

Buy বেলা ফুরাবার আগে Online in Bangladesh
লেখক: আরিফ আজাদ
- Author: আরিফ আজাদ
- Publisher: সমকালীন প্রকাশন
- Isbn: 9789849484400
- Number Of Pages: 192
- Language: বাংলা
- Edition: 1st Published, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
জীবনের কতগুলো বসন্ত পার হয়ে গেছে, ম্লান হয়ে গেছে কতশত কাকডাকা ভোর। আবছা স্মৃতির মতো, জীবন আস্তে আস্তে আচ্ছন্ন হয় ধূসরতায়। সময়ের সরল সংখ্যা কমে আসছে ধীরে ধীরে। সব পাখি নীড়ে ফেরে। সব নদী ফিরে যায় মোহনায়। তবু কিছু মানুষ, ভ্রান্তির মায়াজাল ভেদ করে, ফিরে আসতে চায় না। মোহ আর মায়ার বাঁধন ছিন্ন করে তারা ছুটতে পারে না আদিগন্ত অনন্তের পথে।তবু ফিরতে হবে। বেলা ফুরাবার আগে, ঠিক ঠিক চিনে নিতে হবে পথ। সন্ধ্যের ঘনঘোর আঁধারের অতলতায় ডুবে যাবার আগে, জীবন তরিটিকে ভেড়াতে হবে কূলে। রাতেরও শেষ আছে। ক্লান্তিরও আছে অবসান। জীবনের জড়তার জোয়ার ছেড়ে, নতুন করে একবার, শুধু একবার জ্বলে উঠতে হবে। নিজেকে আরেকবার ঝালিয়ে নিতে আজ তবে ডুব দেওয়া যাক...
রিভিউ ও রেটিং (Review & Rating)

সংক্ষিপ্ত পর্যালোচনা: "বেলা ফুরাবার আগে" একটি আত্মজিজ্ঞাসা ও আত্মউন্নয়নের বই, যেখানে সময়ের মূল্য, মৃত্যু ও পরকালের প্রস্তুতি নিয়ে গভীর আলোচনা করা হয়েছে। লেখক সহজ ভাষায় বাস্তব উদাহরণ ও ইসলামি দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন, যা পাঠককে জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। মূল থিম: ✅ সময়ের সঠিক ব্যবহার ✅ মৃত্যুর অনিবার্যতা ✅ ইসলামি জীবনধারা ✅ আত্মউন্নয়ন ও অনুপ্রেরণা ভালো দিক: ✔️ সহজ-সরল ভাষা ও বাস্তবমুখী আলোচনা ✔️ চিন্তার খোরাক জোগায় ও জীবন পরিবর্তনের অনুপ্রেরণা দেয় ✔️ ধর্মীয় ও বাস্তব জীবনের সমন্বয় যাদের জন্য উপযুক্ত: যারা জীবন নিয়ে নতুনভাবে ভাবতে চান এবং ইসলামি দৃষ্টিকোণ থেকে সময়ের মূল্যায়ন করতে চান, তাদের জন্য এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বই। শেষ কথা: "বেলা ফুরাবার আগে" কেবল একটি বই নয়, বরং এটি একটি আহ্বান—জীবনকে অর্থবহ করে তোলার জন্য।


আজকের এই রিভিউটা আসলেই এমন একটি বইকে নিয়ে যেটা অন্তর ছুঁয়ে যাওয়ার মত। এটি আরিফ আজাদ স্যারের লেখা আমার পড়া দ্বিতীয় বই (ফিজিক্যাল বুক কাউন্ট করলে)। বইটা সর্বপ্রথম ২০২৩ সালে আমি তখন এসএসসি লেভেলে অধ্যায়নরত তখন প্রথম রকমারিতে দেখতে পাই এবং কিনার ইচ্ছা প্রকাশ করি। মজার ব্যাপার হলো বইটা আমি ক্রয় করি ২০২৪ সালে। এবং বইটা আমি পড়া শেষ করি ২০২৫ সালে। অর্থাৎ প্রায় তিনটি বছরের কিছু না কিছু মুহূর্ত ধারণ করে এই বইটি। এই বইটি কেনার ইচ্ছা প্রকাশ করার সময় আমি ছিলাম একরূপে কেনার