বনের খবর
বই কালেকশন

Buy বনের খবর Online in Bangladesh

লেখক: প্রমদারঞ্জন রায়

5.00
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: প্রমদারঞ্জন রায়
  • Publisher: সতীর্থ প্রকাশনা
  • Isbn: 9789849720577
  • Number Of Pages: 200
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2023
৳ 195৳ 30035% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বনের খবর বাংলা সাহিত্যের এক অসামান্য স্মৃতিকথা। সার্ভেয়ার প্রমদারঞ্জন রায় ১৮৯৯ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত বন-অরণ্য থেকে শুরু করে মরুভূমির মতো অঞ্চলে জরিপকালীন সময়ে বিভিন্ন লোমহর্ষক ও আনদন্দ-বেদনা-দায়ক স্মৃতিকথা নিয়ে লেখা বনের খবর। সার্ভেয়ার হিসেবে তিনি পার্বত্য চট্টগ্রাম, বার্মা, আসামের নিবিড় অরণ্য ও বেলুচিস্তানের পাথুরে কঠোর জীবনের গল্পগুলো নিজের ভাষাতে তুলে এনেছেন। প্রায় একশ বছর আগের বন-জঙ্গল ও সেখানে বসবাসকারী বিভিন্ন উপজাতির জীবনধারা কথাও রয়েছে এখানে। মাত্র একশ বছরে ধ্বংস হয়ে যাওয়া সেই সব বনাঞ্চল ও হারিয়ে যাওয়া উপজাতিদের জীবন যেন এখন অনেকটা রূপকথার মতো। ১৯২০ সালের পরে বনের খবর পুস্তক আকারে প্রকাশ পেলেও এর পূর্বে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পাদিত সন্দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে এই কিছু পর্ব ছাপা হয়েছিল। দুর্গম ও সবুজ অরণ্যের গভীরে হারিয়ে যেতে যাঁরা ভালোবাসেন তাঁদের জন্য তো বটেই, সকল বয়সী পাঠকের জন্য বনের খবর অবশ্য পাঠ্য একটি বই। চলুন তবে ঘুরে আসা যাক, সার্ভেয়ার প্রমদারঞ্জন রায়ের সাথে একশ বছর আগের বনের খবর থেকে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(3 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
880****054
880****054 ভেরিফাইড
14 Jan 2026

সবকিছু মিলিয়ে অসম্ভব সুন্দর

Md.Raihanuzzaman
Md.Raihanuzzaman ভেরিফাইড
20 May 2025

"বনের খবর" কেবল শিকারের গল্প নয়, এটি প্রকৃতির প্রতি মানুষের অন্তরাল অনুভূতির কাহিনি। গল্পটি পাঠককে ভাবতে শেখায় — মানুষ কি সত্যিই বনের অতিথি, নাকি আগ্রাসী? যারা প্রকৃতি, নিসর্গ ও মননশীল ছোটগল্প ভালোবাসেন, তাদের জন্য এটি এক অনন্য রচনা।

Israt zahan
Israt zahan ভেরিফাইড
21 Mar 2025

একশো বছর আগে পৃথিবীটা কেমন ছিল? সেটা জানতে টাইম মেশিনে করে ফিরে যাওয়ার কোনো উপায় নেই তবে প্রায় একশো বছর আগের এক স্মৃতিকথা থেকে কিন্তু সেই সময়কার একটা ধারণা পেতেই পারেন!! সার্ভেয়ার প্রমদারঞ্জন রায় ১৮৯৯ থেকে ১৯২০ সাল পর্যন্ত বন-জঙ্গল থেকে শুরু করে মরুভূমির মতো অঞ্চলে জরিপকালে বিভিন্ন লোমহর্ষক, অদ্ভুত, আনন্দ ও বেদনাবিধুর ঘটনার সম্মুখীন হন। সেসব স্মৃতিকথা উঠে এসেছে বইটিতে। সার্ভেয়ার হিসেবে তিনি চট্টগ্রাম, বার্মা, আসামের নিবিড় অরণ্যে জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। প্রায় একশ বছর আগের সেইসব বন কেমন ছিল, পাশাপাশি সেখানে বসবাসরত উপজাতিদেরও কথা উঠে এসেছে তার সহজ সাবলীল বর্ণনায়। ১৯২০ সালের পর 'বনের খবর' বই আকারে বের হলেও এর পূর্বে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পাদিত 'সন্দেশ' পত্রিকায় ধারাবাহিকভাবে এর কিছু পর্ব ছাপা হয়েছিল। বইটিতে লেখার পাশাপাশি কিছু ইলাস্ট্রেশনও আছে। বইটির একটি আকর্ষণীয় দিক হলো এটির প্রচ্ছদের ছবিটি সত্যজিৎ রায়ের আঁকা। যারা বন-অরণ্যের খবর নিতে ভালোবাসেন বা বিভূতিভূষণের “আরণ্যক” পড়ে ভাবছেন এমনই কোনো বই পড়তে তবে পড়ে ফেলতে পারেন সতীর্থ পাবলিকেশন থেকে প্রকাশিত ছোটখাটো এই বইটি।

Review Upload 1
Review Upload 2

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

হার্ডকভার?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।

প্রশ্ন

হার্ডকভার?

উত্তর

প্রিয় গ্রাহক, বইটি পেপারব্যাক। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)

চল
16% ছাড়

চল

৳ 269৳ 320
4.04(185)
কিনুন