আর রাহীকুল মাখতুম
বই কালেকশন

Buy আর রাহীকুল মাখতুম Online in Bangladesh

লেখক: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)

4.69
(28 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
  • Publisher: ইসলাম হাউজ পাবলিকেশন্স
  • Isbn: 9789848885529
  • Number Of Pages: 624
  • Language: বাংলা
  • Edition: 6 Edition
৳ 499৳ 90045% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

সর্বকালের সর্বশ্রেষ্ঠ এ মহামানবের জীবন ও কর্ম নিয়ে সারা পৃথিবীতে শত শত ভাষায় লিখিত হয়েছে অসংখ্য সিরাত গ্রন্থ। সেসব সিরাত গ্রন্থের মধ্যে অন্যতম প্রসিদ্ধ হচ্ছে আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রচিত বিশ্ববিখ্যাত সিরাতগ্রন্থ ‘আর রাহিকুল মাখতুম’। এ গ্রন্থটি মূলত সিরাতের ওপর রচিত অতীতের শত শত গ্রন্থের মৌলিক ও নির্ভরযোগ্য উপাদানের সমন্বয়ে গঠিত একটি সংকলন। এক কথায় সিরাত সংক্রান্ত বিশাল সংগ্রহশালার একটি নির্যাস গ্রন্থ। ‘আর রাহিকুল মাখতুম’ গ্রন্থের সুন্দর ও সাবলীল প্রকাশ ভঙ্গি এবং লেখকের মোহনীয় শক্তি জায়গা করে নিয়েছে বিশ্বের কোটি কোটি মানুষের অন্তরে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.69
(28 টি কাস্টমার রিভিউ)
5
95%
4
5%
3
0%
2
0%
1
0%
Shariful Islam Masud
Shariful Islam Masud ভেরিফাইড
14 Aug 2025

আমার জীবন বদলে দেয়া বই। একবার শুরু করতে আপনি রাসুলের সাথে ভ্রমণ করবেন তাঁর জীবনের ভেতর দিয়ে। প্রতিটা মুসলিমের/অমুসলিমের আবশ্যপাঠ বই। আল্লামার জন্য জান্নাতের প্রাণভরা দোয়া। নিশ্চই উত্তম যাযা রেখেছেন এর বিনিময়ে। রহিমহুল্লাহ

Md. Tasnimul Hasan
Md. Tasnimul Hasan ভেরিফাইড
23 Oct 2024

"আর-রাহিকুল মাখতুম" বইটি আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) রচিত, যা হযরত মুহাম্মদ (স.)-এর জীবনী নিয়ে একটি সুসংগঠিত এবং প্রাঞ্জল উপস্থাপন। বইটিতে লেখক নবীজীর জীবনের নানা দিক, চরিত্রের গভীরতা এবং ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্পষ্টভাবে তুলে ধরেছেন। বইটির অনুবাদ ও সম্পাদনা করেছেন মাহমুদুল হাসান, যার ভাষাগত দক্ষতা ও শৈলী বইটির গুণগত মানকে আরও উন্নত করেছে। বইয়ের কভার, পাতার ডিজাইন এবং ছাপা—সবই অসাধারণ। সর্বশ্রেষ্ঠ মহামানবের জীবনীকে এইভাবে উপস্থাপন করা পাঠকের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলবে। এই রচনা ইসলামিক সাহিত্যভান্ডারের একটি মূল্যবান সংযোজন, যা গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ পাঠকদের জন্য অপরিহার্য।

Ahammad Ullah
Ahammad Ullah ভেরিফাইড
14 Oct 2024

"আর রাহীকুল মাখতুম" একটি প্রখ্যাত ইসলামিক বই, যা ইসলামের মহান নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মকে কেন্দ্র করে রচিত। আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) বইটিতে নবীর জীবনের বিভিন্ন অধ্যায় এবং তার শিক্ষা, আদর্শ, এবং মেসেজের গভীরতা বিশ্লেষণ করেছেন। এটি একটি সংক্ষিপ্ত, অথচ অত্যন্ত তথ্যবহুল গ্রন্থ, যা নবীজির জীবন থেকে পাঠকদের জন্য শিক্ষা ও উদ্দীপনা নিয়ে আসে। মূল থিম: বইটির মূল থিম হলো নবী মুহাম্মদ (সা.)-এর জীবন, তার নবুওয়াতের সূচনা, সামাজিক-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা, এবং ইসলামের বিস্তারে তার অবদান। লেখক নবীজির চরিত্রের বিভিন্ন দিক, যেমন করুণা, সহনশীলতা, ও নেতৃত্বের গুণাবলীকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বইয়ের বৈশিষ্ট্য: লেখকের লেখনী স্পষ্ট এবং তথ্যসমৃদ্ধ, যা পাঠকদের জন্য সহজবোধ্য করে তোলে। প্রতিটি অধ্যায়ে নবীজির জীবনের বিশেষ ঘটনা, তার শিক্ষামূলক বার্তা, এবং ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠার ক্ষেত্রে তার ভূমিকা তুলে ধরা হয়েছে। বইটিতে কুরআন ও হাদিসের ভিত্তিতে নবীজির কর্মকাণ্ডের ব্যাখ্যা রয়েছে, যা পাঠকদেরকে ইসলামের সত্যিকারের মূল বার্তা উপলব্ধি করতে সহায়তা করে। উপসংহার: "আর রাহীকুল মাখতুম" একটি অপরিহার্য বই, যা ইসলামের ইতিহাস ও নবীজির জীবনের সঠিক ধারণা পেতে সাহায্য করে। যারা ইসলামিক ইতিহাস এবং নবীর আদর্শ সম্পর্কে আরও জানার আগ্রহী, তাদের জন্য এটি একটি অবশ্যপাঠ্য গ্রন্থ।

Md Isa
Md Isa ভেরিফাইড
12 Oct 2024

বইটা খুবই ভালো

Rehana Sultana
Rehana Sultana ভেরিফাইড
15 Sep 2024

nice and good for learning

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

বইটির পৃষ্ঠা সংখ্যা কত??

উত্তর

পৃষ্ঠা সংখ্যা ৬২৪।

প্রশ্ন

এই বইটি আবার কখন পাওয়া যাবে রকমারিতে।

উত্তর

Sorry, this book is unavailable. Please click on the "Request for reprint " option, when the publisher will reprint that book then you will be notified.

প্রশ্ন

এইটা কোন পাবলিকেশনের বই?

উত্তর

ইসলাম হাউজ পাবলিকেশন্স।

প্রশ্ন

akhon ki avaiable?

উত্তর

জি অবশ্যই, স্টক আউট হওয়ার আগেই অর্ডার করুন।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)