

Buy কন্ট্রোল Online in Bangladesh
লেখক: মোহাম্মদ নাজিম উদ্দিন
- Author: মোহাম্মদ নাজিম উদ্দিন
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9781556156786
- Number Of Pages: 408
- Language: বাংলা
- Edition: 1st Published, 2024
পণ্য সারসংক্ষেপ (Summary)
সময়ে অনেক কিছুই বদলে যায়, যেমন বদলে গেছে পেশাদার খুনি বাস্টার্ড। এদিকে ঘটনাচক্রে এমন একটি কেসে জড়িয়ে পড়লো জেফরি বেগ যা তার জীবনটাই ভেঙেচুড়ে আমূল পাল্টে দিলো। এত ক্ষমতাধর কারোর মুখোমুখি হয়নি এর আগে। আইনের উর্ধ্বে আর ধরাছোঁয়ার বাইরে থাকা এসব লোকের নাগাল পাওয়া তার পক্ষে অসম্ভব নয় সেজন্যেই নিজের চরিত্রের বাইরে গিয়ে অভূতপূর্ব এক ঘটনার জন্ম দিলো সে--শরণাপন্ন হলো পেশাদার খুনি বাস্টার্ডের! তাকে একটা কন্ট্রাক্ট দিতে চায়! তবে কি বেগ-বাস্টার্ডের দ্বৈরথের ইতি ঘটলো? নাকি সূচনা হলো নতুন এক অভিযাত্রার? মোহাম্মদ নাজিম উদ্দিনের পাঠকপ্রিয় ‘বেগ-বাস্টার্ড’ সিরিজের সপ্তম আখ্যান ‘কন্ট্রোল’ পাঠকের জন্য ভিন্নমাত্রা নিয়ে উপস্থিত হবে, এটুকু অন্তত বলা যায়।
রিভিউ ও রেটিং (Review & Rating)
story ta recent yrs er ekta real life ghotona ke kendro kore likha. so at some point the stry becomes predictable. kintu ending part ta purai fictional so it was fun. overall watching Jefry and Bablu work together was very cool for a Beg-Bastard fan..
A must read

এককথায় দুর্দান্ত। বেগ-বাস্টার্ড সিরিজের প্রথম দুটি বইয়ের পর কাহিনী সিরিজের কাহিনী যেন একটা স্থিতাবস্থায় চলে এসেছিল, কিন্তু লেখক সিরিজের ৭ম বই 'কন্ট্রোল'এ যেন সেই স্থিতাবস্থা ভেঙ্গে জেফরি বেগ আর বাস্টার্ডের এক জটিল সম্পর্কের নতুন মোড় এনে দিলেন। সেই সাথে পৃথকভাবে জেফরি বেগ আর বাস্টার্ডের চরিত্রও পেলো এক সম্পূর্ণ নতুন মাত্রা। শুধু তাই নয়, এইদেশের যে নির্দিষ্ট জনগোষ্ঠী নিজেদের স্বার্থে সিস্টেমকে কলুষিত করেছে, যারা নিজেদের প্রয়োজনে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, পর্দার আড়ালে থেকে ক্ষমতার কলকাঠি নাড়ছে, তাদেরকেও একহাত দেখে নিতে ছাড়েননি লেখক। ব্যক্তিগতভাবে আমি মনে করি, এই বইটি কেবল বেগ-বাস্টার্ড সিরিজেই না, বরং আধুনিক বাংলা থ্রিলারে যেন এক নতুন মাত্রার সংযোজন ঘটালো, সেটার জন্য লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন ধন্যবাদ পেতেই পারেন।
Nice thriller .

