চোখের হেফাজত
বই কালেকশন

Buy চোখের হেফাজত Online in Bangladesh

লেখক: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

4.85
(20 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: (شيخ الاسلام مفتي محمد تقي عثماني) শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
  • Publisher: মাকতাবাতুন নূর
  • Isbn: 978-984-9946-1-5
  • Number Of Pages: 152
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2024
৳ 210৳ 35040% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময়ই ব্যর্থতার সম্মুখীন হই, আমরা পথ হারিয়ে ফেলি, আমরা একটি সঠিক সুরাহা চাইলেও আমাদের অমনোযোগী আচরণ অনেক সময়ই তা দূরে ঠেলে দেয়, সঙ্গীরাও খোলস পড়ে থাকে, টেনে নেয় বিপথে। কোনটা অামাদের জন্য ভালো কোনটা ক্ষতিকর এ বিবেচনাবোধ আচ্ছন্ন হয়ে পড়ে প্রবৃত্তির অন্ধকামনায়, তখন আলোর ক্ষীণ কিরণের জন্যও মন বিমর্ষ হয়ে থাকে সবসময়। অথচ মনের অন্যদিক মেতে থাকে অন্ধকারের জলকেলিতে।কুরআন ও হাদিসে মুমিনের সফলতার পথ বাতলে দেওয়া হয়েছে। কুরআনে যেমন নারী-পুরুষকে দৃষ্টি সংযত রাখার নির্দেশ দেওয়া হয়েছে, হাদিসেও উপর্যুপরি নিষেধাজ্ঞা ও দৃষ্টির অনিয়ন্ত্রিত ব্যবহার বিষয়ে সতর্কবাণী এসেছে। পাশাপাশি অভিজ্ঞ আলেমদের উপলব্ধির নিগূঢ় থেকে কুদৃষ্টি ক্ষতিকর প্রভাব ও সমকালিন সমস্যার নিরসন নিয়েও আছে চমৎকার বয়ান।বিশ্ববরেণ্য আলেম পাকিস্তানের শরিয়া বোর্ডের সাবেক জাস্টিস শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি সাহেব (হাফি.)-এর চোখের হেফাজত ও সফলতার রাজপথ আবিষ্কারমূলক বিভিন্ন বক্তব্যের সার নির্যাস ও উদীয়মান লেখক ও সম্পাদক মাহদী আব্দুল হালিমের যুগপৎ অভিজ্ঞতার সারাৎসার-চোখের হেফাজত বইটি। বইটিতে কুরআন-হাদিসের উদ্ধৃতি ছাড়াও গল্প ও শিক্ষার আলোকে সমস্যা ও সমাধানের পথ সযত্নে আলোচিত হয়েছে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.85
(20 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
5%
3
5%
2
0%
1
0%
880****893
880****893 ভেরিফাইড
05 Jan 2026

Very helpful book for our jenaration.

MD. KARIM ULLAH
MD. KARIM ULLAH ভেরিফাইড
25 Oct 2025

যারা চোখের হেফাজতের ফেতনা থেকে বাঁচতে পারেন, তারা এই বইটি হক আদায় করে পড়ুন। insha-allah উপকার পাবেন 100%

ann****com
ann****com ভেরিফাইড
15 Oct 2025

❝চোখের হেফাজত❞বইটিতে লেখক এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছে যা আমাদের দৈনন্দিন জীবন ও আত্মশুদ্ধির সঙ্গে গভীরভাবে জড়িত। মানুষকে আল্লাহ তায়ালা চোখ দিয়েছেন শুধুমাত্র দেখার জন্য নয় বরং তা যেন হালাল ও পবিত্র জিনিসের দিকে নিয়ন্ত্রণের সঙ্গে ব্যবহার করে। এই বইটিতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে,কীভাবে নিয়ন্ত্রণহীন দৃষ্টি একজন মানুষকে ধীরে ধীরে গুনাহ ও আত্মিক দূরবস্থার দিকে নিয়ে যায়। লেখক কুরআন ও হাদীসের আলোকে চোখ নামানোর গুরুত্ব এবং তার ফজিলত তুলে ধরেছেন।বইটি পড়তে গিয়ে হৃদয়ে গভীর এক অনুধাবন তৈরি হয়,আমরা কত সহজে চোখের মাধ্যমে গুনাহে জড়িয়ে পড়ি,অথচ সেটাই আমাদের তাকওয়া ও চরিত্র গঠনের মূল হাতিয়ার হতে পারে।আধুনিক যুগে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতার কারণে চোখের হেফাজত আগের যেকোনো সময়ের তুলনায় আরও বেশি জরুরি হয়ে পড়েছে। বইটির ভাষা সহজ,সাবলীল এবং অনুপ্রেরণামূলক। সব বয়সের পাঠকের জন্যই এটি উপযোগী।বিশেষ করে যারা নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে চান এবং পাপ থেকে বাঁচতে সচেষ্ট,তাদের জন্য বইটি পথনির্দেশের মতো কাজ করবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়,বইটি পড়ার পর চোখের ব্যবহার সম্পর্কে নতুনভাবে চিন্তা করার সুযোগ পেয়েছি।এটি শুধু তথ্য দেয় না বরং হৃদয়ে তাগিদ সৃষ্টি করে,চোখকে সংযত রেখে আল্লাহর সন্তুষ্টির জীবন গড়ার জন্য। আমার পরামর্শ হবে,প্রত্যেক তরুণ-তরুণীর এই বইটি একবার হলেও পড়া উচিত এবং নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা উচিত। ইনশাআল্লাহ,এতে সমাজে অশ্লীলতা ও ফিতনার বিস্তার অনেকটাই কমে আসবে। বই:চোখের হেফাজত প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর

