

Buy চোখের বালি Online in Bangladesh
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
- Author: রবীন্দ্রনাথ ঠাকুর
- Publisher: নাঈম বুকস ইন্টারন্যাশনাল
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: 1st Published, 2015
পণ্য সারসংক্ষেপ (Summary)
"চোখের বালি" বইটির সম্পর্কে কিছু কথা: রবীন্দ্রনাথের ‘চোখের বালি' উপন্যাসের বিশেষত্ব এখানেই যে, এটি গতানুগতিক কোন উপন্যাসের মতো রােমান্টিকতা ও ভাবালুতা-আশ্রিত নয় । বিনােদিনী-মহেন্দ্রসহ আশা ও বিহারী সমেত আরাে অনেকের মনস্তাত্ত্বিক জটিলতার বাস্তবভিত্তিকতা নিয়ে এটি রচিত হয়েছে। বিনােদিনী-মহেন্দ্রের যৌন জীবনের দেহ-মনােময় রহস্য রক্তিমতার মনস্তাত্ত্বিক রূপায়ণ এতে ঘটেছে। রবীন্দ্রনাথের ‘চোখের বালি' (১৯০৩) বাংলা সাহিত্যের প্রথম সচেতন মনস্তাত্ত্বিক (Psychological) উপন্যাস। ঘটনবিন্যাস ও চরিত্র সৃজনের ক্ষেত্রে রবীন্দ্রনাথ এখানে স্বতন্ত্র স্বকীয়তার পরিচয় দিয়েছেন। মহেন্দ্র, বিনােদিনী, বিহারী ও আশা- এই চারটি চরিত্রই উপন্যাসের মৌল-দর্শনকে ধারণ করে আছে। প্রতিটি চরিত্রের স্বকীয় স্বাতন্ত্র্য উপন্যাসের কাহিনী ও চরিত্রচিত্রণকে প্রচালিত করেছে। মহেন্দ্র ও বিনােদিনীর পরস্পরের প্রতি পরস্পরের কখনাে আকর্ষণ, কখনাে বিকর্ষণবােধউপন্যাসের ঘটনাধারাকে প্রবাহিত করেছে। বিহারীর ব্যক্তিত্বখচিত ভঙ্গি বিনােদিনীকে আকৃষ্ট করেছে। যদিও বন্ধু মহেন্দ্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার ব্যক্তিত্বময়তা খুব স্পষ্টযােগ্য নয়। বিহারীর মনে আশার প্রতি গােপন গভীর ভালােবাসা ছিলো; এটিই বিনােদিনীকে প্রচণ্ড ঈর্ষাকাতর করে তুলেছে। সেজন্য আশা ও মহেন্দ্রের জীবনবিক্ষেপে অস্থিরতা সৃষ্টিতে তৎপর হয়েছে বিনােদিনী। আশার সারল্য ও শিথিলতা মহেন্দ্র ও বিনােদিনীর অবৈধ সম্পর্ককে আরাে কাছাকাছি করেছে। বিহারীর প্রতি আশার বিবেচনাশূন্য দৃষ্টিভঙ্গিও বিহারীকে কর্ম ও জীবনক্ষেত্র হতে উন্মিলিত করেছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)

বইটিতে ভারত উপমহাদেশের সামাজিক অবস্থার একটি ছোট অংশ তুলে ধরা হয়েছে । বলা যেতে পারে বইটি সমাজ সচেতন মূলক বই।

বই ঠিক আছে।। খুব ভালো বই
বই টি ভালো কিন্তু বই এর কোয়ালিটি ভালো না। কিছু জায়গায় লেখা বুঝা যায় না। পড়ে ভালো লাগলো।
onek shundor
Gd
প্রশ্ন ও উত্তর (Q/A)
Sir, eta ki hardcover
জি হার্ডকভার।
Sir, eta ki hardcover
জি হার্ডকভার।























