

Buy দাঁতখোলা হাসি Online in Bangladesh
লেখক: ইকবাল খন্দকার
- Author: ইকবাল খন্দকার
- Publisher: সাহিত্যদেশ
- Isbn: 9789849320876
- Number Of Pages: 80
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
কাহিনী সংক্ষেপ: হাসতে হাসতে আগে মানুষের পেটে খিল লেগে যেত। কিন্তু এখন ‘খিল’ এর প্রচলন নেই। দরজায় আজকাল খিল না লাগিয়ে লাগানো হয় ছিটকিনি। তাহলে কি এখন হাসতে হাসতে মানুষের পেটে ছিটকিনি লেগে যায়? খিল লাগে, না ছিটকিনি লাগেÑ তদন্তের আগে এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না। তদন্ত চলতে থাকুক, এই ফাঁকে আমরা আরেকটা বিষয়ে আলাপ সেরে নিই। বিষয়টা হচ্ছেÑ হাসার সময় কিন্তু মুখ দিয়ে বেশ জোরে বাতাস নির্গত হয়। এই বাতাসের ধাক্কা যদি দাঁতে লাগে তাহলে? জি, দাঁত খুলে যেতেই পারে। সত্যিই হাসির ধাক্কায় দাঁত খোলে কিনা, যাচাই করতে পড়ে ফেলা যাক ‘দাঁতখোলা হাসি’ বইটি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
রম্যরচনামুলক একটি বই।
অজুহাত মা: এই অকর্মা, সারাদিন যে শুধু ফেসবুক নিয়ে পড়ে থাকিস, আর কোনো কাজকর্ম নেই? ছেলে: কাজকর্ম করার কী দরকার। ফেসবুকিং করে যদি টাকা বাঁচানো যায়, ভালো না? মা: ফেসবুকিং করে টাকা বাঁচানো!! মানে? ছেলে: মানে আর কী! ছারপোকা মারার লাইগা আব্বা আগে প্রতি সপ্তাহে ওষুধ কিনতো না? মা: হ্যাঁ, কিনত। তো? ছেলে: আমি আশা করতেছি, আমার ফেসবুকিংয়ের কারণে আব্বার আর ছারপোকার ওষুধ কিনতে হইব না। মা: কীভাবে? ছেলে: কীভাবে আবার! আমি সারাদিন ল্যাপটপে ফেসবুক দেখি না? মা: তা দেখিস। তো? ছেলে: ল্যাপটপটা আমি কোথায় রাইখা ফেসবুকিং করি? মা: বালিশের উপর। ছেলে: আপনে জাইন্যা খুশি হইবেন, সারাদিন ফেসবুকিং করার কারণে ল্যাপটপ যেই পরিমাণ গরম হয়, এই গরমে বালিশের ছারপোকা মইরা সাফা। দাঁতখোলা হাসি/ ইকবাল খন্দকার

চলতি অমর একুশে গ্রন্থমেলায় সাহিত্যদেশ প্রকাশনায় বেস্ট সেলার রম্যগল্প।





















