

Buy ডিসেপশন পয়েন্ট Online in Bangladesh
লেখক: ড্যান ব্রাউন
- Author: ড্যান ব্রাউন
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9799848659174
- Number Of Pages: 320
- Language: বাংলা
- Edition: 12th Edition, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লিখা কথা ড্যান ব্রাউন একাধিক বেস্ট সেলার উপন্যাসের লেখক, তাঁর ‘দ্য দা ভিঞ্চি কোড’ সর্বকালের সেরা বিক্রি হওয়া উপন্যাসের অন্যতম। সাম্প্রতিক সময়ে টাইম ম্যাগাজিনের নির্বাচনে বিশ্বের সবচাইতে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় তাঁর নাম স্থান পায়। দ্য দা ভিঞ্চি কোড উপন্যাসটি এ পর্যন্ত আট কোটি কপি বিক্রি হয়েছে এবং বা্ংলা ভাষাসহ অনুদিত হয়েছে ৪১ টি ভাষায়। ড্যান আমহার্স্ট থেকে গ্র্যাজুয়েশন করে ইংরেজি শিক্ষক হিসেবে কিছুদিন চাকরি করেছেন, পরে চাকরি ছেড়ে দিয়ে লেখালেখিতে পুরোপুরি মনোনিবেশ করেন। প্রেসিডেন্ট পদক পাওয়া গণিতের অধ্যাপক এবং ধর্মীয় সঙ্গীতকার মায়ের সন্তান হিসেবে ড্যান বিজ্ঞান আর ধর্মের বিরোধপূর্ণ দর্শনের মধ্যে বেড়ে উঠেছেন। কোড ব্রেকিং আর ছন্মবেশি সরকারি এজেন্সির প্রতি তাঁর প্রচণ্ড আগ্রহের জন্যই তিনি লেখা-লেখি করেন। বর্তমানে আর্ট হিস্টোরিয়ান এবং চিত্রশিল্পী স্ত্রী ব্লাইথ এর সাথে আমেরিকায় নিউ ইংল্যান্ডে বসবাস করছেন তিনি। দুনিয়া কাঁপানো এক বৈজ্ঞানিক আবিষ্কারে সারা পৃথিবী যখন উদ্বেলিত পর্দার অন্তরালে তখন ঘটতে থাকে একের পর এক ঘটনা-খুন হতে শুরু করে বিজ্ঞানী, রাজনীতিক আর উচ্চপদস্থ ব্যক্তিরা। এরই মধ্যে চারজন সিভিলিয়ান বৈজ্ঞানিক আর সিক্রেট সার্ভিসের এক তরুণী অফিসার বিশ্বের সবচাইতে বিপজ্জনক জায়গায় ভয়ঙ্কর এক পরিস্থিতির মুখোমুখি হয়। পর্দার আড়ালে থাকা শক্তিটি সবাইকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে কেন-সেই বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে কি এর কোনো সম্পর্ক রয়েছে?
রিভিউ ও রেটিং (Review & Rating)
ভালো। এই লেখকের বই নিয়ে বেশি কিছু বলবো না। থ্রিলার প্রিয় মানুষদের খুব ভালো লাগবে




ড্যান ব্রাউন আমার পছন্দের একজন লেখক I তবে বই এর মান খারাপI ভেতরের পেজ উল্টাপাল্টাI
ড্যান ব্রাউনের বই নিয়ে আলাদাভাবে বলতে হয় না। অনুবাদ আরেকটু সাবলীল হলে ভালো হতো।
#রকমারি_বইপোকা_বুক_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নাম: ডিসেপশন পয়েন্ট লেখকের নাম: ড্যান ব্রাউন জনরা: মিস্ট্রি, থ্রিলার অনুবাদ: মোহাম্মদ নিজাম উদ্দিন প্রকাশনী : পকেট বুকস, রকমারী (অনুবাদ প্রকাশক) মূল্য : ৫০০ টাকা রিভিউ: শুভ্রনীল হৃদু লেখক সম্পর্কে : মার্কিন থ্রিলার লেখক ড্যানিয়েল গেরহার্ড ব্রাউনের জন্ম ১৯৬৪ সালের ২২ জুন। ড্যান ব্রাউন নামেই বিখ্যাত এই লেখকের জন্মস্থান যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক্সিটারে। তাঁর লেখা বই বিশ্বের ৫২টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে এবং বিক্রি হয়েছে ২০০ মিলিয়নেরও বেশি কপি। এছাড়াও 'এঞ্জেলস এন্ড ডেমন্স', 'দ্য ভিঞ্চি কোড', এবং 'ইনফার্নো' পেয়েছে চলচ্চিত্র রূপ। চরিত্র বিশেষণ: চরিত্র গুলো হলো রাচেল স্যাক্সটন, মাইক টলান্ড, কর্কি