

Buy প্রাচীন সভ্যতা সিরিজ: মিসর Online in Bangladesh
লেখক: ড. এ কে এম শাহনাওয়াজ
- Author: ড. এ কে এম শাহনাওয়াজ
- Publisher: প্রথমা প্রকাশন
- Isbn: 9789848765135
- Number Of Pages: 32
- Language: বাংলা
- Edition: 6th Printed, 2017
পণ্য সারসংক্ষেপ (Summary)
"প্রাচীন সভ্যতা সিরিজ: মিসর" বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া: সভ্যতার ইতিহাস লেখায় নিজেকে যুক্ত রেখেছি প্রায় দেড় দশক। এ-সংক্রান্ত আমার লেখা বই সাধারণ পাঠক এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়ােজন কিছুটা মেটায়। প্রাচীন পৃথিবী নামে ছােটদের জন্য আমার লেখা প্রাচীন সভ্যতার ইতিহাস বিষয়ে একটি বই এক দশক আগে প্রকাশিত হয়েছে। এর পর থেকেই একটি শূন্যতা অনুভব করছিলাম। আমি বিশ্বাস করি, শিক্ষাজীবনের শুরু থেকে শিশু-কিশােরের মধ্যে খুব সাধারণভাবে হলেও বিশ্ব ইতিহাস—বিশেষ করে সভ্যতার ইতিহাস সম্পর্কে ধারণা থাকা জরুরি। এর ভেতর দিয়ে নিজের ও জগৎ সম্পর্কে জানার আগ্রহ বেড়ে যায় । কিন্তু এই আগ্রহ তৈরির জন্য প্রয়ােজন ইতিহাসের তথ্যে ভারাক্রান্ত কোনাে বই নয়—রঙিন ছবিতে সমৃদ্ধ সহজ, সাবলীল ভাষায় যতটা সম্ভব নির্ভার তথ্যে সীমিত পৃষ্ঠায় বিশ্ব সভ্যতা উপস্থাপন। এই দায়িত্ববােধ থেকে নিজেকে যখন প্রস্তুত করছিলাম, তখন এগিয়ে এল প্রথমা প্রকাশন। প্রকাশকের আগ্রহের সঙ্গে আমার চিন্তা মিলে যাওয়ায় আমি এই বই লেখার কাজ শুরু করি। প্রতিনিধিত্বশীল কয়েকটি সভ্যতা নিয়ে প্রাচীন সভ্যতা সিরিজ নামে আট খণ্ডে বই লেখার যাত্রা শুরু হয় এভাবেই।এটি এই সিরিজের প্রথম বই—মিসরীয় সভ্যতা নিয়ে লেখা। ইতিহাসের জনক গ্রিক ইতিহাসবিদ হেরােডােটাস মিসরীয় সভ্যতা দেখে অবাক হয়েছিলেন। আর বুঝেছিলেন, এই সভ্যতা গড়ে ও বেড়ে উঠতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নীল নদ। তাই বিস্মিত হেরােডােটাস বলেছিলেন, “মিসর নীল নদের দান', আকাশ স্পর্শ করা পিরামিড, অবাক করা মমি, স্ফিংসের মতাে নজরকাড়া মূর্তি, হায়ারােগ্লিফিক নামের চিত্রলিপি—এমন সব সৃষ্টিতে উজ্জ্বল মিসরের প্রাচীন সভ্যতা।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বইটি নিয়ে খুব আশাবাদি ছিলাম।কিন্তু হতাশ হয়েছি।মিসরীইয় সভ্যতা নিয়ে প্রাথমিক ধারণা প্রাপ্ত বই এইটি।ক্লাস ৪-৫ এর ছেলেমেয়েদের জন্য পার্ফেক্ট।আপনি যদি আরো ভালোভাবে মিসরীয় সভ্যতা জানতে চান তাহলে এটি আপনা র জন্য না।এর দাম খুবই বেশি। এই টাকায় এই বই না কেনাই শ্রেয়।

Very nice.
প্রথমত আমার কাছে মনে হয়েছে বইটি ৪র্থ থেকে ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য। বইটি ছবি সম্বলিত প্রাথমিক ধারনার বই। বইটির মূল্য বেশি মনে হয়েছে আমার কাছে।

তারাস বুলবা খুব ভালো একটি বই। প্রাচীন সভ্যতা সিরিজ বইগুলো কিশোরদের জন্য ভালো

সুন্দর ছবি এবং সহজ ও সাবলীল বর্ণনাভঙ্গী বইটিকে আকর্ষণীয় করে তুলেছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এত সুন্দর বইটি ভুল তথ্যে ভরপুর। খুবই হতাশ হলাম।
প্রশ্ন ও উত্তর (Q/A)
৮ টি খন্ডের দাম ১৭৯ টাকা?
জি, এক খণ্ডের বইয়ের দাম দেওয়া হয়েছে।
page koto?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠার সংখ্যা ৩২। ধন্যবাদ।
৮ টি খন্ডের দাম ১৭৯ টাকা?
জি, এক খণ্ডের বইয়ের দাম দেওয়া হয়েছে।
page koto?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠার সংখ্যা ৩২। ধন্যবাদ।