পরবর্তী সময়ে আমি ছিলাম অন্যরূপে এবং শেষ করার পর আমি অনেক আংশিক পূর্বের রুপ দুশি থেকে অনেকটা পরিবর্তিত হয়েছি। এই বইতে অনেক বিষয় সম্পর্কে বিস্তার আলোচনা করা আছে আমার মনে থাকা অনেক প্রশ্নের সঠিকভাবে উত্তর দিতে পেরেছে, আমার বিভিন্ন আমলের সহায়ক হিসেবে কাজ করেছে। এমনকি ভবিষ্যৎ অনেক কিছু সম্পর্কে আমাকে সতর্ক করেছে আল্লাহর কালাম এবং বিধি-বিধানকে সঠিকভাবে বুঝতে সাহায্য করেছে। বইটির প্রতিটা অধ্যায় প্রতিটা পৃষ্ঠা মনে জাগরণ সৃষ্টি যাওয়ার মত ছিল। এইজন্য বইটা খুবই ধীরেসুস্থে পড়েছিলাম অনেকটা গাপে গ্যাপে ও পড়া হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে পরিশেষে বইটি শেষ করে এটা রিভিউ লিখতে বসলাম (২৮/০২/২৫)। এই বইটি আপনাকে একটা উদ্দেশ্য দিবে আপনাকে দিনের পথে আসতে সাহায্য করবে অনুপ্রেরণা যোগাবে আপনার দুঃখের দিনে এই বইয়ের কিছু লাইন আপনাকে সহায়তা দিবে এবং এই বই আপনাকে একটি প্রত্যাবর্তনের সাহায্য করবে। এই বইয়ের এত উপকারিতার পিছনে মূল কারণ হলো এটি কোরআন এবং হাদিসের আলোকে লেখা, এবং লেখক কিভাবে জানি আমাদের মাইন্ডসেটকে অনেক ভালোভাবে বুঝতে পেরেছে তাইতে লেখা এবং কোরআন হাদিসের বর্ণনা সমূহ এই দুইটার মিশ্রণে এই বইটা একটি অসাধারণ আত্মজাগরণমূলক বইয়ের রূপান্তরিত হয়েছে।
### "বেলা ফুরাবার আগে" - একটি সংক্ষিপ্ত পর্যালোচনা: "বেলা ফুরাবার আগে" একটি হৃদয়স্পর্শী গল্প যা জীবনের অল্প সময় এবং সম্পর্কগুলিকে গভীরভাবে প্রভাবিত করে। ন্অতীত এবং বর্তমানের মুহূর্তগুলিকে সুন্দরভাবে মিশ্রিত করে, পাঠকদের নিজেদের জীবনের দিকে ফিরে তাকানোর জন্য অনুপ্রাণিত করে। এই বইটির চরিত্রগুলি অত্যন্ত জীবন্ত এবং সম্পর্কযুক্ত, প্রতিটি তাদের নিজস্ব সংগ্রাম এবং আকাঙ্ক্ষা নিয়ে যে তাদের যাত্রাকে আরও আকর্ষণীয় করে তোলে। লেখক মার্জিত এবং সহজ করে তুলেছেন, যা বইটিকে আরও আকর্ষণীয় করে তোলে। পাঠকরা অনুভূতিপূর্ণ গভীরতা এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন, যা এটিকে একটি চিন্তা-উদ্দীপক পাঠ্য তৈরি করে। "বেলা ফুরাবার আগে" তার ব্যক্তিগত সম্পর্কের কারণে সবার পছন্দের হয়ে উঠেছে যারা আত্ম-অনুসন্ধানমূলক সাহিত্য পছন্দ করেন।
রিভিউ নং ০২ বেলা ফুরাবার আগে (আরিফ আজাদ) অন্ধকার কালো মেঘাচ্ছন্নে জীবন তলিয়ে গেছে। কোথাও নেই সুখের পরশ। জীবন যেন চলছেই না। কোথায় যেন আটকে পড়ে আছে। সময় যেন বেধে রেখেছে। চারিদিকে শুধু হতাশার হাতছানি। কেউ আশা দিয়ে পূরন করছে না। জীবনের কোনো মানেই খুজে পাচ্ছিনা। এমন অন্ধকার জীবনের জন্য কখনো ভেবেছেন কি? কেন এমন হচ্ছে? কোন সে কারনে এমন লাগে আপনার? যা কিছু করেন না কেন সবই আপনার ঠিক মনে হয়। নিজের কোনো ভূল ধরতে