

Buy প্রাচীন সভ্যতা সিরিজ: চীন Online in Bangladesh
লেখক: ড. এ কে এম শাহনাওয়াজ
- Author: ড. এ কে এম শাহনাওয়াজ
- Publisher: প্রথমা প্রকাশন
- Isbn: 9789848765173
- Number Of Pages: 32
- Language: বাংলা
- Edition: 5th Printed, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
প্রাচীন যুগে চীন ছিল একটি বিচ্ছিন্ন অঞ্চল। এখানে হোয়াং হো আর ইয়াং জে কিয়াং নদীর তীরে গড়ে উঠেছিল কৃষিভিত্তিক নগর-সভ্যতা। কয়েকটি রাজবংশের শাসনামলে চীনে এক উন্নত সভ্যতার বিকাশ ঘটে। প্রাচীন চীনা সভ্যতা নানা ক্ষেত্রে বিশ্বকে প্রভাবিত করেছিল। সেই প্রাচীন চীন সভ্যতা নিয়ে লেখা এই বই প্রাচীন সভ্যতা সিরিজের পঞ্চম বই। লেখার সঙ্গে রয়েছে রঙিন ছবি।
রিভিউ ও রেটিং (Review & Rating)

Delivered fast and in good pack.
Amazing books with pictures
প্রাচীন সভ্যতা জানার জন্যে আমাদের সকলের একটা অন্যরকম আগ্রহ কাজ করে। এই বইটিতে প্রাচীন চীনের রাজবংশের ইতিহাস, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে হালকা করে ধারণা দেওয়া হয়েছে। বইটি ছোট হলেও এর মধ্যে অনেক তথ্য দেওয়া আছে প্রাচীন চীনের সভ্যতার উপর। তাছাড়া বই এর মধ্যে প্রাচীন সভ্যতার চিত্র দেওয়া আছে ।
বইটি খুবই ছোট কিন্তু কম সময়ে চীন সম্পর্কে যে হালকা ধারণা পেতে চায় তার জন্য ঠিক আছে। বিশেষ করে মাধ্যমিক স্তরের ছেলেমেয়েদের জন্য বইটি খুবই উপযুক্ত। ৩১ পৃষ্ঠাতেই চীনের রাজবংশ, তাদের উত্থান-পতন, সেই সময়কার চীনের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে হালকা ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। আর প্রতিটি পৃষ্ঠাতেই রয়েছে রঙিন ছবি।