========= কাহিনী/বইয়ের সার-সংক্ষেপ ========= ব্ল্যাক রঞ্জুর আধিপত্যের অবৈধ সাম্রাজ্য ধ্বংসের পর অনেকটাই বদলে গেছে বাস্টার্ড ওরফে বাবলুর জীবন। অমূল্য বাবুর কল্যাণে পার্থিব রায় চৌধুরী নাম-পরিচয় নিয়ে অনেকটাই নিস্তরঙ্গ জীবন যাপন করছে এখন বাস্টার্ড। যদিও সেই নিস্তরঙ্গ জীবনেও অমূল্য বাবুর অলক্ষ্যেই ঢেউ উঠে অন্যায়ের বিরূদ্ধে এবং মিলিয়ে যায়। এদিকে হোমিসাইড ডিপার্টমেন্টের জেফরি বেগ ঘটনাচক্র বা বলা যায় অনেকটা কাকতালীয়ভাবেই জড়িয়ে পড়ে একটি মেয়ের হত্যাকাণ্ড বা আত্মহত্যার রহস্য সন্ধানে। রহস্য সন্ধানে নামতেই বেগ বুঝতে পারেন এটা কোনভাবেই আর সাধারণ কোন কেস নয়; এর সাথে জড়িয়ে আছে দেশের সবচেয়ে শক্তিশালী ও মাফিয়া এক ব্যাবসায়িক গ্রুপ। যারা ক্ষমতা ও টাকার জোরে দিনকে রাত ও রাতকে দিন করে হরহামেশাই! জেফরি বেগ তার পেশাগত জীবনে এত বড় কোন প্রতিপক্ষের সাথে লড়াইয়ে নামেনি। সেই অপরাধীর নাগাল তো বেগ পেলোই না, উল্টো তার উপর ও জীবনে নেমে এল এক ভয়াবহ অমানিশা; যা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি। প্রথাগত আইন ও নিয়মের বাইরে গিয়ে বেগ তাই শরণাপন্ন হলো বাস্টার্ডের! এবার বেগ স্বয়ং তাকেই দিতে চায় একটি কন্ট্রাক! ইঁদুর-বিড়াল খেলার প্রতিপক্ষ এবার এক হয়ে নামলো এক নতুন মিশনে। তাদের এই নতুন দ্বৈরথের যাত্রা কি সফল হবে নাকি মোড় নিবে অন্যকোন দিকে? ========= পাঠ প্রতিক্রিয়া ========== শেষ করলাম ‘বেগ-বাস্টার্ড’ সিরিজের ৭ম বই। লেখক তার আগের লেখা এই সিরিজের অন্য বইগুলোর মতোই রেখেছেন অসাধারণ মুন্সিয়ানার স্বাক্ষর। আমার মতে এই সিরিজের সেরা বই যদি ‘কন্ট্রাক’ হয় তাহলে ‘কন্ট্রোল’ কে রাখবো আমি ২য় অবস্থানে। যার কারণ ৪০০ পৃষ্ঠার পুরো বইটি কোথাও বিরক্তি লাগা তো দূরে থাক বরং এক বসাতেই শেষ করার মতো একটি বই। পুরো বইটি জুড়েই ছিলো থ্রিলের একটা অনুভূতি। যা যেকোন পাঠককে পূর্ণমাত্রায় থ্রিল ও আনন্দ দিবে নিঃসন্দেহে। এই বইয়ের কাহিনী ও বিষয়বস্তু পড়ে আমার কাছে মনে হয়েছে লেখক পূর্ণ স্বাধীনতা নিয়েই বইটি লিখেছেন। সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ড নিয়ে সৃষ্ট রহস্যকে উপজীব্য করে লেখক তার বইয়ের কাহিনীর মূল কাঠামো গড়ে তুলেছেন। আসলে প্রভাবশালীদের প্রভাবে দীর্ঘদিন ধরেই দেশে নায্যবিচার থেকে বঞ্চিত সাধারণ মানুষ। বইটি যেন সেদিকেই আঙ্গুল তুলে নির্দেশ করেছে। সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক ইস্যু ও অপ্রিয় সত্যগুলো বইয়ে বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন লেখক। তুলে ধরেছেন এর ফলে সৃষ্ট দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়ের করুণ পরিনতিও। বইটি থেকে শিক্ষা নেয়ার অনেককিছুই আছে কিন্তু আফসোস! যাদের নেয়া দরকার তারাই এবিষয়ে উদাসীন। যাইহোক শুধুমাত্র থ্রিলার বই হিসেবে এই বইটা আসলেই অনেক বেশি অসাধারণ এবং দারুণ ছিলো। শেষের দিকে কিছু ঘটনা একটু কাকতালীয় লেগেছে। তবুও দীর্ঘ অনেকদিনের বিরতির পর সিরিজটি যেভাবে ফিরে এসেছে আশা করি যদি এই সিরিজের ভবিষ্যতে কোন বই আসে সেগুলোও আগের মতো মান অক্ষুণ্ণ রেখে নিয়মিত ও একটু বেশিই দ্রুতই প্রকাশিত হবে। লেখকের জন্য রইলো শুভকামনা। প্রোডাকশনঃ কভার ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। কয়েক জায়গায় কিছু বানান ভুল ছিলো। সেগুলো পরবর্তী সংস্করণে ঠিক করা হবে আশা করি। ব্যক্তিগত রেটিংঃ ৯/১০।
প্রশ্ন ও উত্তর (Q/A)
how many pages??
Dear customer, this book contains 400 pages. Thanks for your question.
এটার ই-বুক কখন আসবে?
প্রিয় গ্রাহক, দুঃখিত, এটি নির্ভর করে প্রকাশনী এবং লেখক উপর। তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বইটির ই-বুক ভার্সন কবে পাওয়া যাবে। ধন্যবাদ।
বেগ বাস্টার সিরিজের ১ম বই কোনটা?
প্রিয় গ্রাহক, বেগ বাস্টার্ড সিরিজের ১ম বই "নেমেসিস"।
how many pages??
Dear customer, this book contains 400 pages. Thanks for your question.






