মার্লিনসন, নোরা ম্যাঙ্গোর, যাক হার্নি, থমাস সেজউইক স্যাক্সটন, মার্জরি টেঞ্চ, গাব্রিয়েল অ্যাশে, লরেন্স এক্সট্রোম, ক্রিস হার্পার, উইলিয়াম পিকারিং। বইয়ের মূল বিষয় : উপন্যাসটি হোয়াইট হাউসের গোয়েন্দা বিশ্লেষক রাচেল স্যাক্সটনের নাসার একটি উল্কা আবিষ্কারের সংশ্লেষের সাথে জড়িত থাকার সাথে সম্পর্কযুক্ত। কাহিনী আবর্তিত হয়েছে যুক্তরাষ্ট্রের দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব সিনেটর সেজউইক স্যাক্সটন ও প্রেসিডেন্ট যাক হানি, নাসা এবং NRO কে নিয়ে। স্যাক্সটন নির্বাচনী প্রচারণায় এবং রাজনীতি বিশ্লেষকদের দৃষ্টিতে এগিয়ে আছে যেখানে কোন রহস্যময় কারণে প্রেসিডেন্ট অন্য কোন ব্যাপার নিয়ে ব্যস্ত এবং কাউকে দেখা দিচ্ছেন না। সিনেটর স্যাক্সটনের একমাত্র মেয়ে রাচেল স্যাক্সটন কাজ করে NRO তে ইন্টেলিজেন্স হিসেবে। NRO ডিরেক্টর উইলিয়াম পিকারিং রাচেল কে তার অফিসে ডেকে জানালেন, প্রেসিডেন্ট চেল এর সাথে একটা ব্যক্তিগত সাক্ষাতকারে আগ্রহী। এখনই। প্রেসিডেন্ট তার জন্য হেলিকপ্টার পাঠিয়েছেন। পিকারিং ধারণা করেন প্রেসিডেন্ট কোন রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের মেয়েকে ব্যবহার করতে পারেন। এদিকে সিনেটর স্যাক্সটনের সাথে মেয়ে রাচেলের সম্পর্ক মোটেই ভাল নয়। সিনেটর স্যাক্সটন রাচেল কে বোঝাতে চেষ্টা করেছিলেন যে রাচেলের উচিৎ NRO এর কাজ ছেড়ে দিয়ে তার নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া। রাচেল দৃঢ়ভাবে তা প্রত্যাখ্যান করে। এখানে স্যাক্সটন ও হার্নির কিছু চারিত্রিক ও রাজনৈতিক বৈশিষ্ট্য ও দৃষ্টিভঙ্গি উল্লেখ্য। স্যাক্সটন বহুগামী, সুপুরুষ। তার নির্বাচনী প্রচারণার প্রধান টার্গেট নাসা। সিনেটর নাসার বরাদ্দ কমিয়ে তা শিক্ষাখাতে দেওয়ার পক্ষপাতী। নাসার সাম্প্রতিক কিছু ব্যর্থতায় জনগণকেও স্যাক্সটন এটা বুঝাতে সমর্থ হন যে যুক্তরাষ্ট্রের মানুষের মৌলিক অধিকার রক্ষায় যে বাজেট ব্যয় করা উচিৎ তা প্রেসিডেন্ট মহাকাশের আবর্জনা কেনার জন্য ব্যয় করছেন। বর্তমান সমীক্ষা অনুযায়ী স্যাক্সটনের এই থিওরি প্রেসেডেন্টের চেয়ে তাকে এগিয়ে রেখেছে। এই থিওরি স্যাক্সটনকে দিয়েছে তার প্রধান নির্বাচনী পরামর্শক সুন্দরী গাব্রিয়েলে অ্যাশে, যার সাথেও সিনেটর এক রাতের রোমান্স করেছেন। অপর পক্ষে প্রেসিডেন্ট পুরোপুরি তার বিপরীত। মার্জিত ভদ্রলোক। যাক হার্নি সম্পর্কে এটা বলা হয়ে থাকে যে প্রেসিডেন্টের সাথে একবার কথা বলেছে সে তার জন্য নরকের দরজা পর্যন্ত যেতে রাজি হবে। প্রেসিডেন্ট নাসার অনেক ব্যর্থতার পরেও তাদের কে সমর্থন ও বরাদ্দ দিয়ে যাচ্ছেন। বলাইবাহুল্য এটা তাকে নির্বাচনী প্রচারণায় মোটেও সাহায্য করছে না। প্রেসিডেন্ট রাচেল কে নাসার সাম্প্রতিক আবিষ্কারের বিষয়ে অবহিত করেন এবং সেখান থেকে তাকে সরাসরি আর্কটিকে পাঠিয়ে দেন আবিষ্কারের সত্যতা যাচাই করতে। বিস্মিত রাচেল সেখানে গিয়ে পরিচিত হয় কর্কি মার্লিনসন (আস্ট্রোফিজিসিস্ট)ও মাইক টলান্ড (বায়োলজিস্ট, সায়েন্স সেলিব্রেটি, সাপ্তাহিক ডকুমেন্টারি আমাজিংসী'র হোস্ট), ওয়াইলি মিং (জুলজিস্ট), নোরা ম্যাঙ্গর (আইসবার্গ স্পেশালিস্ট) এর সাথে। সেখানে রাচেল জানতে পারে নাসা একটা ম্যাটেওরাইট