

Buy আমাজনিয়া Online in Bangladesh
লেখক: জেমস রলিন্স
- Author: জেমস রলিন্স
- Publisher: বাতিঘর প্রকাশনী
- Isbn: 9789848729663
- Number Of Pages: 415
- Language: বাংলা
- Edition: 1st Published, 2014
পণ্য সারসংক্ষেপ (Summary)
`আমাজনিয়া’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ একাধিক বেস্টসেলার অ্যাকশন অ্যাডভেঞ্চার থুলারের লেখক জেমস রোলিন্সের জন্ম ১৯৬১ সালে আমেরিকার শিকাগোতে। ইউনিভার্সিটি অব মিশৌরি থেকে ভেটেনারি মেডিসিনের উপর পড়াশুনা করলেও পরবর্তীতে পূর্ণাঙ্গ লেখক হবার জন্যে ত্যাগ করেন সেই পেশা।। ছোটোবেলা থেকেই বই আর অ্যাডভেঞ্চার। লেখার প্রতি দারুণ আগ্রহী রোলিন্স ফারাও। রাজা তুতেন খামেনের কবর আবিষ্কারক। হাওয়ার্ড কার্টারের জীবনকাহিনী থেকে। অনুপ্রাণিত হয়ে শুরু করেন লেখালেখি। কেভ ডাইভিং এবং স্কুভা ডাইভিঙের উপর একাধিক ডিগ্রিধারী এবং অভিজ্ঞ রোলিন্স ব্যক্তিগত জীবনে একজন অ্যাডভেঞ্চারপ্রিয় মানুষ। তার প্রায় প্রতিটি রচনাতেই দেখা যায় অ্যাডভেঞ্চারের ছাপ। তার জনপ্রিয় লেখাগুলোর মধ্যে আমাজোনিয়া, এক্সকেভেশান, আইস হান্ট, সাবটেরেনিয়ান, ডিপ ফ্যাদম এবং স্যান্ডস্টর্ম অন্যতম। এছাড়াও লিখেছেন ইন্ডিয়ানা জোন্সের চতুর্থ সিনেমার। কাহিনী ইন্ডিয়ানা জোন্স দ্য কিংডম অব ক্রিস্টাল স্কাল। ম্যাপ অব বোনস বইটি তার সিগমা ফোর্স সিরিজের দ্বিতীয় বই। আমেরিকাসহ সারাবিশ্বে। ব্যাপক জনপ্রিয় এই সিরিজটির একাধিক বই বেস্টসেলার স্বীকৃতিপ্রাপ্ত। অ্যাকশন, অ্যাডভেঞ্চার, অত্যাধুনিক বিজ্ঞান আর প্রাচীন। ধর্মীয় মিথের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এই সিরিজের বেশিরভাগ কাহিনী। জেমস রোলিন্স বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।
রিভিউ ও রেটিং (Review & Rating)

আমার পড়া বইগুলো মধ্যে 'আমাজনিয়া' একটি সেরা বই।বইটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা মুহূর্তই ছিল উত্তেজনায় ভরপুর
অসাধারণ বই। অনুবাদটা আরেকটু সুন্দর হুলে ভালো হইতো।


এককথায় অসাধারণ ❤️। এটাতে বিজ্ঞানের অনেক ছড়াছড়ি। তবে, বিজ্ঞানের মধ্যে যে অনেক রহস্য লুকিয়ে থাকে, তা এই বইয়ে দৃশ্যমান। বইয়ের প্রচ্ছদ দেখেই আমি কিনে ফেলেছি। পুরোটা বই এক নিশ্বাসে পড়ে ফেলার মতো চমৎকার! এবং, পড়ার পর মনে হলো, এটা আমি কি পড়লাম....! অসাধারণ.....! বিজ্ঞান এবং রহস্যের মিশেলে চমৎকার বই। এইটা আমার পড়া বেস্ট থ্রিলার।

দীর্ঘ দিনের (৬বছর) বিরতির পর নতুন করে বই পড়া শুরু এই বই দিয়ে। অনেক প্রাঞ্জল অনুবাদ, অনুবাদক কে ধন্যবাদ।

এডভেঞ্চার প্রেমিদের জন্য অসাধারণ একটি লুফে নেবার মতো বই
প্রশ্ন ও উত্তর (Q/A)
13 bochorer bacchara porte parbe?
জি, সকল বয়সী লোকেরাই পড়তে পারবে।
415 pages?
জি, বইটির পৃষ্ঠা সংখ্যা সর্বমোট ৪১৫
এটা কি হার্ড কভার না?
প্রিয় গ্রাহক, জি! বইটি হার্ডকভার। ধন্যবাদ।
Dear seller. Ei book ta te ki full story complete kora ase? Kenona English version ta te page number 528 ta but ei version ta te 445 ta page. So, full story ta ki completed?
প্রিয় গ্রাহক, জি, বইটিতে সম্পূর্ণ গল্পটি আছে। ধন্যবাদ।























