফরট্রেসের স্রষ্টা। ডিজিটাল ফরট্রেস একটি কোড। যা ব্রেক করা সম্ভব নয়।এই কোড ব্রেক করতে গিয়ে নাকানিচুবানি খাচ্ছে কোটি কোটি টাকার যন্ত্র 'ট্রান্সলেটর'।এই কোড ফাস হলে গোপন তথ্য সংগ্রহ অসম্ভব হয়ে পড়বে 'এনএসএ' এর জন্য।সুসান একজন গণিতবিদ এবং 'এনএসএ' এর হেড ক্রিপ্টোগ্রাফার।একজন দক্ষ কোড ব্রেকার।মূলত তাকে ঘিরেই উপন্যাস এগোতে থাকে।এই মেধাবী যুবতী কমান্ডার ট্রেভর স্ট্র্যাথমোরের সাথে মিলে 'এনএসএ' এর একটা নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করে। সন্ধ্যা বেলা সুসানকে ফোন করল কমান্ডার স্ট্র্যাথমোর।ক্রিপ্টোতে ইমারজেন্সি।হতভম্ব হয়ে গেল সুসান,এত বছরের চাকুরিতে কমান্ডারকে এ কথা কখনো বলতে শোনেনি সুসান।ক্রিপ্টোতে পৌছে জানল ডিজিটাল ফরট্রেস নামে এক কোড বানানো হয়েছে,যা আনব্রেকাবল।কোটি কোটি টাকার যন্ত্র 'ট্রান্সলেটর' নাকানিচুবানি খাচ্ছে তাকে।অন্যদিকে সুসানের বাগদত্তা ডেভিড বেকারকে পাঠিয়ে দেয়া হয়েছে সেভিলে পাসকোডের খোঁজে। দুদিক থেকেই চলছে ডিজিটাল ফরট্রেসকে থামানোর চেষ্টা। শেষ পর্যন্ত কি তারা সফল হবে?
প্রশ্ন ও উত্তর (Q/A)
Many I know how was the bengali translation?? I want to read this novel, will remain grateful if anyone shares his experience. Please...
It's really good. You can read the review of that books. Hope, you will get the desire answer.
Many I know how was the bengali translation?? I want to read this novel, will remain grateful if anyone shares his experience. Please...
It's really good. You can read the review of that books. Hope, you will get the desire answer.