পারছেন না। তবুও আপনার জীবনে নেই কোনো প্রশান্তির ছোয়া। আসলে আপনার কাজগুলো আপনার কাছে ঠিক মনে হলেও প্রকৃতপক্ষে আপনি ঠিক পথে নেই। তাইত আপনার সকল কিছুতেই এক আধার কালো অনুভব হয়। স্নিগ্ধতা খুঁজে পাননা। তো আপনার জন্য আশার আলো হিসেবে একটি বই সাজেস্ট করব। এটা শুধু পরামর্শ নয় বরং একটি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি আপনাকে, যে আপনার ভুল দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করবে ইনশাল্লাহ। দৃষ্টিভঙ্গি গুলো আপনার নিজের প্রতি হতে পারে, পরিবারের প্রতি হতে পারে, বন্ধু বা বান্ধবির প্রতি হতে পারে আবার স্বয়ং আল্লাহর উপরো হতে পারে। বইটির সূচিপত্রসহ কিছু কিছু অংশ এর পিক দেওয়া হল। বইটি পড়ে রিয়েলাইজ করলে ইংশাল্লাহ আপনার মাঝে পরিবর্তন আসবে আর আধার কেটে যাবে ইংশাল্লাহ। বইটির দাম মাত্র ৩১৫ টাকা.। তবে আরও কিছু ছাড় পেয়ে যাবেন রকমারিতে।

আমার ব্যক্তিগত সংক্ষিপ্ত মূল্যায়ন- (বইটি যে আঙ্গিকে লেখা কিংবা কি পাবো বইতে-) আমরা দৈনন্দিন জীবনযাপন করতে যে হতাশার সম্মুখিন হই, যে সব সমস্যা গুলোর সম্মুখীন হই, যেগুলো থেকে আমরা বের হয়ে আসতে চাই কিন্তু পারি না কিংবা আসা উচিত এই উপলব্ধিই আমাদের মধ্যে আসেনা, এই রকম পরিস্থিতি গুলো যেগুলোর আমরা সচরাচর প্রতিনিয়ত সম্মুখিন হই এবং সেগুলো থেকে বের হয়ে আসা অতি জরুরী, এইগুলো/এইসব ঘটনা গুলো তিনি উল্লেখ করেছেন এবং সেই ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনা তিনি নবী রাসুলদের জীবনী ঘটে যাওয়ার উদাহরণ গুলো তুলে ধরেছেন। আমাদের জীবনে এখন যেগুলো ঘটছে এবং তার ফলে আমরা যে প্রতিক্রিয়া করছি পাশাপাশি নবী রাসুলদের জীবতে সেরকম ঘটনা ঘটার ফলে তারা যে রকম প্রতিক্রিয়া করছে এই বিষয়টি তিনি তুলনামূলক আলোচনা করেছেন । আপনার কর্ণধার আপনি নিজেই। নবীগন একটা ঘটনায় কেমন প্রতিকৃয়া করছেন এবং তার ফলে কেমন ফল পেয়েছেন সেটা জানার পর আপনার মানে ইতিবাচক পরিবরর্তন আসবে কিনা সেটা একান্ত আপনার মনোবল, মানোষিকতা, ব্যক্তিত্ব, পরিবেশ,পরিবার ইত্যাদির সামগ্রিক বিষয়। বইকে একটা ঔষুধ হিসাবে চিন্তা করলে আপনার শরীরে সেটা কার্যকর হবে কিনা সেটা আপনার শরীরে সামগ্রিক কন্ডিশন বলে দেবে ।
প্রশ্ন ও উত্তর (Q/A)
Why my review remain on Verified Purchase??
You had bought the books from us and reviewed them from that account. That's why we are showing you as a verified purchase person.
available??
Yes, available
এই বইয়ের কি হার্ডকভার হবে ???
দুঃখিত, এই বইটি হার্ডকভার ভার্সন পাওয়া যায় না
বইটি কি সবার জন্য প্রযোজ্য। নাকি বয়স্কদের জন্য?
১৫+ বয়সীদের উপযুক্ত।























