বরফ গলা নদী
বই কালেকশন

Buy বরফ গলা নদী Online in Bangladesh

লেখক: জহির রায়হান

4.57
(122 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: জহির রায়হান
  • Publisher: অনুপম প্রকাশনী
  • Isbn: 9789844043473
  • Number Of Pages: 96
  • Language: বাংলা
  • Edition: 6th Printed, 2013
৳ 216৳ 27020% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“বরফ গলা নদী” বইটির প্রথম দিকের কিছু কথাঃ উত্তরের জানালাটা ধীরে ধীরে খুলে দিলাে লিলি। একঝলক দমকা বাতাস ছুটে এসে আলিঙ্গন করলাে তাকে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়লাে হাতের উপর। নিকষ কালাে চুলগুলাে ঢেউ খেলে গেলাে। কানের দুলজোড়া দোলনের মতাে দুলে উঠলাে। নীলরঙের পর্দাটা দু-হাতে টেনে দিলাে সে। তারপর বইয়ের ছােট আলমারিটার পাশে, যেখানে পরিপাটি করে বিছানাে বিছানার ওপর দু-হাত মাথার নিচে দিয়ে মাহমুদ নীরবে শুয়ে, সেখানে এসে দাঁড়ালাে লিলি। আস্তে করে বসলাে তার পাশে। ওর দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে মাহমুদ বলল, আমি যদি মারা যেতাম তাহলে তুমি কী করতে লিলি ? আবার সে কথা ভাবছাে? ওর কণ্ঠে ধমকের সুর। মাহমুদ আবার বলল, বলাে না, তুমি কী করতে ? কাঁদতাম। হলাে তাে ? একটু নড়েচড়ে বসলাে লিলি। হাত বাড়িয়ে মাহমুদের চোখজোড়া বন্ধ করে দিয়ে বলল, তুমি ঘুমােও। প্লিজ ঘুমােও এবার। নইলে শরীর খারাপ হয়ে যাবে যে। আজ ক-রাত ঘুমােওনি সে খেয়াল আছে ? মাহমুদ মুখের ওপর থেকে হাতখানা সরিয়ে দিলাে ওর, কী বললে, লিলি ! তুমি কাঁদতে তাই না ? না, কাঁদবাে কেন, হাসতাম। কপট রাগে মুখ কালাে করলাে লিলি। তারপর উঠে দাঁড়িয়ে পাকঘরের দিকে চলে গেলাে সে। মাহমুদ নাম ধরে বারকয়েক ডাকলাে, কিন্তু কোনাে সাড়া পেলাে না। পাকঘর থেকে থালা-বাসন নাড়ার শব্দ শােনা গেলাে। বােধ হয় চুলােয় আঁচ দিতে গেছে লিলি। চোখজোড়া বন্ধ করে ঘুমােতে চেষ্টা করলাে সে। ঘুম এলাে না। বারবার সেই ভয়াবহ ছবিটা ভেসে উঠতে লাগলাে ওর স্মৃতির পর্দায়। যেন সবকিছু দেখতে পাচ্ছে সে। সবার গলার স্বর শুনতে পাচ্ছে। মা ডাকছেন তাকে—মাহমুদ বাবা, বেলা হয়ে গেলাে। বাজারটা করে আন তাড়াতাড়ি। চমকে উঠে চোখ মেলে তাকালাে সে। সমস্ত শরীর শিরশির করে কাঁপছে তার। বুকটা দুরুদুরু করছে। ভয় পেয়েছে মাহমুদ। তবু আশেপাশে একবার তাকালাে সে। মাকে যদি দেখা যায়। কিন্তু কেউ তার নজরে এলাে না। এলাে একটা আরশুলা, বইয়ের আলমারিটার ওপর নিশ্চিন্তে হেঁটে বেড়াচ্ছে সেটা। তার দিকে একদৃষ্টে চেয়ে রইল মাহমুদ। একটু পরে পাকঘর থেকে একগ্লাস গরম দুধ হাতে নিয়ে এ ঘরে এলাে লিলি। ওকে দেখতে পেয়ে কিছুটা আশ্বস্ত হলাে মাহমুদ। একটুকাল নীরব থেকে বললাে, আমি মরলাম না কেন, বলতে পারাে লিলি ? সে কোনাে জবাব দিলাে না। বিছানার পাশে গােল টিপয়টার ওপর গ্লাসটা নামিয়ে রাখল। মাহমুদ আবার জিজ্ঞাসা করলাে, কই আমার কথার জবাব দিলে না তাে ? লিলি বললাে, দুধটা খেয়ে নাও, ঠাণ্ডা হয়ে যাবে। আগে আমার প্রশ্নের উত্তর দাও।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.57
(122 টি কাস্টমার রিভিউ)
5
90%
4
5%
3
5%
2
0%
1
0%
Jahidul Hasan Jidan
Jahidul Hasan Jidan ভেরিফাইড
20 May 2026

