

Buy চাঁদের অমাবস্যা Online in Bangladesh
লেখক: সৈয়দ ওয়ালীউল্লাহ্
- Author: সৈয়দ ওয়ালীউল্লাহ্
- Publisher: মাটিগন্ধা
- Isbn: 9847034307160
- Number Of Pages: 95
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2016
পণ্য সারসংক্ষেপ (Summary)
‘চাঁদের অমাবস্যা’ বইয়ের ভূমিকাঃ কথানির্মাতা, নাট্যকার ও চিত্রশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহ (জন্ম : ১৫ আগস্ট ১৯২২, মৃত্যু : ১০ অক্টোবর ১৯৭১) বাংলাসাহিত্যে নিজের জন্য একটি বিশেষ মনোযোগের অবস্থান তৈরি করে নিযেছেন তাঁর প্রজ্ঞা আর সমাজনিবিড় জীবন-অভিজ্ঞানের প্রতিফলনের ভেতর দিয়ে। দেশ, আমাদের চারপাশের পরিচিত বলয়, রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক এবং ধর্মীয় ও ঐতিহ্যিক অনুষঙ্গ তাঁর সৃজনীভুবনকে শক্ত এক ভিতে দাঁড়াবার উপাদান যুগিয়েছে। মানুষের সামাজিক খ্যাতি, আর্থিক নির্ভরতা ও লোভ, নগরের বিকাশ এবং ফলত গ্রামীণ জীবনধারার ক্রম-বিলোপ, রাষ্ট্ৰীয় অভ্যন্তরীণ ও বহিনীতি, ভিন্ন সংস্কৃতির আলোয় ব্যক্তির চিন্তা প্রকাশের কৌশল ও বাস্তবতা প্রভৃতিকে তিনি সাহিত্যকর্মের ফ্রেমে আটতে চেষ্টা করেছেন শিল্পচর্চার পুরোটা কাল। লেখার পাশাপাশি তিনি চিত্রকর্মের যে চর্চা করতেন, সেখানেও ছিল ওই একই দৃষ্টিভঙ্গি। তাঁর তিনটি বহুল আলোচিত উপন্যাস (লালসালু, ১৯৪৮; চাঁদের অমাবস্যা, ১৯৬৪; কাঁদো নদী কাঁদো, ১৯৬৮), চারটি প্রশংসিত নাটক আর বাইশটি গল্পের বাইরে, তাঁর মৃত্যুর পর, আরো দুটি উপন্যাস আমাদের হাতে আসেএ গ্রন্থগুলো ইংরেজিতে লেখা, নাম যথাক্রমে দ্য আগলি এশিয়ান ও হাউ ডাজ ওয়ান কুক বীনস; খুব সম্পপ্রতিকালে বাংলা অনুবাদ কদৰ্য এশীয় (প্রথম প্রকাশ : ২০০৬) ও শিম কীভাবে রান্না করতে হয় (প্রথম প্রকাশ : ২০০৪ ঈদ সংখ্যা, দৈনিক প্রথম আলো) শিরোনামে ছাপা হয়ে পাঠকের সামনে হাজির হয়েছে। গ্রন্থ দুটি ভাষান্তর করেছেন শিবব্ৰত বৰ্মন। প্রথমটির বিষয় রাজনীতি- বাংলাদেশের ভিন্নরাষ্ট্রনির্ভরতা ও অসহায় বাধ্যবৃত্তি আর স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতি এর প্রতিপাদ্য; দ্বিতীয়টিতে স্থান পেয়েছে সংস্কৃতির সমন্বয় কিংবা ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক মেজাজ আত্মস্থ করবার প্রবণতা ও কৌশল। ওয়ালীউল্লাহর প্রকাশের ভার নিয়ে বিচিত্রমুখী পর্যবেক্ষণ হয়েছে, হচ্ছে; তবে আমাদের আজকের প্রসঙ্গ চাঁদের অমাবস্যার ‘চুম্বক-চরিত্র’ যুবক শিক্ষক আরেফ আলীর আত্ম-প্রবঞ্চনা এবং অস্তিত্ব-অন্বেষার বিষয়াদি। আর খুব প্রাসঙ্গিকভাবেই আলোচনায় প্রবেশ করবে আখ্যানটির প্রতিবেশ এবং ধর্ম কিংবা বিচার-বিবেচনা বিষয়ে লেখকের নানানকৌণিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। মানুষ মৃত্যুকে ভয় পায়- কথাটি মিথ্যা নয় কিছুতেই। তারপরও বাঁচবার আকুলতা বুকে নিয়ে আর অমরতা লাভের অষুধের দোকান খুঁজতে খুঁজতে সাড়ে তিন হাত নিরাপদ ও আপন প্লটের দিকে আমাদের নিবিড়-নিশ্চিত অভিযাত্রা। মানুষের বাঁচবার এই অশেষ আকুলতার কারণেই গোরস্থানের সামনের ফ্ল্যাটের চেয়ে লেকের পাশের ফ্ল্যাটটির দাম দাঁড়ায় অনেকটা বেশি। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস-গল্প ও নাটকে ‘ভয়’, ‘চাঁদের আলো’, ‘অন্ধকার’ প্রভৃতি অনুষঙ্গ পরিবেশিত হয়েছে…
রিভিউ ও রেটিং (Review & Rating)

