

Buy বিশ্বসভ্যতা (প্রাচীন যুগ) Online in Bangladesh
লেখক: ড. এ কে এম শাহনাওয়াজ
- Author: ড. এ কে এম শাহনাওয়াজ
- Publisher: প্রতীক প্রকাশনা সংস্থা
- Isbn: 9789848795255
- Number Of Pages: 432
- Language: বাংলা
- Edition: 9th Printed, 2019
পণ্য সারসংক্ষেপ (Summary)
"বিশ্বসভ্যতা (প্রাচীন যুগ)" বইয়ের সংক্ষিপ্ত কথা: প্রাচীন পৃথিবীর সভ্যতা বিষয়ক বাংলা ভাষায় তথ্যসমৃদ্ধ একটি গ্রন্থের অভাব ছিল দীর্ঘদিন। সাধারণ পাঠক ছাড়াও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এই অভাব বিশেষভাবে বোধ করছিলেন। এমন বাস্তবতাকে বিবেচনায় রেখে ১৯৯৩ সালে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এরপর অনেকবার সংস্করণ ও মুদ্রণের পথ ধরে এবার বর্ধিত কলেবরে তৃতীয় সংস্করণ প্রকাশিত হলো। সকল সভ্যতার তথ্যসমৃদ্ধ আলোচনার পাশাপাশি গ্রন্থটিতে বেশ কিছু সংখ্যক প্রতিনিধিত্বশীল ছবি যুক্ত করা হয়েছে-যা সভ্যতাসমূহের সাংস্কৃতিক বিকাশের সাথে পাঠকের মানসিক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
GOOD
good
মানব সভ্যতার বিকাশ জানতে বিশ্ব সভ্যতা জানা আবশ্যক। বিশ্বসভ্যতা বইয়ে জানা যাবে সভ্যতার ইতিহাস। সভ্যতা ভেদে বর্তমান সভ্যতার উন্নয়নে প্রাচীন কোন সভ্যতার ভূমিকা কতটুকু। বিশ্বে মানুষের ছড়িয়ে পড়ার ইতিহাস ইত্যাদি নানা বিষয়ে ভরপুর এই গ্রন্থটি। সভ্যতা ভেদে সংস্কৃতি, আচার, ধর্ম, ইতিহাস অর্থাৎ সমগ্র জীবনাচরণ জানার আকর গ্রন্থ এটি।

Just wow

একজন শিক্ষার্থী হিসেবে শুধু পাঠ্য বইয়ের মধ্যে পড়ে থাকলেই চলবেনা, চারপাশের ঘটে যাওয়া বিষয় ও জানতে হবে। আজকের এই সভ্যতা কিভাবে এলো এটা জানাও গুরুত্বপূর্ণ। এখনতো সভ্যতা ধ্বংস করার জন্য অনেক হাতিয়ার আছে, কন্তু এই সভ্যতা বিনির্মানে আমাদের পূর্বপুরুষদের কতাটা কষ্ট করতে হয়েছে এটা না জানলে মানবতার দীক্ষা নেয়ার সম্ভব না। এই বই আপনাকে পুরাপলীয় যুগ থেকে ধ্রুপদী গ্রিক ও রোমান সাম্রাজ্য পর্যন্ত জানাবে। নিজের অতীত জানার জন্য পড়ে দেখতে পারেন।
প্রশ্ন ও উত্তর (Q/A)
e book এ পড়া যাবে?
প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।
e book এ পড়া যাবে?
প্রিয় গ্রাহক, বর্তমানে বইটির ই-বুক ভার্সন নেই, ধন্যবাদ।























