কনটেন্ট মার্কেটিং
বই কালেকশন

Buy কনটেন্ট মার্কেটিং Online in Bangladesh

লেখক: প্রলয় হাসান

4.88
(14 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: প্রলয় হাসান
  • Publisher: ইত্যাদি গ্রন্থ প্রকাশ
  • Isbn: 9789849050391
  • Number Of Pages: 216
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2024
৳ 384৳ 48020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বাংলাদেশে কনটেন্ট মার্কেটিং টার্মটা জনপ্রিয় হয়েছে খুব বেশিদিন হয়নি, বরং বলতে গেলে এটি এখনো নতুন। দেশে ’ক্রিয়েটর ইকোনমি’ বাড়ছে, সেই সাথে কনটেন্ট নিয়ে মানষের আগ্রহ ও সচেতনতাও বাড়ছে। যার ফলে, অদূর ভবিষ্যতে দেশে প্রচুর কনটেন্ট মার্কেটারের চাহিদা তৈরি হবে, কিন্তু যথেষ্ট যোগান থাকবে না। কারণ দেশে ভালো কন্টেন্ট মার্কেটার তেমন তৈরি হচ্ছে না। এই বইটি আপনাকে কনটেন্ট মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা দেবে, যা কনটেন্ট মার্কেটিংকে শক্ত ক্যারিয়ার হিসেবে নেবার পথ তৈরি করে দিতে পারবে। আপনি নবিশ বা দক্ষ যা-ই হউন না কেন, এই বই আপনাকে সাহায্য করবে বিক্রয়যোগ্য কনটেন্ট তৈরি ও বাজারজাত করে আপনার ব্যবসা, পণ্য, সেবা বা পার্সোনাল ব্র্যান্ডকে বিকশিত ও টেকসই করতে, এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে। আমার সিংহভাগ পাঠক আমাদের দেশীয় বিজনেস বা মার্কেটিংয়ের কেস স্টাডি পড়তে ভীষন পছন্দ করেন; যেটার সাথে তারা নিজেদের একাত্ম করতে পারেন। সমস্যা হলো, কন্টেন্ট মার্কেটিংয়ের অসংখ্য বিদেশি কেসস্টাডি আপনি গুগলে সার্চ করলেই পাবেন, কিন্তু আমাদের দেশীয় কোম্পানির দেশীয় মার্কেটার বা দেশীয় উদ্যোক্তা বা ব্যবসায়ী দ্বারা নির্বাহ করা কন্টেন্ট মার্কেটিংয়ের কেসস্টাডি খুঁজে পাওয়া কঠিন। আমি বেশ কয়েকটা দেশি কেস স্টাডি এই বইতে উল্লেখ করে আমার পাঠকদের জন্য সে কাজটা সহজ করে দিয়েছি। দেখানোর চেষ্টা করেছি যে, কনটেন্ট মার্কেটিংয়ের মৌলিক সূত্রগুলো আমাদের দেশেই কত চমৎকারভাবে প্রয়োগ করা হচ্ছে! আশাকরি, ভিনদেশী কেসস্টাডিগুলোর সাথে সাথে স্থানীয় কেসগুলোও পাঠকদের জন্য একই সাথে উপভোগ্য ও শিক্ষণীয় হবে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.88
(14 টি কাস্টমার রিভিউ)
5
86%
4
14%
3
0%
2
0%
1
0%
Asib Mostoba
Asib Mostoba ভেরিফাইড
11 Oct 2025

অসাধারণ, দারুন তথ্য সমৃদ্ধ। রিয়েল ইনফরমেশন, পড়ার সাথে সাথেই এপ্লাই করে করে যাচাই করেছি। রিকমেন্ডেড👍

Review Upload 1
Review Upload 2
Jahid Hasan Hridoy
Jahid Hasan Hridoy ভেরিফাইড
03 Apr 2024

আলহামদুলিল্লাহ, সুযোগ্য মার্কেটিং বিষয়ের লেখক প্রলয় হাসানের লেখা 'কনটেন্ট মার্কেটিং - কনটেন্ট টু ক্যাশ' বইটি পড়ে শেষ করলাম। চমৎকার একটা জার্নি ছিলো। প্রফেশনের সুবাদে বইটির অনেক তথ্যই আমার কাছে নতুন নয়, তবু বেশকিছু টিপস এবং কেস স্টাডি আমার জানার তৃষ্ণাকে অনেকটাই তৃপ্ত করতে পেরেছে। আমার কনটেন্ট মার্কেটিং প্রফেশনের জার্নিতে বইটির পাঠ নিশ্চিতভাবেই এক গুরুত্বপূর্ণ সংযোজন।

