চিলেকোঠার সেপাই
বই কালেকশন

Buy চিলেকোঠার সেপাই Online in Bangladesh

লেখক: আখতারুজ্জামান ইলিয়াস

4.49
(91 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আখতারুজ্জামান ইলিয়াস
  • Publisher: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
  • Isbn: 9789845060523
  • Number Of Pages: 305
  • Language: বাংলা
  • Edition: 24th Print, 2024
৳ 312৳ 39020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“চিলেকোঠার সেপাই” বইটি সর্ম্পকে কিছু তথ্যঃ ১৯৬৯ সালের পূর্ব বাংলা। কী এক জীবনস্পর্ধী মন্ত্রের মুখে বিস্ফোরিত চারদিক। কেঁপে ওঠে নগর ঢাকা। কাঁপে শহর, বন্দর, গঞ্জ, নিভৃত গ্রাম, এমনকি যমুনার দুর্গম চর এলাকা। কখনো কঠিন বুলেটের আঘাতে, কখনো ঘুম-ভেঙ্গে-দেওয়া আঁধির ঝাপটায়। মিটিং আর মিছিল আর গুলিবর্ষণ আর কারফ্যু-ভাঙ্গা আর গণআদালত - সব জায়গায় ফেটে পড়ে ক্ষোভ ও বিদ্রোহ। সব মানুষেরই হৃদয়ের অভিষেক ঘটে একটি অবিচল লক্ষ্যে - মুক্তি। মুক্তি? তার আসার পথও যে একরকম নয়। কারো স্লোগান, ‘দিকে দিকে আগুন জ্বালো’, কারো ‘পদ্মা মেঘনা যমুনা’। আরোপ করা সামরিক শাসনের নির্যাতন শুরু হলে বন্ধুরা যখন বিহ্বল, ওসমানের ডানায় তখন লাগে প্রবল বেগ। সহনামী কিশোরকে সে চুম্বনে রক্তাক্ত করে, বিকৃত যৌনতার বশে নয়, আত্মপ্রেমে পরাজিত হয়ে। ওসমান ‘একজন’। সে এক নার্সিসাস। কিন্তু এখানে তার শেষ নয়। নিজের খাঁচা থেকে বেরুবার জন্য তার ডানা ঝাপটানো পরিণত হয় প্রচন্ড ক্রোধে। রঞ্জুকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়ার জন্য সে প্রানান্ত উদ্যোগ নেয়। এ কি তার আত্মপ্রেম বিসর্জনের প্রস্তুতি? পরিচিত সবাই ওসমানকে চিহ্নিত করে বদ্ধ পাগল হিসেবে। অনুরাগী বন্ধুরা তাকে বন্দী করে রাখে নিজের ঘরে। এখন এই বিচ্ছিন্ন ঘর থেকে ওসমানকে উদ্ধার করতে পারে কে? এক-নেতায় বিশ্বাসী আলাউদ্দিন? ভোটের রাইট-প্রার্থী আলতাফ? রাজনীতি-বিশ্লেষক বামপন্থী আনোয়ার? - না এরা কেউ নয়। চিলেকোঠার দুর্গ থেকে ওসমানকে বেরিয়ে পড়তে প্ররোচনা দেয় হাড্ডি খিজির যে নিজের বাপের নাম জানে না, যে বড় হয়েছে রাস্তায় রাস্তায়, যার মা বৌ দুজনেই মহাজনের ভোগ্য এবং গণঅভ্যুত্থানের সদস্য হওয়ার অপরাধে মধ্যরাতে কারফ্যু-চাপা রাস্তায় যে প্রাণদন্ডে দন্ডিত হয় মিলিটারির হাতে। নিহত খিজিরের আমন্ত্রণে ও আহ্বানে সক্রিয় সাড়া দিয়ে ওসমান ঘরের তালা ভাঙে। সবার অগোচরে সে বেরিয়ে আসে রাস্তায়, কারফ্যুর দাপট অগ্রাহ্য করে। তার সামনে এখন অজস্র পথ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ - সব দিক তার খোলা। ওসমান যেদিকেই পা বাড়ায় সেদিকেই পূর্ব বাঙলা।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.49
(91 টি কাস্টমার রিভিউ)
5
80%
4
15%
3
5%
2
0%
1
0%
Nayan
Nayan ভেরিফাইড
06 Feb 2026

বইটার প্রিন্ট খুবই ভালো। কিন্তু আমার মনে হয় দামটা একটু বেশি। আরো কিছু ডিসকাউন্ট দিলে ভালো হতো

Tanvir Ahmed
Tanvir Ahmed ভেরিফাইড
11 Mar 2025

বইটা এখনো পড়া হইনি। তবে বইয়ের পেইজ কোয়ালিটি, বাইন্ডিং অনেক ভালো। নিতে পারেন আপনারা।

Md Shamim Hossain
Md Shamim Hossain ভেরিফাইড
05 Oct 2023

বইটি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো একটি বই

Md Morshed Alam
Md Morshed Alam ভেরিফাইড
08 Mar 2022

বইটা খুব সুন্দর। বইটা পড়ে অনেক কিছু জানা যায়।

Riadul Islam
Riadul Islam ভেরিফাইড
17 Jan 2022

পন্যের গুনগত মান ভালো এবং যথাসময়ে ডেলিভারি করা হয়েছে

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

উপন্যাসের খাতিরে যে কারো পড়ার জন্য বইটি কেমন হবে?

উত্তর

১৯৬৯ কে উপজীব্য করে লেখা বইটার শব্দ বিন্যাস ও চরিত্র গঠন যে কাউকে বিমোহিত করবে । অবশ্যই বইটি চমৎকার এবং অসাধারন ।

প্রশ্ন

বইটির কি পুরাতন কপি দেয়া হবে ?

উত্তর

অবশ্যই নয় , সর্বশেষ মুদ্রিত কপি আপনি পাবেন ।

প্রশ্ন

is it letest edition or old

উত্তর

Obviously latest edition

প্রশ্ন

এই বইয়ের মলাট কি হার্ড কপি?

উত্তর

জি, বইটি হার্ডকভার।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)