

Buy আর-রাহীকুল মাখতূম - (স্ট্যান্ডার্ড) Online in Bangladesh
লেখক: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
- Author: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
- Publisher: আনোয়ার লাইব্রেরী
- Number Of Pages: 880
- Language: বাংলা
- Edition: 12th Print, 2022
পণ্য সারসংক্ষেপ (Summary)
১৩৯৬ হিজরিতে রাবিতায়ে আলমে ইসলামির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরবে ভাস্বর এক বিরল সিরাতগ্রন্থ আর-রাহিকুল মাখতুম। ধারালো কলমের নিবে সুবিন্যস্ত করে তোলা হয়েছে নবিজির গোটা জীবন।রাসুল সা.-এর মহিমান্বিত মোহরাঙ্কিত সুধাময় মহাকাব্যিক জীবনের প্রতিটি অবস্থা অঙ্কন করা হয়েছে বইটিতে। সবচেয়ে নির্ভরযোগ্য গ্রহণীয় বর্ণনাটিকেই বেছে নেওয়া হয়েছে বইটির জন্য। ইখতিলাফি বর্ণনা নিয়েও করা হয়েছে বিস্তারিত আলোচনা-পর্যালোচনা।বইটি তার বৈশিষ্ট্য এবং সৌন্দর্যের মাধ্যমে এক অনন্য অবস্থান গড়ে নিয়েছে। বইটি যেন সিরাত-পাঠের এক সফল আন্দোলন। বইটি এর পাঠককে নিয়ে যাবে নবিজির পাশে—মক্কা, মদিনা, তায়েফ; আর বদর, উহুদ, হুদাইবিয়ার প্রাঙ্গনে। জানাবে নববি জীবনের ঐশ্বর্য, সৌন্দর্য, মাহাত্ম্য।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অনুবাদ ভালো লাগে নাই,না পড়ে নিয়েছি এখন আপসুস করছি। আমার টা ৩০০ টাকা হলে সেল দিয়া দিব কেউ নিলে জানাবেন। একদম নতুন মাত্র সপ্তাহ খানেক হইছে নিয়েছি।
প্রতেক মুসলিমদের উচিত এটা পড়া। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনযাপন কিভাবে পরিচালনা করবেন।

আলহামদুলিল্লাহ অসাধারণ একটি সিরাত গ্রন্থ....



সবার জন্য বলা, এই বইটা পরিমার্জিত সংস্করণ এবং দাওয়াহ সংস্করণ (সম্ভবত), ২ টা হয়। রকমারির টা দাওয়াহ সংস্করণ। আমার কাছে আগের থেকেই ছিল পরিমার্জিত সংস্করণ। তো দাওয়াহ সংস্করণ টা অনেকটাই পাতলা পরিমার্জিত সংস্করণের চেয়ে। লেখা সব দেখতে পারিনি, তবে একই হবে সম্ভবত। হয়ত কাগজ মোটা পরিমার্জিত সংস্করণের।
ভাই খুব ভালো। নিলে নিতে পারেন। সব কিছুই বিস্তারিত তথ্য ও হাদিস এর আলোকে লেখা












![কেমন ছিল নবীজির সা. আচরণ [২য় খণ্ড]](https://rokbucket.rokomari.io/ProductNew20190903/130X186/350872a51_215483.jpg)