Hasan Sarker Tamim
Hasan Sarker Tamim ভেরিফাইড
06 Mar 2024

বইটি হাতে পেয়ে সত্যিই আমি আনন্দিত।এবং মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করেছে। বইয়ের কোয়ালিটি প্রিমিয়াম মানের মন ছুয়ে যাওয়ার মত। আর প্রলয় হাসান স্যার আমার খুব প্রিয় লেখক(মার্কেটিং ফিল্ডে) কেননা আমি তার পূর্ববর্তী আরো ২ টা বই ইতিমধ্যে পড়েছি ১. লিংকডিন মার্কেটিং, ২.হালাল মার্কেটিং।সেই জন্য মনে প্রানে বিশ্বাস ছিল যে নিরাশ হওয়ার কিছুই নেই। "কন্টেন্ট মার্কেটিং"প্রলয় হাসান ভাইয়ের একটি চমৎকার বই যা আধুনিক ব্যবসায়িক পরিবেশে এবং ডিজিটাল মার্কেটিং এ প্রায় অগ্রগামী ধারণা অনুসরণ করে। লেখকের অবলম্বনে, এই বইটি একটি গভীরভাবে পরিচিতি প্রদান করে যা ব্যবসা ও বিপণনে কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করতে পারে। বইটি অন্তর্ভুক্ত উপাদানগুলি মাধ্যমে, পাঠককে আধুনিক ব্যবসা প্রস্তুতির উপর ধারণা দেয়া হয়েছে, যা তারা নিজেরা উন্নত করতে পারেন। বইটি পাঠকের মধ্যে উদ্যোক্তা এবং উচ্চ স্তরের সৃজনশীলতা উত্তেজিত করে, কারণ এটি ব্যবসা সম্পর্কে উন্নত ধারণা প্রদান করে যা ব্যবসা প্রকৃতি উন্নতির জন্য গুরুত্বপূর্ণ। লেখকের শৈলী বেশ স্পষ্ট এবং অবলম্বনমূলক। তার উদাহরণ এবং স্পষ্ট ব্যাখ্যা পাঠকদের বোঝার সুযোগ প্রদান করে এবং তাদেরকে আত্মনির্ভরশীল করে। বইটি পড়ার পরে, আমি ব্যবসা ও বিপণন প্রক্রিয়ায় একটি নতুন দিকে মোড় পেয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে এটি সুপারিশ করতে পারি। "কন্টেন্ট মার্কেটিং" বইটি সার্থক, আগ্রহস্পদ এবং প্রাসঙ্গিক পরিস্থিতিতে ব্যবহার করা হয়। এটি ব্যবসা ও বিপণন প্রক্রিয়ায় আগ্রহী পাঠকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান।

Aabid Mahmud
Aabid Mahmud ভেরিফাইড
22 Feb 2024

'কনটেন্ট মার্কেটিং - কনটেন্ট টু ক্যাশ' বইটি কনটেন্ট মার্কেটিং বিষয়ের উপর লিখা প্রলয় হাসান ভাইয়ের একটি অসাধারণ বই। বইটিতে রয়েছে 'কনটেন্ট মার্কেটিং'-এর রকমফের। মার্কেটিং কৌতুহলী যেকোনো ব্যক্তির কাছেই বইটি পছন্দ হবে। বিজনেস ঘরানারসহ যেকোনো সেক্টরের লোকেরাই বইটি পড়তে পারেন। ডিজিটাল দুনিয়ায় কনটেন্ট দ্বারা নিজের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বইটি পথপ্রদর্শকের ভূমিকা পালন করবে বলেই আশা করছি। প্রলয় ভাইয়ের বই থেকে পাঠকদের বাড়তি পাওনা হচ্ছে দেশীয় কেস স্টাডি। এই বইটিও তার ব্যতিক্রম নয়। এরকম একটা চমৎকার বই আমাদেরকে উপহার দেয়ার জন্য লেখক ও শ্রদ্ধেয় বড় ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের প্রতি অনেক অনেক দোয়া, ভালোবাসা ও শুভকামনা রইলো!

Rasel Mahmud
Rasel Mahmud ভেরিফাইড
20 Feb 2024

আশাকরছি ভালো কিছু জানতে পারবো।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)