

Buy বিপদে ভেঙে পড়বেন না Online in Bangladesh
লেখক: حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
- Author: حكيم الامت مولانا اشرف علي تهانوي رح ( হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.)
- Publisher: ইত্তিহাদ পাবলিকেশন
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বই পরিচিতি কনটেন্ট :বিপদ-আপদ জীবনের এক নিত্য সঙ্গী। তা আমাদের উপর নেমে আসে অকস্মাৎ। কখনো তা নেমে আসে আমাদের দেহে, কখনো সম্পদে। কখনো চেপে বসে আমাদের স্ত্রী-সন্তানের উপর, কখনো-বা আত্মীয়-স্বজনের উপর। ইহধামের এ সুবিশাল জগতে এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না, যে বিপদ-আপদে নিপতিত হয়নি বা হচ্ছে না।আচ্ছা, কখনো কি আপনি ভেবে দেখেছেন, এসব বিপদ-আপদ কেন আসে? এর উপকারিতা কী? আমাদের জন্য আদৌ তা ক্ষতিকর কি না?এ প্রশ্ন না হয় বাদ দিলাম, আপনি কি কখনো ভেবে দেখেছেন, বিপদের সংজ্ঞা কী? তার উপকরণ কী? কী কী সমস্যা পাওয়া গেলে কোনো বিষয়কে বিপদ বলে আখ্যা দেওয়া যায়?
রিভিউ ও রেটিং (Review & Rating)
আলহামদুলিল্লাহ বিপদে ভেঙে পড়বেন না বইটি কিনেছি। খুবই ভাল লাগছে। সাথে বুকমার্কও পেয়েছি।
• আমাদের এই জীবনে বিপদাপদ অনিবার্য এক অনুষঙ্গ। বাস্তবিক জীবনের চড়াই-উতরাইয়ের প্রতিটি ধাপে বিপদের সম্মুখীন হয়ে থাকি। কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো বা নিজেদের কর্মফল আবার কখনো বা অহেতুক উঠকো ঝামেলা এসে ঘাড়ে চেপে বসে!! জীবনের এতো এতো চাওয়া- পাওয়া পূরণ না হওয়া এমনকি ক্ষেত্র বিশেষে এতো চেষ্টা-সাধনার পরও কাঙ্ক্ষিত বস্তুর নাগাল পাওয়া বা লক্ষ্য পানে পৌঁছাতে না পারার বিড়ম্বনা! কেন এমনটা হয়? সবকিছু কেন মন মতো চলে না, হচ্ছে না বা পাই না ? এর সমাধান আছে কি? •‘ বিপদে ভেঙে পড়বেন না ’ বইটি বিপদ নামক ঘোর অমানিশা কাটিয়ে সাফল্যের সূর্যোদয় দেখানোর পথ ও পাথেয়। পুরো বইটি মোট ছয়টি অধ্যায়ে বিভক্ত। বিপদ কী, বিপদ-আপদের বাস্তবতা, কেন বিপদ আসে, বিপদে- আপদে করণীয়, বিপদে কীভাবে পজেটিভ থাকবে, যে বিপদ - আপদে মর্যাদা বৃদ্ধি হয়, প্রিয়জনের অসুস্থতা,মৃত্যুকে যেভাবে ধৈর্যধারণ করবেন, বিপদগ্রস্ত ব্যক্তিকে সমবেদনা জানানো — এসব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বইটিতে সুবিন্যস্তভাবে আলোচনা করা হয়েছে । • বইটিতে অপ্রাসঙ্গিক কোনো বর্ণনা উল্লেখ নেই। অত্যন্ত সহজ, সাবলীল, ঝরঝরে ভাষায় উপস্থাপন করা হয়েছে। বর্তমানে অগণিত মোটিভেশনমূলক বইয়ের ভীড়ে ‘বিপদে ভেঙে পড়বেন না’ আপনার জন্য বেস্ট একটি বই। যারা বিপদে পড়লে হা-হুতাশ করেন, নিজেকে দোষারোপ করেন, নিয়তিকে গালমন্দ করেন, প্রিয়জনের অসুস্থতা,মৃত্যুতে ভেঙে পড়েন, কেউ বিপদে পড়লে তাকে কী বলে সান্ত্বনা দিবেন বুঝতে পারেন না, তাদের অবশ্যই এই মেডিসিন সমতূল্য বইটি পড়া দরকার। • বইটি পড়ার সময় উপলব্ধি করেছি একদিনে পড়া শেষ করা উচিত না । হাতের কাছে রেখে একটু একটু পড়ে এগোতে হবে বইটি। হাকিমুল উম্মাত থানভি রহ. এর লেখার বিশেষত্ব বুঝি এটাই! উনার লেখাগুলো বারবার পড়তে মন চায়, একঘেঁয়েমি আসে না। লেখার উপস্থাপন ধরণ এতটাই চমৎকার, যে কেউ বইয়ের বিষয়বস্তু সহজে বুঝতে পারবে, আত্মস্থ করতে পারবে। বইটির প্রতিটি লাইন দাগিয়ে রাখার মতো। যারা এখনও থানভি রহ. এর কোনো বই পড়া শুরু করেননি পরবর্তীতে আমার মতোই আফসোস করবেন কেন এত দেরিতে তাকে জানতে পারলেন। সবশেষে বলতে চাই, বইয়ের লেখার ধরণ, পৃষ্ঠাসজ্জা, হার্ডকভার বাঁধাই সাথে প্রিমিয়াম জ্যাকেট, সবমিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। বইয়ে তেমন কোনো বানানভুল চোখে পড়েনি। পড়ার সময় স্বাচ্ছন্দ্যবোধ করেছি। • রেটিং : ৪.৮/৫ __________ বই বৃত্তান্ত __________ ◈ বইয়ের নাম : বিপদে ভেঙে পড়বেন না ◈ মূল : হাকীমুল উম্মাত আশরাফ আলি থানভি রহ. ◈ সংকলন ও অনুবাদ : মুজাহিদুল ইসলাম মাইমুন ◈ পৃষ্ঠাসংখ্যা: ১২৮ ◈ মুদ্রিত মূল্য : ৩২০৳ ◈ প্রকাশক : Ettihad Publication ✒️ Sahar Rahmeen

























