আরণ্যক
বই কালেকশন

Buy আরণ্যক Online in Bangladesh

লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

4.00
(1 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • Publisher: লতিকা প্রকাশনী (ভারত)
  • Number Of Pages: 192
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 280৳ 280
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সমস্ত দিন আপিসের হাড়ভাঙা খাটুনির পর গড়ের মাঠে ফোর্টের কাছ ঘেঁষিয়া বসিয়া ছিলাম। নিকটেই একটা বাদাম গাছ, চুপ করিয়া খানিকটা বসিয়া বাদামগাছের সামনে ফোর্টের পরিখার ঢেউখেলানো জমিটা দেখিয়া হঠাৎ মনে হইল যেন লবটুলিয়ার উত্তর সীমানায় সরস্বতী কুণ্ডীর ধারে সন্ধ্যাবেলায় বসিয়া আছি। পরক্ষণেই পলাশী গেটের পথে মোটর- হর্নের আওয়াজে সে ভ্রম ঘুচিল। অনেক দিনের কথা হইলেও কালকার বলিয়া মনে হয়। কলিকাতা শহরের হৈ-চৈ কর্মকোলাহলের মধ্যে অহরহ ডুবিয়া থাকিয়া এখন যখন লবটুলিয়া বইহার কি আজমাবাদের সে অরণ্য-ভূভাগ, সে জ্যোৎস্না, সে তিমিরময়ী স্তব্ধ রাত্রি, ধু-ধু ঝাউবন আর কাশবনের চর, দিগ্বলয়লীন ধূসর শৈলশ্রেণী, গভীর রাত্রে বন্য নীল-গাইয়ের দলের দ্রুত পদধবনি, খররৌদ্র-মধ্যাহ্নে সরস্বতী কুণ্ডীর জলের ধারে পিপাসার্ত বন্য মহিষ, সে অপূর্ব মুক্ত শিলাস্তৃত প্রান্তরে রঙিন বনফুলের শোভা, ফুটন্ত রক্তপলাশের ঘন অরণ্যের কথা ভাবি, তখন মনে হয় বুঝি কোন অবসর দিনের শেষে সন্ধ্যায় ঘুমের ঘোরে এক সৌন্দর্যভরা জগতের স্বপ্ন দেখিয়াছিলাম, পৃথিবীতে তেমন দেশ যেন কোথাও নাই।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(1 টি কাস্টমার রিভিউ)
5
0%
4
0%
3
100%
2
0%
1
0%
Md Asek Mia
Md Asek Mia ভেরিফাইড
03 Jan 2022

আরণ্যক ‘ (এপ্রিল, ১৯৩৯) উপন্যাসটির পরিকল্পনার অভিনবত্ব বিস্ময়কর-এটি সাধারণ হতে সম্পূর্ণ নতুন প্রকৃতির ।প্রকৃতির যে সূক্ষ,কবিত্বপূর্ণ অনুভূতি বিভূতিভূষণের উপন্যাসের গৌরব, তা এই উপন্যাসে চরম উৎকর্ষ লাভ করেছে ।’আরণ্যক ‘ উপন্যাসে প্রকৃতি এখানে মূখ্য ।আর মানুষ কে লেখক গৌণ হিসেবে দেখিয়েছেন ।সীমাহীন আরণ্য-প্রকৃতি লেখকের মন ও কল্পনাকে পূর্ণভাবে অধিকার করেছে ।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)