আবিষ্কার করেছে যাতে ভীনগ্রহের প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। রা চেল ম্যাটেওরাইট দেখে, নিশ্চিত হয় এবং হোয়াইট হাউজের সকল স্টাফকে অবহিত করে নাসার আবিষ্কারের সত্যতা। টলান্ড এটা নিয়ে ডকুমেন্টারি বানায় যেটা প্রেসিডেন্টের ঘোষণার পর প্রচারিত হবে। কাহিনী মোড় নেয় যখন টলান্ড ম্যাটেওরাইট তোলার গর্তে এক ধরণের প্লাঙ্কটন দেখতে পায় যা সেখানে থাকার কথা নয়। যেহেতু টলান্ড, চেল ও মার্লিনসন প্ল্যাঙ্কটন দেখেছে তাদের মনে ম্যাটেওরাইট তথা ভিনগ্রহের প্রাণীর ফসিলের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। প্রশ্নবিদ্ধ হয় নোরা ম্যাঙ্গর এর আইস কোর ডাটা ও, যেখানে ম্যাটেওরাইট তোলার গর্তে ৩% লবণ পাওয়া গেছে তা নোরার গ্লাসিওলজি রিপোর্টের সাথে মেলে না। নোরা ম্যাঙ্গর এটা মানতে রাজি হয় না। নাসা আডমিনিস্ট্রেটর সিদ্ধান্ত নেন গ্লেসিয়ারে ২০০ মিটার দূরে গিয়ে নোরা তার ডাটা পরীক্ষা করবে সাথে থাকবে চেল, টলান্ড ও কর্কি মার্লিনসন। তারপরেই আলোচনা হবে। গন্তব্যে পৌঁছে সেখানে নোরা খুজে পায় ইনসার্শন পিট। তার পরপরই দলটি আক্রান্ত হয় অজানা আততায়ী দ্বারা। আইস বুলেটের আঘাতে ঘটনাস্থলে মারা যায় নোরা ম্যাঙ্গর। কোনমতে প্ৰাণ নিয়ে পালায় বাকি তিনজন। অজানা আততায়ীরা তাড়া করে ফেরে তিনজনকে। এদিকে প্রেসিডেন্ট সংবাদ সম্মেলন করে ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়ার ঘোষণা দেন। উল্লাসে ফেটে পড়ে সারা আমেরিকা, সারা বিশ্ব। শুধু একজন বাদে, সিনেটর স্যাক্সটন। নাসা ও প্রেসিডেন্টের বিজয় আক্ষরিক অর্থেই ধরাশায়ী করে স্যাক্সটনের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্নে। একটা ডুবোজাহাজে রা চেলদের খুজে পেয়ে প্রাণ রক্ষা করে। রা চেল তার বস পিকারিং এর সাথে যোগাযোগ করে সব কথা জানায়। পিকারিং হোয়াইট হাউজে প্রেসিডেন্টের মুখপাত্র মার্জরি টেঞ্চের সাথে কথা বলে। টেঞ্চ, চেলের অভিযোগ তার বাবার স্বার্থ বলে অভিযোগ করে। পিকারিং মানতে রাজি হয় না। টেঞ্চ মার্জরি কে একটা পার্কে মিটিং এর আমন্ত্রণ জানায়। এদিকে পিকারিং চেলের কাছে জানতে চায় তার কাছে নিশ্চিত প্রমাণ আছে কিনা। সামুদ্রিক ডাটা ও নিশ্চিত প্রমাণের জন্য রা চেলরা টলান্ডের জাহাজে যায়। যেখানে তারা আবারও আক্রান্ত হয়। আগমন ঘটে কাহিনীর নেপথ্য পরিচালনাকারীর। তারপরে আছে আরো নাটক। স্যাক্সটন জানতে পারে নাসার আবিষ্কার ভুয়া। সংবাদ সম্মেলন ডাকে সে। হার্নি কি করবে এখন? শেষ পর্যন্ত তাঁরা যে সত্য জানতে পারবে তা হলো সবচেয়ে বড় প্রতারণা। পুরো বইতে চুম্বকের মত থ্রিল আর দারুণ সব রহস্যের ছড়াছড়ি। ভাল লাগবে। ব্যক্তিগত রেটিং: ৮/১০



অসাধারণ একটি বই। তবে বইয়ের অনুবাদের কিছু ভাষা একটু জটিল। তাই বইটি নেওয়ার পূর্বে কয়েক পাতা পড়ে দেখা উচিত যে এটি আপনি পড়তে পারবেন কিনা
প্রশ্ন ও উত্তর (Q/A)
এটা কতসালে শেষ সংস্করণ করা হয়েছিলো?
প্রিয় গ্রাহক, বর্তমান বইটি দ্বাদশ সংস্করণ, যা সেপ্টেম্বর ২০১৬-তে প্রকাশিত হয়েছিল। ধন্যবাদ।
এটা কতসালে শেষ সংস্করণ করা হয়েছিলো?
প্রিয় গ্রাহক, বর্তমান বইটি দ্বাদশ সংস্করণ, যা সেপ্টেম্বর ২০১৬-তে প্রকাশিত হয়েছিল। ধন্যবাদ।























