

Buy ছোট্ট রাজপুত্র Online in Bangladesh
লেখক: Antoine De Saint Exupery
- Author: অঁতোয়ান দ্য স্যাঁৎ একজ্যুপেরি
- Publisher: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
- Isbn: 9789849422228
- Number Of Pages: 104
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
মরুভূমিতে বিমান দুর্ঘটনার কবলে পড়েছেন এক বৈমানিক। বিমান দ্রুত না সারালে মৃত্যু আসন্ন। এমন সময় সেই খাঁ খাঁ প্রান্তরে ছোট্ট এক ছেলের আবির্ভাব। 'একটা ভেড়া এঁকে দেবে?' - আবদার করে সে...। ক্রমশ বৈমানিক বোঝেন পৃথিবীর রহস্যের কাছে বশ না মেনে উপায় নেই। ক্রমশ পাঠক উপলব্ধি করেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে কী। অবিস্মরণীয় সেই অভিজ্ঞতা স্যাঁৎ-একজ্যুপেরির লেখা ছোট্ট রাজপুত্র ফরাসি ভাষার সর্বাধিক ভাষান্তরিত বই। সারা পৃথিবীর পাঠকের কাছেই এই চিরসবুজ আখ্যানের জাদুময়তা আর আবেদন এখন কিংবদন্তি। ছোটো ও বড়ো, সকলের কাছেই ছোট্ট রাজপুত্র আধুনিক কালের এক সেরা ক্লাসিক। আড়াইশোর বেশি ভাষায় অনুবাদের পাশাপাশি ছোট্ট রাজপুত্র গ্রাফিক নভেল, গান, অর্কেস্ট্রা, অপেরা, ব্যালে, মঞ্চনাটক, টিভি ধারাবাহিক, চলচ্চিত্র ও এনিমেশন ছবির মতো উল্লেখযোগ্য সকল শিল্প মাধ্যমে রূপায়িত হয়েছে। এটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইলেও প্রকাশিত হয়েছে। লেখকের আঁকা রঙিন ছবি, বাহারি মলাট আর প্রাঞ্জল অনুবাদে ছোট্ট রাজপুত্র-র এই নন্দিত সংস্করণ সব বয়েসি পাঠকেরই মন জয় করবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
'ছোট্ট রাজপুত্র' (Little Prince) - আমার পড়া এযাবৎকালের সবচে দারুণ বইগুলোর একটা। বড়োদের মধ্যে যাদের স্রেফ বয়সই বেড়ে চলেছে কিন্তু আমার মত বৈষয়িক বুদ্ধিশুদ্ধি ঠিক বিকাশপ্রাপ্ত হয়নি; কিংবা সোজা ভাষায়, যারা বুড়ো হয়ে যাচ্ছে কিন্তু বড় হতে পারছে না - তাদের নিয়ে আর তাদের জন্য লেখা অসাধারণ একটা বই এই ক্লাসিক মাস্টারপিসটা। 'সাদাকালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার' দুনিয়াটাতে প্রত্যেক শ্রেণীর মানুষ যেন নিজেদের মত করে একেকটা গ্রহাণুতে বসবাস করছে, আর তারা কেবল নিজেদের নিয়েই মগ্ন। এর বাইরে যেসব মানুষ অন্যদের জন্য নিরলস কাজ করে যাচ্ছে, তারা পরিণত হচ্ছে হুকুমের গোলামে! সভ্যতার এই কারসাজি নিয়ে লিটল প্রিন্স বাচ্চাদের মত সরল আর ক্ষুরধার সব প্রশ্ন করে। আর সেই প্রশ্নগুলোর জবাব খুঁজতে গিয়ে আমরা নিজেরাই টের পাই কেমন সব অসার কাজে ব্যস্ত আমরা সবাই! বইটা দুনিয়াজুড়ে বিখ্যাত, সঙ্গত কারণে অবশ্যপাঠ্যও হওয়া দরকার। বাংলায় চমৎকার অনুবাদ করেছেন আনন্দময়ী মজুমদার।
প্রশ্ন ও উত্তর (Q/A)
hardcover?
Dear customer, this book is paperback. Thanks for your question.
hardcover?
Dear customer, this book is paperback. Thanks for your question.






