এতে সন্দেহ নেই যে সৈয়দ ওয়ালীউল্লাহ্ উচুমানের লেখক। তবে তিনি 'চাঁদের অমাবস্যা' উপন্যাসটি অপ্রয়োজনীয় ভাবে বড় করেছেন। এখানে শিক্ষক আরেফ আলীর (প্রধান চরিত্র) মনস্তাত্ত্বিক টানাপোড়ন নজরে আসে। লেখকের নির্দিষ্ট বিষয়ে অতিরিক্ত বর্ণনা পাঠককে বারবার মূলভাব থেকে দূরে ঠেলে দেয়, তাই উপন্যাসটি অর্ধেক পড়েই রিভিউ লিখলাম।

রেটিং: ★★★★☆ (৪/৫) চাঁদের অমাবস্যা সৈয়দ ওয়ালীউল্লাহ্-এর অন্যতম মনস্তাত্ত্বিক ও দার্শনিক উপন্যাস, যেখানে ব্যক্তি, সমাজ ও ঈশ্বরচিন্তার একটি জটিল সংঘাত চিত্রিত হয়েছে। এটি মূলত একজন ব্যক্তির ভেতরকার দ্বন্দ্ব, নিঃসঙ্গতা, আত্মবিশ্বাসহীনতা এবং আত্মপ্রবঞ্চনার এক নির্মম চিত্রায়ন। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র শফিক, যার মানসিক ভাঙন, আত্মসন্দেহ এবং জীবনের অর্থ খোঁজার এক অন্ধকার যাত্রা—নানা ঘটনার ভেতর দিয়ে ধীরে ধীরে উন্মোচিত হয়। সে একদিকে নিজের পরিচিত সমাজব্যবস্থা ও মূল্যবোধ থেকে বিচ্যুত, অন্যদিকে নিজেকেও বিশ্বাস করতে পারে না। ঈশ্বরের অস্তিত্ব, নৈতিকতা, প্রেম ও দায়িত্ববোধ—এসব প্রশ্ন তার চিন্তার জগতে এক ধ্বংসস্তূপ তৈরি করে। ওয়ালীউল্লাহ্র গদ্য শৈলী এই উপন্যাসে আরও বিমূর্ত, দার্শনিক এবং গভীর। চরিত্রগুলো বহুমাত্রিক—তারা বাস্তব জীবনের প্রতিনিধি, আবার প্রতীকী ব্যাখ্যাতেও ধরা যায়। উপন্যাসটি যেমন একটি ব্যক্তিমানসের বিচিত্র অভিব্যক্তি, তেমনি এটি সমাজ ও অস্তিত্বের গভীর প্রশ্ন তুলে ধরে। চাঁদের অমাবস্যা শুধুমাত্র একক জীবনের বিচ্যুতি নয়—এ এক গভীর অন্তর্দৃষ্টির সাহিত্য। যারা মনস্তাত্ত্বিক, দার্শনিক ও চিন্তনধর্মী বাংলা সাহিত্য পড়তে ভালোবাসেন, তাঁদের জন্য এটি অবশ্যপাঠ্য।

প্রথমবার অর্ডার করি এবং শুধু একটাই কথা বলবো রকমারি বেস্ট,, তাদের প্যাকেজিং মাশাআল্লাহ,, তাদের ব্যবহার মাশাআল্লাহ, আর এতো তাড়াতাড়ি ডেলিভারি পাবো ভাবতে পারিনি,, অনেক অনেক শুভকামনা ভালোবাসা রকমারির জন্য,, পরের বার আবারও অর্ডার করবো ইনশাআল্লাহ
pages koyekta নোংরা

চাঁদের অমাবস্যা 🌑 লেখকঃ সৈয়দ ওয়ালীউল্লাহ্ ▪ আমার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া : উপন্যাসটি খুবই মনোজাগতিক একটি বর্ণনামূলক উপন্যাস । এতে একটি বীভৎস অপরাধ সচক্ষে দেখে তা নিয়ে নিজের মনে শত জল্পনা-কল্পনা, চিন্তা-দুশ্চিন্তা ও অস্থিরতায় জড়িয়ে পড়ে কোনো এক দরিদ্র যুবক শিক্ষক! একটি অব্যক্ত সত্যতা তার মনকে ঠিক কিভাবে ক্ষত-বিক্ষত করে তুলে এবং অন্যদিকে তার আশ্রিতার পরিবারের একজন প্রত্যক্ষ দোষী হয়েও তাদের বংশ মর্যাদা আর সুপরিচিত ক্ষমতার জেরে কিভাবে নিস্তার পেয়ে বসে , সেসব নিয়েই একটি ধর্মীয় অনুশাসনমূলক ভিন্ন সমাজব্যবস্থা উঠে আসে এই উপন্যাসটিতে। যেখানে বিত্তবানদের আধিপত্য ও উচ্চ সম্মানের কাছে সত্য হার মেনে যায়। নিজের মনুষ্যত্বকে প্রাধান্য দিতে গিয়ে, এমন একজন মানুষের দোষ প্রকাশ করেই বিপদে পড়ে যায় নিম্নশ্রেণীর এক যুবক শিক্ষক। 🔹এই বইটি সৈয়দ ওয়ালীউল্লাহ'র কালজয়ী একটি উপন্যাস ! বইটি পড়ে আমার অনেক ভালো লেগেছে এবং অনেক গভীর অন্তর্নিহিত বাস্তবতা উপলব্ধি করতে পেরেছি 🙂
প্রশ্ন ও উত্তর (Q/A)
etay ki pura uponnas ta ache?
প্রিয় গ্রাহক, জি, সম্পূর্ণ উপন্যাস আছে।
etay ki pura uponnas ta ache?
প্রিয় গ্রাহক, জি, সম্পূর্ণ উপন্যাস আছে।