Rashedul islam
Rashedul islam ভেরিফাইড
15 Oct 2025

রিভিউ - ১ বই - চোখের হেফাজত বইয়ের শুরুতেই চমৎকার একটা কথা ~ যার দৃষ্টি তার নিয়ন্ত্রণে নেই, তার অন্তরও তার নিয়ন্ত্রণে নেই। যার অন্তর তার নিয়ন্ত্রণে নেই তার লজ্জাস্থানও তার নিয়ন্ত্রণে নেই - মুজাদ্দিদে আলফে সানি রহ. চোখের জিনায় বর্তমান সমাজের বেশিরভাগ মানুষ ডুবে আছে সব জ্ঞান এক বইয়ে নেই, কিন্তু প্রতিটা বইতেই কিছু না কিছু আলো আছে, এই বইয়ে চোখের হেফাজত কিভাবে করতে পারবক সম্পূর্ণ গাইতলাইন দেওয়া হয়েছে প্রকাশনায়: Maktabatun Nur - মাকতাবাতুন নূর Review ~ Řãshëďuļ îsľâm ( Me§§age বার্তা )

Siraajam Binte Kamal
Siraajam Binte Kamal ভেরিফাইড
14 Oct 2025

“দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরসমূহের একটি তীর। যে ব্যক্তি আল্লাহর ভয়ে দৃষ্টি ফিরিয়ে নেয়, আল্লাহ তাকে এমন ঈমান দান করেন যার মিষ্টতা সে হৃদয়ে অনুভব করে।” — তাবারানী, হাকিম (সহিহ হাদিস হিসেবে বর্ণিত) সত্য কথা হচ্ছে, দৃষ্টির হেফাজত করা যে কত গুরুত্বপূর্ণ তা হয়তো যার দৃষ্টি নিয়ন্ত্রণে থাকে না সে-ই ভালো বলতে পারবে। চোখ দিয়ে তাকানোর মাধ্যমেই শয়তানের নানা কুমন্ত্রণা, খেয়াল মনের মধ্যে চলে আসে৷ নিঃসন্দেহে এটি খুব কঠিন কাজও বটে৷ কিন্তু যে আল্লাহর ভয় করে তার জন্য আল্লাহ সহজ করে দেন। বইটিতে নজরের হেফাজতের গুরুত্ব, ব্যক্তিজীবনে এর ভয়াবহতা, ইসলামের বিধান মতে এর দুনিয়াবী ও আখিরাতের শাস্তিসহ নজরের হেফাজত সংশ্লিষ্ট ২০ টি হাদিস উল্লেখ করা হয়েছে। এছাড়াও বেশ ব্যতিক্রমী কিছু টপিক বইটিতে রয়েছে। যেমন: কল্পনা থেকে গুনাহের রূপ, সুদর্শন ছেলেদের সাথে চলাফেরা, কুদৃষ্টির পরিণতি, টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার ভয়াবহতা, টেলিভিশন একটি বিপদ, কারো ঘরে উঁকি দেওয়া, স্মার্টফোন কুদৃষ্টির নয়া ফাঁদ, ইন্টারনেট ব্যবহারে চোখের হেফাজত ইত্যাদি। বইয়ে শুধু সমস্যাগুলোই বলা হয়নি এর প্রতিকার ও সমাধানের পথও বাতলে দিয়েছেন। প্রয়োজন সেগুলোর উপর আমল করা। বইটি ছেলে পাঠকদের জন্যই বেশি উপযোগী, তবে নারীদের চোখের হেফাজতের প্রয়োজন নেই এমন নয়। তাদেরও নজরের হেফাজত করা উচিত৷ কারণ তারাও নানা ফিতনায় পতিত হয় অনলাইন-অফলাইনে অতিরিক্ত কৌতূহল আর চোখের হেফাজত না করার কারণে। তাই বলব, বইটি সবাই-ই পড়তে পারেন। বইয়ের আলোচনা গুছানো। সহজ সাবলীল অনুবাদ। পড়তে বিরক্তি লাগে না৷ সহজেই পড়ে ফেলা যাবে এমন বই। বইয়ে উল্লিখিত প্রতিটি টপিক খুব ভালো লেগেছে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)