সংসারের চাকা সচল রাখতে গিয়ে একটা মধ্যবিত্ত পরিবারের স্বপ্নগুলো কীভাবে তাসের ঘরের মতো ভেঙে যায়, এই বই তারই এক নির্মম দলিল।

Review Upload 1
Review Upload 2
Ataur Rahman Khan
Ataur Rahman Khan ভেরিফাইড
20 Jun 2025

'হাজার বছর ধরে'র পর বরফ গলা নদী জহির রায়হানের আরেক কালজয়ী উপন্যাস। আমাকে যদি বাংলা সাহিত্যের সেরা উপন্যাসের তালিকা তৈরি করতে বলা হয় বরফ গলা নদীকে আমি শুরুর দিকেই রাখবো।

Sabbir Mridha
Sabbir Mridha ভেরিফাইড
17 Feb 2025

আহ...! ভাই প্রচ্ছদ ছাপানোর আগে কি আপনা পড়েন না নাকি ,বইয়ে এতো এতো বানান ভুল যা সত্যি চরম কদর্যতা। এমন সুন্দর সুফলা উপন্যাসটি যখন ফুরফুরা হৃদয়য় নিয়ে পড়তে বসি তখন এই বানান ভুলের কারনে সেই বইটি যথাযথ মর্যাদায় অদীক্ষিত হতে পারে না। যারা বই ছাপান তারা দয়া করে নিজের কাজটুকু করেন ফাকি দিয়েন না।

Sohorab Hossain
Sohorab Hossain ভেরিফাইড
07 Feb 2025

জহির রায়হানের লেখা আমার কাছে বারবার ই অসাধারণ লাগে।বরফ গলা নদীর ক্ষেত্রে ও এর ব্যতিক্রম ঘটেনি।জহির রায়হানের লেখার সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে লেখকের প্রতিটি লেখার সাথে পাঠক নিজেকে রিলেট করতে পারে, মনে হবে এই তো আমার গল্প, আমাদের গল্প বলছে লেখক। বরফ গলা নদী পড়ার সময় আমার মনে হয়নি একবার আমি কোন বই পড়ছি।আমার কাছে মনে হচ্ছিলো প্রতিটি ঘটনা আমার চোখের সামনে ঘটছে এতটাই প্রাণবন্ত ও শক্তিশালী ছিলো প্রিয় লেখল জহির রায়হানের লিখনি তে।

RUPA DIGITAL
RUPA DIGITAL ভেরিফাইড
15 Nov 2024

আমার পড়া জীবনের অন্যতম সেরা একটি উপন্যাস। মধ্যবিত্ত পরিবারের চলনধর্ম, জীবনধারা, প্রেম সকলকিছুর এক সমন্বিত প্রয়াস। একজন মানুষের জীবনে দুইবার প্রেম আসতে পারে কিন্তু সেটাকে আমরা সহজবোধ্য ভাবে মেনে নিতে পারিনা। দোষারোপ আর সন্দেহের অনলে আমরা তা বিলীন করে দিই। কিন্তু একটা সময় পর তা ঠিকই বুঝা যায়। জীবন কখনো থেমে থাকেনা, তাকে চালিয়ে নিতে হয়। সেটাও পেলাম। হাসি, কান্না, অভিমান সকলকিছু নিয়ে এক অপরুপ আয়োজন হলো বরফ গলা নদী।

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটি কত পেজের?

উত্তর

জি, বইটির মোট পৃষ্ঠা সংখ্যা- ৯৬ ।

প্রশ্ন

এটা কি হার্ডকাভার?

উত্তর

প্রিয় গ্রাহক, জি, বইটি হার্ডকভার। ধন্যবাদ।

প্রশ্ন

বইটির ই বুক ভার্সন চাই।

উত্তর

প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।

প্রশ্ন

বইটি কত পেজের?

উত্তর

জি, বইটির মোট পৃষ্ঠা সংখ্যা- ৯৬ ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)