

Buy আরণ্যক Online in Bangladesh
লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Author: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- Publisher: অবসর প্রকাশনা সংস্থা
- Isbn: 9844150779
- Number Of Pages: 144
- Language: বাংলা
- Edition: 4th Print, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই। অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত-পক্ব জম্বুফলের গন্ধে গোদাবরী-তীরের বাতাস ভারাক্রান্ত হইয়া ওঠে, ‘আরণ্যক’ সেই কল্পনালোকের বিবরণ। ইহা ভ্রমণবৃত্তান্ত বা ডায়েরি নহে-উপন্যাস।
রিভিউ ও রেটিং (Review & Rating)
tough
প্রকৃতির প্রতি প্রেমের এক অসাধারণ উপন্যাস আরণ্যক

আরণ্যক আমার পড়া বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী এক উপন্যাস। অরণ্য প্রকৃতি ও অরণ্যে বসবাসকারী মানুষের যে বর্ণনা লেখক বর্ণিত করেছেন তা অনবদ্য। তবে প্রকাশনার এই বইটির ফ্রন্ট ছোট, যা পড়তে কিছুটা সমস্যা দিচ্ছিল।

বই: আরণ্যক লেখক: বিভূতিভূষণ বন্দোপাধ্যায় আরণ্যক নাম শুনেই ধারণা করা যায় যে এটি অরণ্য-সম্বন্ধিত কোনো উপন্যাস। জঙ্গলের মহালের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যেই অভিজ্ঞতার সম্মুখীন হন তার বর্ণনা রয়েছে এতে। কলকাতার গিঞ্জিতে বাস করা একজন মানুষকে জঙ্গলে চাকুরি করতে হচ্ছে বলে প্রথমদিকে খুবই হতাশ হয়েছিলেন। পরে নিজেই জঙ্গলের প্রেমে পড়ে যান। জঙ্গলের সৌন্দর্য, নানা জাতের ফুল, ফল, জ্যোৎস্নারাত্রি ও পশু-পাখিতে ঠাসা সেই বন দেখে সত্যিই তিনি অভিভূত হন। সবচেয়ে আশ্চর্য হন, সেখানকার মানুষের জীবন-যাপন ও খাদ্যাভ্যাস দেখে। দারিদ্রতা কি জিনিস সেটা আরও একবার অনুভব করলাম। ভাত জিনিসটা তাদের জন্য এক দুর্লভ বস্তু। কলাইয়ের ছাতু, মকাইয়ের ছাতু, খেড়ীর দানা ও বিভিন্ন জাতের শাক সিদ্ধ করে খায়। তাছাড়া কিভাবে প্রকৃতির অপরূপ সৌন্দর্যমন্ডিত একটি বন মানুষের লোভের কারণে ধ্বংস হয় তার বর্ণনাও পাওয়া যায় আরণ্যক উপন্যাসে। লেখক হাজার চেষ্টা করেও এ জঙ্গল রক্ষা করতে না পেরে এক জায়গায় আফসোসের সহিত বলেছেনঃ "এখন কোথাও আর সে রহস্যময় দুরবিসর্পি প্রান্তর নাই, জ্যোৎস্নালোকিত রাত্রিতে যেখানে মায়াপরীরা নামিত, মহিষের দেবতা দয়ালু টাঁড়বারো হাত তুলিয়া দাঁড়াইয়া বন্য মহিষদলকে ধ্বংস হইতে রক্ষা করিত।" ধন্যবাদ।

বইটিতে মানুষ ও প্রকৃতির বর্ননা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এমন ভাবে দিয়েছেন, এক পর্যায়ে মনে হবে এই কাঠ পাথরে যান্ত্রিক শহর ছেড়ে অরণ্যে চলে যাই। Highly Recommended.
প্রশ্ন ও উত্তর (Q/A)
hard cover?
জি, হার্ডকভার।
বইটি কোন প্রকাশনীর?
প্রিয় গ্রাহক, বইটি অবসর প্রকাশনা সংস্থার ধন্যবাদ।
বইটির পৃষ্ঠা সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ১৪৪। ধন্যবাদ।
কোয়ালিটি কিরকম?
প্রিয় গ্রাহক, ভালো কোয়ালিটি।























